বাদ গেল না ম্যানিকুইনও! তালিবান শাসনে প্লাস্টিকে মাথা ঢাকার নির্দেশ মেয়ে পুতুলদের

Taliban Mannequins: পলিথিন ব্যাগ, স্কার্ফ এমনকী অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়েও পোশাক পরিহিত পুতুলের মুখ ঢেকে রাখতে বাধ্য করা হয়েছে দোকানিদের।

Madhurima Dutta
২ মিনিট
বাদ গেল না ম্যানিকুইনও! তালিবান শাসনে প্লাস্টিকে মাথা ঢাকার নির্দেশ মেয়ে পুতুলদের

মহিলাদের পোশাকের দোকান। সার দিয়ে রাখা রয়েছে ভাবলেশহীন ম্যানিকুইন। তাদের গায়ে জমকালো পোশাক। আর মুখে? সমস্ত ম্যানিকুইনের মুখ ঢাকা প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েলে। স্থান কাবুল, শাসক তালিবান। রক্তমাংসের মহিলারা তো বটেই, তালিবান শাসনের বিধি নিষেধ থেকে বাদ পড়ল না আফগানিস্তানের ম্যানিকুইনরাও। আফগানিস্তানের কাবুল জুড়ে মহিলাদের পোশাকের দোকানের দিকে তাকালেই ভুতুড়ে দৃশ্য চোখে পড়বে এখন। প্রতিটি নারী ম্যানিকুইনের মাথা কাপড়ের বস্তায় বা কালো প্লাস্টিকের ব্যাগে মোড়া। সারা দেহ ঢাকা রাজকীয় গাউনে বা আফগানিস্তানের এথনিক পোশাকে, আর মাথাটিও ঢাকা। হয় মাথা কাটা বা মাথা ঢাকা- পুতুল বা জলজ্যান্ত নারী, একই নিয়মের আওতায় সকলেই।

পলিথিন ব্যাগ, স্কার্ফ এমনকী অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়েও পোশাক পরিহিত পুতুলের মুখ ঢেকে রাখতে বাধ্য করা হয়েছে দোকানিদের। মহিলাদের হিজাবে মাথা ঢাকা তো বাধ্যতামূলক বটেই, এবার ম্যানিকুইনের উপরেও একই গোঁড়া নিষেধাজ্ঞা! আফগানিস্তানের রাজধানী কাবুলের দোকানদাররা অবশ্য বলছেন, মুখ ঢেকে রাখা ভালো। এর আগে, তালিবান সরকার নির্দেশ দিয়েছিল এই ম্যানিকুইনদের সরিয়ে ফেলতে হবে বা পুতুলের মাথা কেটে ফেলত হবে। তার থেকে মাথা ঢেকে রাখাই মন্দের ভালো বলে মনে করছেন বিক্রেতারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তালিবান শাসনে কেমন আছে আফগানিস্তানের মেয়েরা? জানলে শিউরে উঠতে হবে

তালিবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের গার্হস্থ নির্যাতন নিয়ে কাজ করা কেন্দ্রগুলি বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র গার্হস্থ হিংসা নয়, নারীদের ওপর আক্রমণও বেড়েছে বিস্তর।

তালিবানরা প্রাথমিকভাবে জানিয়েছিল, ১৯৯০ এর দশকের শেষের দিকে তাদের প্রথম শাসনের সময় সমাজে যেমন কঠোর নিয়ম জারি করা হয়েছিল, অতটা কঠিন নিষেধাজ্ঞা এবার আর আরোপ করা হবে না। কিন্তু আরও মারাত্মক বিধিনিষেধই আরোপিত হচ্ছে, বিশেষ করে নারীদের ওপর। মেয়েদের ষষ্ঠ শ্রেণির পরে স্কুলে পড়া নিষিদ্ধ হয়েছে। বেশিরভাগ মহিলাকেই চাকরি করতে দেওয়া হচ্ছে না এবং বাইরে বেরনোর সময় মুখ ঢেকে রাখা তো সবচেয়ে সাধারণ নিষেধাজ্ঞ। জিম, প্রকাশ্য রাস্তায়, বাজারে এবং বিনোদন পার্কে প্রবেশে নিষেধাজ্ঞা- সবটাই এই দেশে মহিলাদের শ্বাসরোধের উদ্দেশ্যে । ম্যানিকুইনের মুখ ঢাকাও আসলে সেই শ্বাসরোধেরই রকমফের। কোনওভাবেই প্রকাশ্যে মহিলাদের আনা যাবে না। যার ফল? কাবুলের দোকান জুড়ে জুড়ে অদ্ভুত এক দৃশ্য, মাথা ঢাকা পুতুলের ভিড়ে পতপত করে উড়ছে পিতৃতন্ত্রের পতাকা।

২০২১ সালের অগাস্টে ক্ষমতা দখলের কিছুক্ষণ পরেই, তালিবানের ভাইস অ্যান্ড ভার্চু মন্ত্রক আদেশ দেয় যে দোকানের জানালা থেকে সমস্ত ম্যানিকুইন সরিয়ে ফেলতে হবে বা পুতুলের মাথা কেটে ফেলতে হবে। ইসলামিক আইনের কঠোর এক ব্যাখ্যার উপর ভিত্তি করে আদেশটি তৈরি করেছে তালিবানরা। ইসলামিক আইনে মূর্তি এবং মানুষের ছবি নিষিদ্ধ কারণ সেগুলিকে মূর্তি হিসাবে পুজো করা যেতে পারে।

কিছু দোকানিরা এই নিষেধাজ্ঞা মেনে নেন। অনেকে আবার বলেন এতে ব্যবসার ক্ষতি, দোকানের জামাকাপড় ঠিকভাবে প্রদর্শন করা যাবে না, দামি দামি ম্যানিকুইনগুলোও ক্ষতিগ্রস্ত হবে। ফলত, বিধি সংশোধন করে তালিবানরা। দোকান মালিকদের পুতুলের মাথা ঢেকে রাখতে নির্দেশ দেওয়া হয়। কিছু দোকানে আবার পুতুলের মাথা সুদৃশ্য কাজ করা কাপড়ে ঢাকা। দোকানিদের বক্তব্য, কালো প্লাস্টিক বা ফয়েলে ঢেকে রাখলে অত্যন্ত কুৎসিত দেখায়। তাই মাথা ঢাকতে হলেও তা ফ্যাশনেবলই হোক। কারণ বিক্রি হওয়াটা দরকার। তালিবানরা ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে এবং আন্তর্জাতিক সাহায্য বন্ধ হয়ে গেছে। চরম দারিদ্র্যের মধ্যে পড়েছে দেশের বড় অংশের মানুষ। জামা কাপড়ের বিক্রি আগের তুলনায় অর্ধেক। পোশাক কেনা এখন আর মানুষের অগ্রাধিকার নয়। খেতে পাওয়া আর বেঁচে থাকার লড়াইটাই সবচেয়ে কষ্টের এখন।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।