'ফর্সা' হওয়ার সাধ মেটাচ্ছেন, কিডনি ঠিক আছে তো? ফেয়ারনেস ক্রিম বারবার যে ক্ষতি করছে

Fairness Cream Hazards Kidney : ফর্সা হওয়ার জন্য এই সস্তা ক্রিমগুলি আদতেই ক্ষতিকারক। কিন্তু কে শোনে কার কথা? সম্প্রতি মুম্বইয়ে তারই নিদর্শন পাওয়া গেল।

inscript
২ মিনিট
'ফর্সা' হওয়ার সাধ মেটাচ্ছেন, কিডনি ঠিক আছে তো? ফেয়ারনেস ক্রিম বারবার যে ক্ষতি করছে

‘ফর্সা হতে চান? তবে অমুক ক্রিম মাখুন। আর চেহারার জেল্লা বাড়ান।’ টিভি হোক বা দোকানের বিজ্ঞাপনী হোর্ডিং, ফেয়ারনেস ক্রিমের রমরমা এবং সেই ট্র্যাডিশন এখনও চলছে ভারতে। গায়ের রং একটু চাপা হলেই ভিড় জমে প্রসাধনী সামগ্রীর দোকানে। ফেয়ারনেস ক্রিমের ‘জাদু’ একেবারে ঘর অবধি না না আনতে পারলে অনেকেরই স্বস্তি হয় না। ২০২৩ সালে দাঁড়িয়েও এই ঘটনা ভীষণ মাত্রায় সত্য। অথচ ডাক্তাররা বারবার বলছেন, ফর্সা হওয়ার জন্য এই সস্তা ক্রিমগুলি আদতেই ক্ষতিকারক। কিন্তু কে শোনে কার কথা? সম্প্রতি মুম্বইয়ে তারই নিদর্শন পাওয়া গেল। আর সেই পরিণতিও হল ভয়াবহ। যা দেখে চমকে উঠলেন খোদ ডাক্তাররা।

২০২২ সালের ঘটনা। মুম্বইয়ের এক চিকিৎসা কেন্দ্রে হাজির হন বছর কুড়ির এক তরুণী। এই বয়সেই তাঁর শরীর অত্যন্ত দুর্বল, অসুস্থ। শুধু তাই নয়, তার বাড়ির অন্যান্য সদস্যদেরও সেই অসুস্থতা দেখা দিয়েছে। প্রথমে কর্তব্যরত চিকিৎসক ভেবেছিলেন, আবার কোনও অজানা রোগ এল কিনা! কিন্তু একটু পরীক্ষা নিরীক্ষা করার পরই দেখা গেল, ওই তরুণী এবং তাঁর মা, দিদির একই রোগ হয়েছে। রোগটির নাম ‘গ্লোমেরুলোনেফ্রিটিস’ (Glomerulonephritis)। এই রোগে কিডনির ভেতরে যে ছোট ছোট ফিল্টার টিস্যুগুলো আছে, সেগুলি নষ্ট হয়ে যায়। ফলে নিজের কার্যক্ষমতা হারায় কিডনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'কালো'দের ফ্রান্স! সাদা চামড়ার দেশে অন্য এক লড়াই জিতলেন কৃষ্ণাঙ্গ ফুটবলাররা

France Football Team World Cup Players: বিশ্বকাপে কালোর দেশ হিসেবে উঠে এসেছে ফ্রান্সের ফুটবল দল। এই দলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের সংখ্যা ছিল সর্বাধিক।

এখানেই খটকা লাগে চিকিৎসকের। বাড়ির আর কারও হয়নি, স্রেফ একই পরিবারের মহিলা সদস্যাদেরই হয়েছে। এমনকী এলাকাতেও কারও হয়নি। সম্প্রতি কি কোনও বিশেষ ঘটনা ঘটেছে, যার জন্য এমন রোগ? কার্যত গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হন সেই চিকিৎসক। নিজের সিনিয়র ডাক্তারের পরামর্শও নেন। তারপরই সামনে আসে আসল কারণ। অন্য কোনও কারণ নয়, আসল জিনিসটি লুকিয়ে আছে ওই বাড়ির মেয়েদের মেকআপ বাক্সে। সৌজন্যে, ফর্সা হওয়ার ফেয়ারনেস ক্রিম।

জানা যায়, ওই তরুণীর বাড়ি মহারাষ্ট্রের আকোলায়। সেখানেই স্থানীয় এক দোকান থেকে ফেয়ারনেস ক্রিম কেনেন। বেশ কয়েকদিন ধরে সেটি লাগানোর পর পাড়া-প্রতিবেশীরা বলতে শুরু করল, “তোমাকে তো বেশ ফর্সা লাগছে আগের থেকে!” ব্যস, এই একটা কথাই ট্রিগারের কাজ করল। মেয়ের পাশাপাশি তাঁর মা ও দিদিও সেই ক্রিম ব্যবহার করতে শুরু করল। তারপরই শরীর খারাপ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাদ গেল না ম্যানিকুইনও! তালিবান শাসনে প্লাস্টিকে মাথা ঢাকার নির্দেশ মেয়ে পুতুলদের

Taliban Mannequins: পলিথিন ব্যাগ, স্কার্ফ এমনকী অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়েও পোশাক পরিহিত পুতুলের মুখ ঢেকে রাখতে বাধ্য করা হয়েছে দোকানিদের।

ডাক্তারদের বক্তব্য, এই ধরনের ফেয়ারনেস ক্রিমের মধ্যে প্রচুর পরিমাণে পারদ, সীসার মতো ক্ষতিকারক ধাতু মেশানো থাকে। ত্বকে সেই ক্রিম মাখলে ওই পারদ চামড়া ভেদ করে শরীরের ভেতরে ঢুকে যায়। তারপর দেহের অন্যান্য অংশে আঘাত হানে। আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর পদার্থ হল এই পারদ। পরীক্ষায় দেখা গিয়েছে, ওই তরুণীর দেহে স্বাভাবিকের তুলনায় অন্তত সাত গুণ বেশি পারদ ছিল। যার জেরেই এমন অবস্থা।

তবে এটা বিক্ষিপ্ত ঘটনা একেবারেই নয়। পাত্র-পাত্রীর বিজ্ঞাপন খুললেই দেখা যাবে, ‘ফর্সা পাত্রী’ খোঁজার হিড়িক। শ্যামলা, চাপা গায়ের রং হলে সেই মেয়েদের কীরকম গঞ্জনা সহ্য করতে হয়, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ২০২৩ সালের আধুনিক ভারতে দাঁড়িয়েও এমন দৃশ্য হরদম দেখতে হয়। সমাজের বিভিন্ন জায়গায় এমন মানসিকতার প্রভাব দেখা যায়। দিনের শেষে সেই সমস্যা, সেই ঝড়ের দায় মেয়েদেরকেই সহ্য করতে হয়। মুম্বইয়ের এই ঘটনা সেই প্রবণতাকেই তুলে ধরল। ফেয়ারনেস ক্রিম ও ফর্সা হওয়ার এই ঘৃণ্য ট্রেন্ড আর কতদিন চলবে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।