ফুল-ফল-পশু-পাখি নয়, জাতীয় ‘গন্ধ’ও রয়েছে এখানে! রীতিমতো তাজ্জব হতে হয় এই বিরল ঘটনায়
National Smell : ভারতে এরকম কিছু না থাকলেও, এই বিশ্বের এমন একটি দেশ রয়েছে যেখানে পশু, পাখি, ফুল, ফলের মতো রয়েছে জাতীয় গন্ধও।

সাধারণ জ্ঞানের বইতে বড় বড় অক্ষরে লেখা জাতীয় পশু, পাখি, ফল অথবা ফুলের নাম কণ্ঠস্থ করে পরীক্ষায় পাশ নম্বর তুলতে হতো আমাদের। কিন্তু কখনও এমন শুনেছেন যে কোনও দেশের জাতীয় গন্ধও হয়? চলতে ফিরতে এমন অনেক গন্ধই আমাদের পরিচিত হয়ে যায়। স্থান বিশেষে জার মূল বৈশিষ্ট্যের বিশেষ তফাৎ হয় না। যেমন ধরা যাক, পেট্রোল অথবা ডিজেলের গন্ধ, নতুন বইয়ের গন্ধ, ভেজা মাটির সোঁদা গন্ধ, অথবা কোনও বিশেষ পদ রান্নার গন্ধ। কথায় কথায় আমরা একটা জিনিস খুব বলে থাকি যে, “গন্ধটা যেন নাকে লেগে রয়েছে”। কিন্তু তাই বলে এমন গন্ধ যা কিনা জাতীয় তালিকায় লেগে রয়েছে, এমনটাও সম্ভব? ভারতে এরকম কিছু না থাকলেও, এই বিশ্বের এমন একটি দেশ রয়েছে যেখানে পশু, পাখি, ফুল, ফলের মতো রয়েছে জাতীয় গন্ধও।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, আমেরিকার এক রাজ্যে রয়েছে জাতীয় গন্ধের অস্তিত্ব। অডি নিউজ ওয়েবসাইটের একটি প্রতিবেদন থেকে সম্প্রতি জানা গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে একটি নতুন বিল পাশ হতে চলেছে। আর এই বিলেই রয়েছে রাজ্যের বিশেষ নির্দিষ্ট গন্ধের উল্লেখ। এখানেই শেষ নয়, বলা হয়েছে, এই আইনটি পাশ হয়ে যাওয়ার পর থেকে ওই গন্ধটি সরকারি গন্ধ হিসেবেও সূচিত করা হবে। এই অদ্ভুত আইনটি নিউ মেক্সিকোকে পৃথিবীর একমাত্র দেশ হিসেবে সূচিত করবে যার একটি নির্দিষ্ট জাতীয় গন্ধ রয়েছে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Khajuraho Temples: মন্দিরের কামোত্তেজক ভাস্কর্যগুলি খাজুরাহো চত্বরের মাত্র ১০ শতাংশ নিয়ে গঠিত আর বাকিটা জুড়েই রয়েছে জীবনের নানা আলো আঁধারি।
কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে প্রশ্নটা সবার আগে উঁকি দেয়, তা হল বিশ্বের সর্বপ্রথম জাতীয় গন্ধ হিসেবে সূচিত হয়ে গন্ধটি আসলে কীরকম? বা কীসের গন্ধ? আমরা জানি, নিউ মেক্সিকো কাঁচা লঙ্কা উৎপাদনে খুবই উন্নত একটি জায়গা তাই, সেই বিশেষত্বের কথা মাথায় রেখে কাঁচা লঙ্কা ভাজার যে বিশেষ গন্ধ হয়, তাকেই জাতীয় গন্ধ হিসেবে নির্দিষ্ট করার কথা ভাবা হয়েছে ইতিমধ্যেই। অ্যারোমা বিল অর্থাৎ বিল ১৮৮ প্রস্তাব করেছেন রাজ্য সিনেটর উইলিয়ামস সোলস। গন্ধ নির্বাচন করার পর এখানে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী ওই অঞ্চলের সরকারি মহল।
এমনিতেই মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত টানা পর্যটনের মরশুম চলে নিউ মেক্সিকোতে। সেই কথা মাথায় রেখেই মার্চ মাস শুরুর প্রাক্কালেই এরকম একটি ঘোষণা করা হয় সরকারি তরফে। বিশ্বের এমন বিরল ঘটনার কথা মাথায় রেখে যাতে আরো বেশি পর্যটকের ভিড় হয় এখানে সেই দিকটিও ভাবাচ্ছে ইতিমধ্যে। এমনিতেই নিউ মেক্সিকোর জাতীয় নথিতে এমন বেশ কিছু উল্লেখ রয়েছে, যা ইতিমধ্যেই অবাক করেছে বিশ্বের অন্যান্য দেশকে।নিউ মেক্সিকোর রয়েছে নিজস্ব রাষ্ট্রীয় গান, যেখানে একটি অফিসিয়াল টাই-ইনও রয়েছে। শুধু তাই নয়, এই রাজ্যের রয়েছে একটি অফিসিয়াল প্রশ্ন, সেটি হল, 'লাল না সবুজ?'। সুতরাং এই অদ্ভুত জাতীয় জিনিসের তালিকায় নতুন সংযোজন হতে চলেছে কাঁচা লঙ্কা ভাজার গন্ধটি। এবার থেকে জাতীয় গন্ধ বলতে এই গুন্ধিকেই সূচিত করা হবে ওই রাজ্যে।















