ভালোবাসা মানে ওয়ো রুম! ভ্যালেন্টাইন্স ডে-তে রেকর্ড হোটেল বুকিং ভারতের কোথায়?

Valentine's Day OYO Booking: গত ১৪ ফেব্রুয়ারি, সারা ভারতে ওয়ো হোটেল বুকিংয়ের পরিসংখ্যান সাড়া ফেলেছে। আর সবচেয়ে বেশি হোটেল বুকিং হয়েছে বৃন্দাবনে!

inscript
২ মিনিট
ভালোবাসা মানে ওয়ো রুম! ভ্যালেন্টাইন্স ডে-তে রেকর্ড হোটেল বুকিং ভারতের কোথায়?

চোখে চোখে কথা বলার দিন গত, সারা দিনের অনন্ত ফোন আর হোয়াটস্যাপ চ্যাটে মুখের কথা শুনতে শুনতেও নাজেহাল মানুষ। প্রেমের জন্য প্রয়োজনও আরও বেশি কিছু, প্রেমের জন্য প্রয়োজন প্রকৃত শারীরিক নৈকট্য। এদিকে, প্রেম যদিও বা মেনে নেওয়া যায়, বিয়ের আগে যৌন সম্পর্ক মোটেও মানা যায় না। অথচ প্রেম বরাবরই বিদ্রোহী, প্রেম সবটুকু মেখে নিতে চায়। সামাজিক ট্যাঁরা চোখকে অগ্রাহ্য করতে চেয়ে প্রেমিক-প্রেমিকারা বারেবারেই ঠিকানা খুঁজে নিয়েছেন। বাজার ব্যবস্থা এই চাহিদা বুঝেই সুবিধাও এনে দিয়েছে। বন্ধুর বাড়ি খোঁজা, নিজের বাড়ি ফাঁকা হওয়ার সমস্ত উদগ্রীব বিষয়কে ফুঁৎকারে উড়িয়ে হাজির হয়েছে ওয়ো! প্রেম দিবসে সারা ভারত জুড়ে OYO-র ব্যবসা বুঝিয়ে দিচ্ছে, প্রেমে শরীরই মূল আর রক্ষণশীলতার বাইরে এসে সাহসী হয়েছে সেই প্রেম। গত ১৪ ফেব্রুয়ারি, সারা ভারতে ওয়ো হোটেল বুকিংয়ের পরিসংখ্যান সাড়া ফেলেছে। আর সবচেয়ে বেশি হোটেল বুকিং হয়েছে বৃন্দাবনে!

বৃন্দাবন, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ- ভ্যালেন্টাইন্স ডে-তে সর্বোচ্চ ওয়ো হোটেল বুক হয়েছে এই তিন জায়গায়েই, জানিয়েছে OYO। বৃন্দাবনের হোটেল বুকিং গত বছরের থেকে ২৩১ শতাংশ বেড়েছে! এরপরেই বেঙ্গালুরু (৫১ শতাংশ), হায়দরাবাদ (৪৭ শতাংশ), পুনে (৪৫ শতাংশ), কলকাতা (৩৮ শতাংশ), চেন্নাই (৩৫ শতাংশ) এবং মুম্বই (১৯ শতাংশ)।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যুগ যুগ ধরে ভালোবাসার প্রতীক তিনি, সেন্ট ভ্যালেন্টাইনের হৃদয় আজও রাখা আছে এই জায়গায়

St. Valentine's Heart Valentines Day : জড়িয়ে রয়েছেন আরও একজন – সেন্ট ভ্যালেন্টাইন। যার নামে, যার জীবনযুদ্ধের ওপর দাঁড়িয়ে রয়েছে এই ভালোবাসার দিনটি।

এবারের পরিসংখ্যানে দেখা গিয়েছে, বেশিরভাগ জুটিই ভ্যালেন্টাইনস ডে'র ছুটি কাটাতে সমুদ্র সৈকতের বদলে পাহাড়কেই বেছে নিচ্ছেন। আর এক দু'দিনের ছুটি নয়। থাকার গড় সময়কাল ২০২২ সালেও ছিল গড়ে ২ দিন। তা চলতি বছরে বেড়ে হয়েছে ৪ দিন। বিশেষ করে করোনাকালের পরে ফের বাড়ছে লম্বা ছুটি কাটানোর প্রবণতা। আর এখন বেশিরভাগ মানুষই চাইছেন পকেট-বান্ধব ঘোরাঘুরি। হোম স্টের খোঁজ বাড়ছে। অবশ্য অনেকেই আবার বিলাসবহুল ছুটি কাটাতেও আগ্রহী।

খুব উল্লেখযোগ্য বিষয় হলো, আগে ছুটি কাটাতে মানুষ বেছে নিতেন সপ্তাহের শেষ দিন। মানে শনি-রবির ছুটির চাহিদা এতখানিই বেশি হতো যে হোটেল বুকিং পেতে কালঘাম ছোটার দশা। অফিসে ছুটি মিললেও হোটেল মিলত না। আর এখন সপ্তাহের মাঝের দিনগুলিতেও বাড়ছে বুকিং চাহিদা। শুধুই মহানগর কেন্দ্রিক নয় পর্যটন, ছোট শহর থেকেও মানুষের পর্যটনের ইচ্ছা ধরা পড়ছে পরিসংখ্যানে, জানাচ্ছে OYO।

এই বছর ভ্যালেন্টাইন্স ডে ছিল মঙ্গলবার। সপ্তাহের মাঝে হওয়াতে মানুষজন অবশ্য শনি-রবি-সোম-মঙ্গল জুড়ে নিয়েছেন একসঙ্গে। ওয়ো জানাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে'র বুকিং প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সপ্তাহের চাহিদার রেকর্ডও ছিল এই প্রেম দিবসের চাহিদার মতোই। সরকারি ছুটির সেই উইকেন্ডের পরে ফের ভ্যালেন্টাইন্স ডে-তে বুকিং বেরেছে প্রবল। ২৬ জানুয়ারি গোয়াতে ওয়োর বুকিং ছিল সর্বোচ্চ, ৭৫ শতাংশ!

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সবচেয়ে বেশি বুকিং হয়েছে বৃন্দাবনে। প্রেমের সঙ্গে কৃষ্ণের যোগ রইলেও, রক্ষণশীলতার দিকে এই স্থানটির পৃথক পরিচয় দিতে হয় না। সেখানে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন এবং তাও ওয়ো হোটেল বুক করে- এ এক বিশেষ উল্লেখযোগ্য বিষয় তো বটেই ভারতে, উত্তরপ্রদেশে। ভালোবাসার দিনে গোয়া এবং মানালির মতো জনপ্রিয় পর্যটনকে হেলায় হারিয়েছে বৃন্দাবন। ওয়ো মনে করছে, বৃন্দাবনে এত বেশি বুকিংয়ের নেপথ্যে অবশ্য রয়েছে এই সামাজিক বন্ধন, পারিবারিক রক্ষণশীলতাই। ভারতীয়রা পরিবার এবং বন্ধুদের সঙ্গে 'কোয়ালিটি টাইম' কাটানোর দিন হিসাবে ভ্যালেন্টাইন্স উদযাপন করতে চেয়েছেন৷ ভালোবাসার 'ঐশ্বরিক' টানে নাকি বৃন্দাবন দিল্লির থেকে খুব কাছে হওয়াতে এই চাহিদা বৃদ্ধি তা অবশ্য জানেন মানুষই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।