কোনও মানুষ নয়, বিশ্বসুন্দরীর শিরোপা জিতেছে একটা মুরগি! ভারতের কোথায় রয়েছে এই প্রাণী?
Offbeat story of a Hen : শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, কোনও মানুষ নয়, বিশ্বের সবচেয়ে সুন্দর মুরগিটি রয়েছে ভারতেই। যার সৌন্দর্য্য দেখলে অবাক হবেন আপনিও

নারী অথবা কোনও পুরুষ নয় সৌন্দর্যের বিচারে এবার সেরার শিরোপা জিতে নিল আস্ত একটা মুরগি। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে এ দেশে। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে একটা খবর। তাতেই সামনে এসেছে, জাতীয় পর্যায়ের সৌন্দর্য প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই মুরগিটি। বিউটি কনটেস্টে জিতেছে একটা মুরগি, এ ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল।
বিশ্বের সবথেকে সুন্দর মুরগি হিসেবে পুরস্কার জিতে নিয়েছে অন্ধ্রপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা এই মুরগিটি। মুরগিটির অভিনবত্ব হল তার ঠোঁটের আকার। ঠোঁটটি দেখতে অনেকটা তোতা পাখির মতো। সাধারণত মুরগিদের মধ্যে এই ঠোঁটের ধরন একেবারেই বিরল। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সৈয়দ বাশা নামের এক ব্যক্তি ও তার পুত্র দু'জনে মিলেই লালন পালন করেছেন এই দূর্লভ মুরগিটিকে। তাঁদের উদ্যোগেই জাতীয় স্তরের বিউটি কনটেস্টে সামিল হয় মুরগিটি।
- আপনার জন্য আরও কিছু লেখা
Rabindranath Tagore Dinosaur: বন্যা বা ওই জাতীয় কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে তীব্র জলের তোড়ে ভেসে গিয়ে বেচারা প্রকাণ্ড ডাইনোসোর সম্ভবত মারা যায়
বিশেষ এই ধরনের মুরগি মূলত ভারতের তামিলনাড়ু এবং কেরালায় পাওয়া যায়। এগুলিকেই বিশ্বের মুরগিদের মধ্যে সবচেয়ে সুন্দর হিসাবে গণ্য করা হয়। জানা গিয়েছে, এই তোতা-চোঁচু মুরগি পালন করা এবং তাদের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা একটি অত্যন্ত কঠিন কাজ। বিশেষ পুষ্টিকর খাবার দেওয়া থেকে শুরু করে মুরগির গঠন প্রকৃতি, তাদের পালকের ঔজ্জ্বল্য, শারীরিক গঠন সবই দেখভাল করতে হয়। এই সবগুলি বিশেষত্বের চুলচেরা বিশ্লেষণের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হয়।
যেখানে জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় যথেষ্ট কষ্টসাধ্যের মধ্যে পড়ে সেখানে প্রথমবারই জাতীয় পর্যায়ের সৌন্দর্য প্রতিযোগিতায় শুধু সুযোগই নয় পাশাপাশি সেরার বিচারে চতুর্থ স্থান অর্জন করেছে এই মুরগিটি। এই বিশেষ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত ২৯ জানুয়ারি, অনন্তপুরের ধর্মভরমে। বিজয়ী হিসেবে এই প্রতিযোগিতায় একটি পুরস্কার এবং শংসাপত্র পায় মুরগিটি। প্রসঙ্গত, মুরগির পালক সৈয়দ বাশা বর্তমানে মোট ৫০টি মুরগি পালন করছেন। ফলে এই মুরগির জয় তাঁকে আগামীতে আরও উৎসাহ জোগাতে সহায়তা করবে তা বলাই বাহুল্য।















