সবরকম সাক্ষাৎকারে ‘না’, কেন এত বড় সিদ্ধান্ত নিলেন ‘পাঠান’ ছবির পরিচালক

Pathan : প্রসঙ্গত, 'পাঠান' সিনেমার টিজার সামনে আসার পর থেকেই এই সিনেমা চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তারপর সেই বিতর্ক আরও বাড়িয়ে দেয় ‘বেশরম রঙ’ গানটি

Kankana Mukherjee
২ মিনিট
সবরকম সাক্ষাৎকারে ‘না’, কেন এত বড় সিদ্ধান্ত নিলেন ‘পাঠান’ ছবির পরিচালক

বিতর্ক যেন পিছু ছাড়ছে না কিছুতেই। একটার পর একটা ঝড় পেরিয়ে অবশেষে মুক্তির খুব কাছাকাছি শারুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘পাঠান’। ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেল ছবিটি। এর মধ্যেই বক্স অফিসে মিলেছে দারুণ সাড়া। নজির গড়েছে অ্যাডভান্স বুকিংয়ের সংখ্যাও। ধারণা করা হচ্ছে শারুখের নতুন ছবি চাপিয়ে যাবে 'রইস' ছবির ব্যবসাকেও।

এসআরকে-কে নিয়ে সবসময়ই উত্তেজনা তুঙ্গে। তারপর দুরন্ত এমন কামব্যাক যে ঈদ-দিওয়ালীর চেয়ে কম কিছু হবে এ কথা বলাই বাহুল্য। তার ওপর অন্য বিতর্ক তো ছিলই। তার জেরে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে থেকেছে পাঠান। সম্প্রতি আরও একটি ঘটনা সেই আগুনে যেন ঘৃতাহুতি। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের একটি টুইট বার্তায় প্রকাশ্যে আসে, নতুন কৌশল। জানা যায় মুক্তির আগে ছবির কোনও কস্টের কোনওরকম সাক্ষাৎকার নেওয়া হবে না, এমনটাই নাকি জানানো হয়ে প্রযোজক সংস্থার তরফে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঘাগরা পরা থেকে নগ্নতা, বলিউডের তৈরি পুরুষালি ইমেজ বারবার ভেঙেছেন রণবীর

বলিউড সাধারণ মানুষদের মনে 'পুরুষত্ব' নিয়ে যে ধারনার বুনন করে চলেছিল, এই অভিনেতা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মিডিয়ার সামনে তা ভাঙতে ভাঙতে গেছেন।

ছবির সাফল্যের অনেকটাই নির্ভর করে এই সাক্ষাৎকারের ওপর। ছবি মুক্তির আগে কলাকুশলীদের মুখে সেই ছবির একটা ঝলক জানতে পারেন দর্শকরা। তার জেরেই বেড়ে যায় ছবি দেখার আগ্রহ, যা প্রভাব ডেকে সামগ্রিক ব্যবসায়িক সাফল্যে। তাহলে কেন পাঠান ছবির ক্ষেত্রে সেই পথ নিজে থেকেই বন্ধ করে দিলেন ছবির টিম। ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে সেই প্রশ্নের মেঘ।

প্রসঙ্গত, 'পাঠান' সিনেমার টিজার সামনে আসার পর থেকেই এই সিনেমা চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তারপর সেই বিতর্ক আরও বাড়িয়ে দেয় ‘বেশরম রঙ’ গানটি। এই গানে দীপিকা পাড়ুকোনকে দেখা যায় গেরুয়া রঙের বিকিনি পরে থাকতে। তার জেরেই শুরু হয় বিতর্ক। বিজেপি শিবির ঢুকে পড়ে মাঝে। বিকিনির রং ও সিনেমা নিয়ে তীব্র আপত্তি তোলেন কিছু বিশেষ শ্রেণীর মানুষ। এমনকী সিনেমা বয়কটেরও দাবি ওঠে একাংশে। এখানেই শেষ নয়, মুক্তির আগেই আদালত দর্শন করে এসেছে ছবিটি। সেন্সর বোর্ড ইতিমধ্যেই এই সিনেমার কিছু সংলাপ ও দৃশ্য বাদ দেওয়ার জন্য জানিয়েছেন নির্মাতাদের। এতরকম চিন্তা মাথায় থাকতেও আরও নতুন পন্থা, সব মিলিয়ে কোন সুদিনের চিন্তায় এত বড় সিদ্ধান্ত এখন ভাবার সেটাই।

তবে এই প্রথম নয় সম্প্রতি একই পথে হেঁটেছিল আরও একটি বলিউড ছবি। অজয় দেবগন এবং টাবু অভিনীত চলচ্চিত্র দৃশ্যম টু-এর জন্যও এই পদ্ধতিটিই ব্যবহার করা হয়েছিল। সিনেমার ট্রেলার, গানের দৃশ্য কেবল এটুকু জোরেই সাফল্য পেতে চাইছে পাঠান। পাশাপাশি একটা অন্য রকম সাসপেন্স তৈরি করতে চাইছেন পরিচালক, যেটা দেখতেই দর্শককে ছুটতে হবে হলে। জানা গিয়েছে, পাঠানের তারকারা সম্প্রতি কোনও মিডিয়া সাক্ষাৎকারে অংশ নেননি। এমনকী জন আব্রাহাম একটি সংবাদ সম্মেলনের সময় ছবিতে শাহরুখ খানের উপস্থিতি সম্পর্কে প্রশ্ন উঠলেও কায়দা করে এড়িয়ে যান।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।