৬ মাস কাজ করলেই মিলবে ১ কোটি টাকা বেতন! কী সেই চাকরি?

viral job : কোনও কাজই ছোট নয়, বেতন ভালো হলে মানুষ এখন সব করতেই রাজি। তাহলে স্কটল্যান্ডের এই চাকরি নিয়ে সমস্যাটা আসলে কোথায়?

inscript
২ মিনিট
৬ মাস কাজ করলেই মিলবে ১ কোটি টাকা বেতন! কী সেই চাকরি?

রোজই কর্মী ছাঁটাইয়ের খবর শোনা যাচ্ছে বিভিন্ন দিকে। সামান্য একটা চাকরি, কোনও মতে দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করার জন্য পথে পথে ঘুরছেন হাজার মানুষ, আর সেখানে অপরদিকে এমন একটা চাকরির খবর শোনা যাচ্ছে যেখানে বিগত এক মাস ধরে পড়ে রয়েছে পাঁচ পাঁচটি শূন্য পদ। অথচ কোনও প্রার্থীই পাওয়া যাচ্ছে না। আর মাইনের কথা শুনলে তো রীতিমতো চমকে উঠতে হয়, মাত্র ছয় মাসের কাজে মাইনে নাকি প্রায় এক কোটি টাকা, অর্থাৎ দৈনিক হিসেব করলে প্রায় ৩৬ হাজার টাকা! অথচ এত টাকা মাইনে সত্বেও কেন দিনের পর ফোন কোনও কর্মীই যোগ দিতে চাইছেন না কাজে? জানেন কী এমন কাজ, যা কিনা টাকা দিয়েও বশ মানাতে পারছে না প্রার্থীদের?

যে বাজারে চাকরি শব্দটাই দিন দিন হ্যালির ধূমকেতুর মতো ঠেকছে সেখানে এমন আকর্ষণীয় সুযোগ, তার ওপর মোটা অঙ্কের মাইনে। এখানেই শেষ নয় দু বছরের নিশ্চয়তাও রয়েছে কাজের। অথচ কর্মী জোগাড় করে উঠতে গা উজোর! যদিও এই যে চাকরিটার কথা বলা হচ্ছে, তা এই দেশের কোনও চাকরি নয়, কাজ করতে তাই যেতে হবে স্কটল্যান্ড। কিন্তু আজকের বাজারে এই বা আর এমন কি! চাকরির জন্য বিদেশে পাড়ি দেওয়া তো এখন জলভাত। তাছাড়া বিভূতিভূষণের শঙ্করও তো চাকরি করতে পাড়ি দিয়েছিল সুদূর আফ্রিকায়! এমন অজস্র শঙ্কর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা বিশ্ব জুড়ে। কোনও কাজই ছোট নয়, বেতন ভালো হলে মানুষ এখন সব করতেই রাজি। তাহলে স্কটল্যান্ডের এই চাকরি নিয়ে সমস্যাটা আসলে কোথায়?

  • আপনার জন্য আরও কিছু লেখা
উদ্ধার কোটি টাকার বিরল বোয়া সাপ, যেভাবে পাচারের অভিসন্ধি ভন্ডুল করে দিল বনবিভাগ

Extinct species of snake red sand boa : প্রথমে দেশ থেকে পাচার, তার পর কোটি কোটি টাকায় বিক্রি, ঠিক এমনটাই অভিসন্ধি ছিল পাচারকারীদের। শেষ মুহূর্তে ভেস্তে গেল সবটাই। বনকর্মীদের সহায়তায় উদ্ধার হল বিরল প্রজাতির সাপ রেড স্যান্ড বোয়া

চাকরিটি দেওয়া হচ্ছে, কোস্ট অফ অ্যাবারডিনে। স্কটল্যান্ডের উত্তর পূর্বে উত্তর সাগরের কাছে কর্মস্থল, সেখানেই থাকতে হবে টানা ৬ মাস। দিনে ১২ ঘণ্টা কাজ করতে হবে। মাঝে অসুস্থতা জনিত কারণে মাত্র এক সপ্তাহের ছুটি নেওয়া যাবে সাকুল্যে। কর্মরত ব্যক্তি যদি এখানে ২ বছর থাকেন এবং ৬ মাসের ২টি পর্ব সম্পূর্ণ করেন, তাহলে তার বেতন ৯৫,৪২০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি টাকার কাছে পৌঁছে যাবে বলেই জানিয়েছে এনার্জি মার্কেটের রাঘব বোয়াল এক সংস্থা। যদিও এখনও অবধি এই সংস্থার তরফে বিস্তারিত কিছুই জানা যায়নি।

কিন্তু এই এত রকম সুবিধা দেওয়া সত্বেও গত একমাসে পাঁচটি শূন্যপদ যেমনকার তেমনই পড়ে রয়েছে। আসলে মূল যে কাজটি করতে হবে, তা হল মেকানিকের, যাকে স্কটল্যান্ডের রিগ থেকে খনিজ গ্যাস ও তেল খনন করতে হবে। তবে এই কঠিন কাজের জন্য প্রয়োজন সঠিক নিরাপত্তা এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ, যার বিষয়ে এখনও খোলাখুলি ভাবে কিছুই জানায়নি সংস্থা। তাছাড়া স্কটল্যান্ডের মত জায়গায় ওই দুর্গম রিগটিতে টানা ছয় মাস থাকা যে কতটা কঠিন হতে পারে সেটাও ভাবিয়েছে ইতিমধ্যে। এমনিতেই খনিতে কাজ করা খুবই কঠিন, তার ওপর অমন দুর্গম একটা জায়গা, উপরন্তু টানা ছয় মাস এক যোগে কাজ করে যাওয়া, গোটা বিষয়টা নিয়ে এখনও সম্পূর্ণ অন্ধকার কাটেনি। আর ঠিক সেই কারণেই আজকের বাজারেও দিনের পর দিন পড়ে রয়েছে শূন্যপদ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।