অবসর নিতে চলেছেন নরেন্দ্র মোদী! মোহন ভাগবতের মন্তব্যে জল্পনা

Narendra Modi : সেখানে মোরোপন্তের জীবনের নান কথা প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, মোরোপন্ত একবার বলেছিলেন ৭৫-এর শাল গায়ে পড়লে, আপনার থেমে যাওয়া উচিৎ।

Sangita Ghorai
২ মিনিট
অবসর নিতে চলেছেন নরেন্দ্র মোদী! মোহন ভাগবতের মন্তব্যে জল্পনা

অবসর নিতে চলেছেন নরেন্দ্র মোদী? ফের জল্পনা উস্কে দিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। নাগপুরে একটি অনুষ্ঠানে গিয়ে অবসরের বয়স নিয়ে মন্তব্য করেছেন আরএসএস প্রধান। যদিও কারোর নাম নেননি তিনি, তবে বলেছেন ৭৫ বছর বয়সের পর সরে দাঁড়ানো উচিৎ। আর তাতেই শুরু হয়েছে জল্পনা। কারণ আগামী সেপ্টেম্বর মাসে ৭৫-এ পা দেবেন নরেন্দ্র মোদী।

ঠিক কী বলেছেন মোহন ভাগবত? বুধবার আরএসএস-এর প্রাক্তন প্রচারক মোরোপন্ত পিঙ্গলের জীবনের উপর লেখা একটি ইংরেজি বই প্রকাশের অনুষ্ঠানে নাগপুরে গিয়েছিলেন মোহন ভাগবত। সেখানে মোরোপন্তের জীবনের নানা কথা প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, “মোরোপন্ত একবার বলেছিলেন ৭৫-এর শাল গায়ে পড়লে, আপনার থেমে যাওয়া উচিৎ। তার মানে আপনার বয়স হয়েছে। সরে যান। আমাদের কাজ করতে দিন।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
WB Electoral Roll : নির্বাচন কমিশনের অভূতপূর্ব নির্বাচনী তালিকা সংশোধন এবার বঙ্গেও

West Bengal Election : ভারতের নির্বাচন কমিশন রাজ্যের আধিকারিকদের জানিয়েছেন, নির্বাচনী তালিকার বিতর্কিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের নির্দেশ দেওয়া হবে শীঘ্রই।

মোহন ভাগবতের এই মন্তব্যের পর বিরোধীদের কটাক্ষ, সঙ্ঘ আসলে মোদীকেই অবসরগ্রহণের বার্তা দিয়েছে। মহারাষ্ট্রের শিবসেনা (উদ্ভব ঠাকরে)-র সঞ্জয় রাউত অতীতের কথা টেনে বলেছেন, "৭৫ বছর বয়সের পর লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর যোশী, যশবন্ত সিংহদের অবসর নিতে বাধ্য করেছিলেন মোদী। এখন দেখা যাক, উনি নিজে সেই পথ অবলম্বন করে কি না।"

গত মার্চেও সঞ্জয় দাবি করেছিলেন যে, নরেন্দ্র মোদী অবসর নিতে চলেছেন। সেই সময় নাগপুরে আরএসএস-এর প্রধান কার্যালয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সঞ্জয়ের দাবি ছিল, গত ১০-১১ বছরে মোদী সঙ্ঘের দফতরে আসেননি। তাই অবসর নেওয়ার বিষয়েই কথা বলতে গেছেন তিনি। কিন্তু তখন সেরকম কিছু ঘটেনি। বিজেপিও নরেন্দ্র মোদীর অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছে বারবারই। এমনকি গত লোকসভা নির্বাচনের সময়ও এই জল্পনা তৈরি হয়েছিল যে, এবার হয়তো মোদীকে মুখ করে নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামা হবে না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, নরেন্দ্র মোদী ৭৫-এ অবসর নেবেন না। বিজেপির সংবিধানে এমন কোনো নিয়ম নেই। এমনকি ২০২৯-এর নির্বাচনেও মোদীই দলকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছিলেন অমিত শাহ।

যদিও ২০১৯ সালের নির্বাচনী প্রচারের সময় দ্য উইককে অমিত শাহ জানিয়েছিলেন, “বিজেপি ৭৫ বছরের বেশি বয়সিদের প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে। ৭৫ বছরের বেশি বয়সিদের টিকিট দেওয়া হয়নি। এটি দলের সিদ্ধান্ত।” রাজনাথ সিং বিজেপি সভাপতি থাকাকালীন ৭৫ বছরের বেশি বয়সিদের টিকিট না দেওয়ার নিয়ম চালু হয় বলে রাজনৈতিক মহলে প্রচলিত। এই বিষয়ে রাজনাথ সিং সাম্প্রতিক অতীতে নরেন্দ্র মোদীর অবসর নিয়ে জল্পনার সময় বলেছিলেন, “এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি দলের সভাপতি ছিলাম এবং আমি জোর দিয়ে বলছি যে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হত, তাহলে তা দলীয় গঠনতন্ত্রে উল্লেখ করা হত।”

তাহলে কি লালকৃষ্ণ আডবাণী, মুরোলীমোহন-এর ক্ষেত্রে আলাদা নিয়ম আর নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আলাদা? নাকি তাঁদের পথই অনুসরণ করে অবসরগ্রহণ করবেন মোদী! সেই জল্পনায় উস্কে দিয়েছেন মোহন ভাগবত? যদি তাই হয়, মোদী যুগের অবসান ঘটিয়ে কার উত্থান হবে এবার পদ্মশিবিরে? এবার কি তবে যোগী যুগ শুরু হতে চলেছে!

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।