ফের শীতের মরণ কামড়, শূন্যের নিচে নামতে পারে পারদ! কোন ভয়ের কথা শোনাল আবহাওয়া দফতর?

Deadliest Cold wave in North India : শৈত্যপ্রবাহের ঝোড়ো ইনিংসে ভারত একেবারে দফারফা। তার মধ্যেই নতুন করে কপালে ভাঁজ বাড়াল আবহাওয়া দফতরের সাম্প্রতিক খবর।

inscript
২ মিনিট
ফের শীতের মরণ কামড়, শূন্যের নিচে নামতে পারে পারদ! কোন ভয়ের কথা শোনাল আবহাওয়া দফতর?

২০২৩-এর জানুয়ারি এখন প্রায় মধ্য গগনে। নববর্ষ পেরিয়ে পিঠে পুলির উৎসব, বইমেলার সময়ও চলে এল। কিন্তু বাঙালির মনে এখন একটাই প্রশ্ন, ‘শীতকাল কবে যাবে, সুপর্ণা?’ অবশ্য কেবল বাংলা নয়, গোটা উত্তর ভারতের মূল প্রশ্ন এখন এটাই। মোটা লেপ, কম্বলও এখন বাঁধ মানছে না। শৈত্যপ্রবাহের ঝোড়ো ইনিংসে ভারত একেবারে দফারফা। তার মধ্যেই নতুন করে কপালে ভাঁজ বাড়াল আবহাওয়া দফতরের সাম্প্রতিক খবর। শুধু ভাঁজ নয়; তৈরি হল ভয়ও।

সম্প্রতি আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে মকর সংক্রান্তির পরেই আরও নামতে চলেছে তাপমাত্রা। অবস্থা এতটাই ভয়াবহ যে, প্রবল শৈত্যপ্রবাহের মুখে পড়তে পারে দেশের একাধিক রাজ্য। এমনকী, সমতলের তাপমাত্রা -৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে!

ডিসেম্বরের শেষ পর্যায় থেকেই গোটা ভারতে শীতের দাপট বেড়েছে। বিশেষ করে, উত্তর ভারতের বিভিন্ন জায়গায় তাপমাত্রা হু হু করে কমতে আরম্ভ করেছিল। ইংরেজি নববর্ষের পর থেকে সেই দাপট যেন আরও কয়েক গুণ বেড়েছিল। রাজস্থানের মতো মরু রাজ্যে তাপমাত্রা শূন্যের ঘর ছুঁয়েছিল। বরফ পড়েছিল মরুপ্রদেশে। কেবল রাজস্থান নয়; দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর – এক কথায় গোটা উত্তর ভারত জুড়ে ঠাণ্ডার চাদর নেমেছিল। সেই দাপট দেখেছিল পশ্চিমবঙ্গও। গত পাঁচ বছরের সবচেয়ে কম তাপমাত্রা দেখেছে কলকাতা। জেলার তাপমাত্রাও ১০-এর নিচে ছিল।

তবে এখন উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার আগমনের ফলে তাপমাত্রা খানিকটা বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মকর সংক্রান্তি পর্যন্ত এই ঝঞ্ঝা থাকবে। এর ফলে শৈত্যপ্রবাহের দাপট কমলেও ঠাণ্ডা বজায় থাকবে। ঝঞ্ঝার প্রভাবে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি, তুষারপাত হবে। সেইসঙ্গে থাকবে কুয়াশা। তবে মকর সংক্রান্তি চলে যাওয়ার পর ১৪-১৫ জানুয়ারি থেকে ফের তাপমাত্রা কমতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এই কনকনে শীতে প্রাণ কাড়ছে কোল্ড স্ট্রোক! কোন উপসর্গগুলি দেখলেই সতর্ক হবেন?

Cold Stroke: ১৯৭০-১৯৮০ সালের তুলনায় ভারতে কোল্ড স্ট্রোকে মৃত্যুর হার দ্বিগুণ হয়েছে।

Don't know how to put this up but upcoming spell of

in

  • আপনার জন্য আরও কিছু লেখা
শীতে স্নান করলেই হতে পারে মৃত্যু! রোজ যে ভুল করছেন আপনি...

Shower in Winter Causes Heart Attack: হঠাৎ শীতকালে ফুটন্ত জলে স্নান করলে দ্রুত রক্তচাপ কমে যেতে পারে, যা আবার হার্টের ওপর চাপ সৃষ্টি করে।

look really extreme during 14-19th January 2023 with peak on 16-18th, Never seen temperature ensemble going this low in a prediction model so far in my career.

Freezing -4°c to +2°c in plains, Wow!

— Weatherman Navdeep Dahiya (@navdeepdahiya55)

কী বলেছে হাওয়া অফিস?

১৪-১৯ জানুয়ারি, এই সময় উত্তর ভারত তো বটেই, দেশের সর্বত্রই তাপমাত্রা ভয়ংকরভাবে কমবে। কেরলের মুন্নারে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গিয়েছে। ওই সময় কর্ণাটকে শৈত্যপ্রবাহ চলতে পারে। তবে উত্তর ভারতের বেশকিছু জায়গায় এই কদিনের রেকর্ড ছাপিয়ে প্রবল শৈত্যপ্রবাহ চলতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রাজস্থানের বেশকিছু অঞ্চলে তাপমাত্রা ভয়াবহভাবে কমতে পারে। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে ১৬-১৮ জানুয়ারির মধ্যে। গোটা উত্তর ভারতের সমতল অঞ্চল জুড়ে শৈত্যপ্রবাহের দাপট আরও বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি সেই ঠাণ্ডা আরও বাড়িয়ে দিতে পারে।

আবহাওয়া অফিস বলছে, অবস্থা এমন যে, আগামী সপ্তাহে উত্তর ভারতের সমতলের তাপমাত্রা -৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও নেমে যেতে পারে। সেইসঙ্গে থাকবে ঘন কুয়াশা। আবহাওয়াবিদদের মতে, ২০২৩ সাল বোধহয় শীতলতম বছর হতে চলেছে। বিশেষজ্ঞদের একাংশের এমনও আশঙ্কা, এখনও অবধি একুশ শতাব্দীর সবচেয়ে ভয়ংকর ঠাণ্ডার দাপট বোধহয় সামনের সপ্তাহেই আসতে চলেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।