‘নাটু নাটু’ গানে দেদার কোমর দোলাচ্ছে বাঙালি, ‘নাটু’ শব্দের বাংলা জানলে চমকে যাবেন আপনিও
Naatu Naatu : ভারতীয় লোকগানের সুরে ‘নাটু নাটু’ই যেন ব্রিটিশ শাসকদের মুখের ওপর সপাট জবাব

প্রথম গোল্ডেন গ্লোবের সম্মান ভারতে। নাটু নাটু গানের উত্তেজনা এখনও চরমে। গত ১১ জানুয়ারি পুরস্কার ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত যেন সেই সুরের ঘোর লেগে রয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে নাটু নাটু গানের রিল, ভিডিও। আমজনতা থেকে শুরু করে গানের তাকে কোমর দোলাচ্ছেন শাহরুখ, আলিয়া, রহমানরা। গত বছর RRR সিনেমা মুক্তির পর থেকেই হিট লিস্টে ছিল গানটি। অবশেষে এরূপ অনন্য সম্মান সেই পারদ আরও খানিকটা চড়িয়ে দিয়েছে।
পরিচালক এস এস রাজামৌলির হাত ধরে ভারতে প্রবেশ গোল্ডেন গ্লোবের। প্রতিযোগিতার দৌড়ে ছিল পৃথিবীর বিভিন্ন দেশ। সেখানেই প্রথমবার নমিনেশন পেয়েছিল 'নাটু নাটু' গান, আর প্রথমবারেই বাজিমাত। ২০২৩-এর সেরা অরিজিনাল গান হিসেবে পুরস্কার পেল এই গান। ইতিমধ্যেই এই গানের জনপ্রিয়তার কথা মাথায় রেখে আমূল কোম্পানি তাদের বিজ্ঞাপনেও এনেছে চমক। সেটিও নজর কেড়েছে ক্ষণিকের মধ্যেই। সেখানে দেখা যাচ্ছে, পাঁউরুটি ও মাখন হাতে নাচ করছেন কোমারাম ভীম ও অল্লুরি সীতারামা রাজু। পোশাক থেকে শুরু করে চুলের কায়দা, সবকিছুই অবিকল পর্দায় নায়কদের মতো। আর তাঁদের মধ্যে গোল্ডেন গ্লোব হাতে দাঁড়িয়ে আছেন রাজামৌলি।
- আপনার জন্য আরও কিছু লেখা
Naatu Naatu Golden Globe: ‘মিরাপা টোক্কু’ (লাল লঙ্কা) ‘দুমুকুল্লাদাতাম’ (উপরে নিচে লাফানো) শব্দগুলি তেলেঙ্গানায় খুব সাধারণ কথ্য শব্দ। সেই সময় তেলেঙ্গানার প্রধান খাবার ছিল জোয়ার। এই খাবার খাওয়া হতো ঝাল ঝাল লাল লঙ্কা দিয়ে।
ভারতীয় ছবির মধ্যে গোল্ডেন গ্লোবের জন্য শেষ মনোনিত হয়েছিল ১৯৮৮ সালে সালাম বোম্বে এবং ২০০১ সালে মনসুন ওয়েডিং। তারপর টানা কুড়ি বছরের বিরতি আবার মনোনয়ন পায় ‘নাটু নাটু’। এবার অবশ্য শুধু মনোনয়নেই সীমাবদ্ধ ছিল না বিষয়, জুটে যায় একেবারে সেরার শিরোপা।
'নাটু' অর্থাৎ 'নাচ'। অসম্ভব এক এনার্জি ছিল দৃশ্যায়নে। তালে তালে নাচের জোর ছিল। আর এতেই হারতে বাধ্য হন ব্রিটিশ শাসক। গানের বিষয়টি ছিল মোটামুটি এরকম। ব্রিটিশ শাসিত ভারতে ভিনদেশীদের সামনে রাম (রামচরণ) এবং ভীম (জুনিয়র এনটিআর) তাদের দেশীয় নাচের ঝলক দেখাতে শুরু করে। তাদের নাচের জোরের সামনে কার্যত কুপোকাত হয়ে যায় ব্রিটিশরা।
কিন্তু এহেন বিখ্যাত একটা গানের মূল যে শব্দটি অর্থাৎ ‘নাটু’ তার বাংলা মানে কি জানেন কেউ? তেলেগু শব্দ ‘নাটু’র বাংলা অর্থ হল ‘অমার্জিত’, ‘এবড়ো-খেবড়ো’ বা ‘রুক্ষ’। আঞ্চলিক এই শব্দটির বহুল ব্যয়ভার রয়েছে তেলেঙ্গানায়। সেখানে গ্রামাঞ্চলের বাসিন্দা বা আদিবাসীদের বোঝাতেও ব্যবহার করা হয় শব্দটি। তেলুগু ভাষায় লেখা এই গানটির রচয়িতা হলেন চন্দ্র বোস। RRR ছবিতে এই গানের দৃশ্যে জুনিয়র এনটিআর এবং রামচরণকে উদ্দাম নাচ করতে দেখা গিয়েছে। ব্রিটিশ শাসকরা ভারতীয়দের বর্বর, অসভ্য ইত্যাদি বিশেষণে বিশেষিত করার পর পাল্টা জবাবে ছিল এই নাচ। এই নাচের এনার্জির সামনে দিশেহারা হয়ে যায় ব্রিটিশ। ভারতীয় লোকগানের সুরে এ গানই যেন ব্রিটিশ শাসকদের মুখের ওপর সপাট জবাব।
















