পায়ের নিচে পাঁচ পর্বতশৃঙ্গ! প্রাথমিক শিক্ষিকা পিয়ালির অন্নপূর্ণা জয় এক রূপকথা

Piyali Basak Annapurna Summit: ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও খারাপ আবহাওয়ার জন্য ব্যর্থ হন পিয়ালি। থেমে থাকেননি মোটেও।

inscript
২ মিনিট
পায়ের নিচে পাঁচ পর্বতশৃঙ্গ! প্রাথমিক শিক্ষিকা পিয়ালির অন্নপূর্ণা জয় এক রূপকথা

শিখর ছুঁতে ভালো লাগে। এই ভালো লাগা নেশা সমান। এই নেশা মানুষকে তাড়িয়ে নিয়ে যায় উচ্চতা থেকে অন্য উচ্চতায়। এক শৃঙ্গ থেকে অন্য শৃঙ্গে। বিশ্বের সর্বোচ্চ সমস্ত উচ্চতা মানুষের পায়ের নিচে আসে, যেমন এসেছে পিয়ালির। পেশায় চন্দননগরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, আর নেশা পর্বতের সমস্ত উচ্চতাকে ছুঁয়ে দেখা। এভারেস্ট-সহ নেপাল হিমালয়ের চারটি শৃঙ্গ আগেই ছুঁয়ে দেখেছেন পিয়ালি। এবার পঞ্চম শৃঙ্গ জয় করেছেন তিনি। এই নিয়ে টানা পাঁচবার, আট হাজারের বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ ছুঁয়ে দেখলেন পিয়ালি বসাক। সোমবার পৃথিবীর দশম উচ্চতম অন্নপূর্ণা ১-এর (৮০৯১ মিটার) শিখরে পৌঁছন পিয়ালি। পাঁচেই থামবেন না তিনি মোটেও, অন্নপূর্ণা জয়ের পরেই ঠিক করে নিয়েছেন আগামী যাত্রাপথ। বত্রিশ বছর বয়সের পর্বতারোহী পিয়ালির পরের লক্ষ্য ৮৪৮১ মিটারের মাকালু শৃঙ্গ।

১৬ মার্চ রওনা দিয়েছিলেন পিয়ালি। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই অন্নপূর্ণা ১ আর মাকালু অভিযানই ছিল পরিকল্পনা। অভিযানের লক্ষ্যে ১৬ মার্চ রওনা হন পিয়ালি। অন্নপূর্ণার শিখর জয় করতে শনিবার রওনা দিলেও খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। রবিবার বিকেলে সামিট পুশ শুরু করেন পিয়ালি। সোমবার পৌঁছন অন্নপূর্ণার চূড়ায়। সঙ্গে ছিলেন দাওয়ানুরু শেরপা। তবে শেষ অবধি গিয়ে আর অক্সিজেন সিলিন্ডার সরিয়ে রাখা তাঁর পক্ষে সম্ভব হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এভারেস্টের চেয়ে খাটো, তবু আজও কেন ‘অজেয়’ কৈলাস, রহস্যে মোড়া শিব ঠাকুরের আপন দেশ!

Kailash Mansarovar: এভারেস্টের চেয়েও কম উচ্চতার পর্বত কৈলাসে আজ পর্যন্ত কেউ উঠতে পারেননি। রহস্যজনকভাবে কাজটি অসম্পন্নই রয়ে গেছে।

২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেন পিয়ালি। ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও খারাপ আবহাওয়ার জন্য ব্যর্থ হন পিয়ালি। থেমে থাকেননি মোটেও। ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন। ২০২২ সালের ২২ মে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শিখরে ওঠেন পিয়ালি বসাক। এর ঠিক দু' দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন পিয়ালি। লাগাতার পর্বত শৃঙ্গ জয়ের নেশা তিষ্ঠোতে দেয়নি চন্দননগরের এভারেস্টজয়ীকে। এবার অন্নপূর্ণাকেও জয় করে ফেলেছেন তিনি। অক্সিজেন ছাড়াই অন্নপূর্ণা জয়ের আশা অবশ্য বাস্তব হয়নি, আবহাওয়া প্রচণ্ড প্রতিকূল থাকায় শেষ মুহূর্তে অক্সিজেন ব্যবহার করতেই হয়েছে তাঁকে।

পিয়ালি দু’মাসের এই পর্বতাভিযানে খরচ হচ্ছে প্রায় ৩১ লক্ষ টাকা। সাধারণ মানুষের সাহায্যে বেশ খানিকটা এগিয়েছেন পিয়ালি। এভারেস্ট অভিযানের টাকাও উঠেছিল ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমেই। স্পোর্টস এবং অ্যাডভেঞ্চার বিভাগে পৃষ্ঠপোষকতার অভাব আছে বরাবরই। ফলে এক একটা শৃঙ্গ জয়ের জন্য যে পরিমাণ অর্থ সংস্থান প্রয়োজন হয়, তার অনিশ্চয়তাতেই পিছিয়ে যান অনেকে। অসুস্থ বাবা, মা ও বোনকে নিয়ে সংসার, চিকিৎসার খরচ যোগাতেই সমস্যায় পড়তে হয় পিয়ালিদের। সংসার চালাতে চাকরি আর পাহাড় চড়তে মানুষের কাছে হাত পাতা- পিয়ালি শিখর স্পর্শ করেন এভাবে, জীবনেরও, প্রকৃতিরও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।