শীতের সবজি বাজারে নজর কাড়ছে কমলা-হলুদ-বেগুনি ফুলকপি, জানেন আসলে কেন এরকম রং হয়?

Multi Coloured Cauliflower : কলকাতা শহর তো বটেই, এমনকি পার্শ্ববর্তী জেলার বাজারেও এখন হলুদ, কমলা, বেগুনি ফুলকপির ছড়াছড়ি।

inscript
২ মিনিট
শীতের সবজি বাজারে নজর কাড়ছে কমলা-হলুদ-বেগুনি ফুলকপি, জানেন আসলে কেন এরকম রং হয়?

শীতকাল মানেই বাজারে হরেক সবজির মেলা। নতুন আলু, সিম, মুলো, আদা, গাজর ইত্যাদি আরও কত কী! তবে এই সবের মধ্যে সেরা স্থানটি দখলে যার, সে হল বাঙালির অতি প্রিয় ফুলকপি। চারিদিকে সবুজ পাতার খোলস আর তার মাঝে সাদা রঙের ফুলের আকারে সবজি, এই হল সাবেকি ফুলকপি। তাই দিয়ে ঘিরিয়া ঝোল, ডালনা অথবা জগ্গী বাড়ির ফুলকপির রোস্ট, চিংড়ি দিয়ে ফুলকপি ইত্যাদি, সবেতেই সেরা এই সবজি।

তবে শুধু সাদা সাবেকি এই ফুলকপি নয়, তার যমজ ভাই হিসেবে ব্রকোলির চলও অবশ্য অনেক আগে থেকেই ছিল। এক্ষেত্রে দেখতে এক হলেও রং হয় গাঢ় সবুজ। কিন্তু আজকালকার বাজারে কেনো যে সাদা আর সবুজ রঙের ফুলকপিই দেখা যায় তাই নয়, পাশাপাশি কমলা, বেগুনি, হলুদ ইত্যাদি আরো অনেক রঙের ফুলকপির চল এখন। বছর কয়েক আগে ভোটের বাজারে প্রথম এসেছিল এইরকম রং বেরঙের ফুলকপি। প্রিয় দলের রঙের সঙ্গে মিলিয়ে অনেকেই কিনতে শুরু করেন লাল, সবুজ অথবা কমলা ফুলকপি। তাছাড়া এমন একটা জিনিস, যা কিনা নতুনত্বও বটে, তাকে ঘিরে স্বাভাবিকভাবেই উত্তেজনাও ছিল চরমে। আর তার জেরেই বাড়তে থাকে চাহিদা। আর সেই বাড়তি চাহিদার কাঁধে ভিড় দিয়ে চাষিরাও জোর দিতে থাকেন নানা রঙের ফুলকপি উৎপাদনে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতে ফুলকপির বয়স দুশো! যে ভাবে সাগর পেরিয়ে এল বাঙালির প্রিয় শীতের সবজি

History of Cauliflower : ফুলকপি এ দেশে এসেছিল আজ থেকে ঠিক ২০০ বছর আগে। ১৮২২ সালে ভারতে প্রথম আগমন ঘটে ফুলকপির।

যা কিছু ট্রেন্ডি হাল আমলে সেই দিকেই ঝুঁকছে বাজার। কলকাতা শহর তো বটেই, এমনকি পার্শ্ববর্তী জেলার বাজারেও এখন হলুদ, কমলা, বেগুনি ফুলকপির ছড়াছড়ি। কিন্তু শীতকালের এমন একটা অতিপ্রিয় সবজির এমন রং বদল কীভাবে হল? এই রকমের ফুলকপি খেলে অজান্তেই শরীরের কোনও ক্ষতি হচ্ছে না তো? খাওয়ার জেনে নেওয়া দরকার এই সব প্রশ্নের উত্তরও।

রাজ্যের বিভিন্ন জেলার কৃষকদের কথায় জানা যায়, প্রাথমিক ভাবে অনলাইনে এই ধরনের ফুলকপির বীজের সন্ধান পেয়ে কিনেছিলেন তাঁরা। তার পরে এই ফুলকপির চাষ করেন। বাজারে যখন প্রথম প্রথম আসতে শুরু করে নানা রঙের ফুলকপি তখন অভিনব জিনিস দেখে একটা সংশয় কাজ করেছিল ক্রেতাদের মনে, যত সময় এগিয়েছে সেই সংশয় কেটেছে উপরন্ত বেড়েছে নতুন জিনিস কেনার আগ্রহ। এখন শুধু কিনছেনই না, তাঁরা রীতিমতো আগ্রহ প্রকাশ করেছেন এই জাতীয় কপি নিয়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২ টুকরো মাত্র, তাতেই হু হু করে কমছে আয়ু! না জেনেই যেসব খাবার খাচ্ছেন রোজ

Foods Shortening Life Span: গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাত্র ৫০ গ্রাম প্রক্রিয়াজাত মাংস (দু' টুকরো বেকনের সমতুল্য) খাওয়া আপনার মৃত্যুর ঝুঁকি ৩৪% বাড়িয়ে দিতে পারে।

বেগুনি ফুলকপি তার রঙ পায় ‘অ্যান্থোসায়ানিন’ থেকে, এটি একটি প্রাকৃতিক ফাইটোকেমিক্যাল যা অন্যান্য লাল, নীল বা বেগুনি রঙের ফল এবং সবজির পাশাপাশি লাল ওয়াইনেও পাওয়া যায়। কমলা ফুলকপির রঙের পিছনে ‘ক্যারোটিনয়েড’-এর ভূমিকা রয়েছে। এই ক্যারোটিনয়েডগুলি গাজর, স্কোয়াশ এবং অন্যান্য হলুদ শাকসবজি এবং ফলগুলিতেও পাওয়া যায়। কমলা ফুলকপি আসলে একটি জেনেটিক মিউটেশন হিসেবে এসেছে যা এটিকে তার সাদা অংশের তুলনায় বেশি বিটা ক্যারোটিন ধারণ করতে দেয়। সবুজ রঙের ফুলকপি, ‘ব্রোকোফ্লাওয়ার’ নামেও পরিচিত, যা ব্রকলি এবং ফুলকপির একটি সংকর। সবুজ ফুলকপিতে সাদা ফুলকপির চেয়ে বেশি বিটা ক্যারোটিন থাকে, তবে তা ব্রকলির চেয়ে কম।

যেহেতু বিভিন্ন রঙের ফুলকপির চাষে কোন কৃত্রিম রঞ্জক পদার্থের ব্যবহার করা হয় না, সেহেতু এই ধরনের ফুলকপিগুলিকে নিরাপদ বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ ইত্যাদি উপকারী পদার্থ থাকে যা শরীরকে চাঙ্গা রাখতে তাই চাইলে বাজারে নয়া ট্রেন্ডের সঙ্গে পা মেলাতে পারেন আপনিও। ক্ষতির আশঙ্কা একেবারেই নেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।