নরেন্দ্র মোদি ওবিসি নন?

Narendra Modi: ওড়িশা থেকে রাহুল গান্ধি জানান, মোদি যতই নিজেকে ওবিসি বলে দাবি করুন না কেন, তিনি মোটেই ওবিসি সম্প্রদায়ে জন্মাননি।

Sohini Das
২ মিনিট
নরেন্দ্র মোদি ওবিসি নন?

ভোটের আর দেরি নেই। প্রায় প্রতিটি দলই যে যার মতো করে জনসংযোগ, প্রচারে লেগে পড়েছে। দিল্লিবাড়ির খেলায় যুযুধান বিজেপি এবং বিজেপি-বিরোধী জোট ইন্ডিয়া। যেখানে এক ছাতার তলায় এসেছে প্রায় ছাব্বিশটি দল। ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের তরফ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ঘোষণা করে দিয়েছেন, ভোটে জিতে ক্ষমতায় এলে ইন্ডিয়া জোটের সর্বপ্রথম কাজ হবে জাতিশুনানি করা। ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে বারবারই সেই কথাটিই তুলেছেন তিনি। এদিকে, ভোটের আগে কোনও তাসই ছাড়তে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিন কয়েক আগেই নিজেকে ওবিসি বলে দাবি করেন তিনি। যা সম্পূর্ণ মিথ্যা বলে এবার অভিযোগ করলেন রাহুল।

ভোটের আগে প্রচার এবং জনসংযোগ বাড়াতে গত জানুয়ারি মাস থেকেই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল। মণিপুর থেকে শুরু হয়েছে যাত্রা। সেখান থেকে অসম, বাংলা, বিহার, ঝাড়খণ্ড ঘুরে আপাতত ওড়িশায় পৌঁছেছে যাত্রা। আর সেখান থেকেই নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করেন তিনি।

একদিন আগেই রাজ্যসভায় দাঁড়িয়ে কংগ্রেসকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। সংরক্ষণ-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে সরব হন তিনি। এমনকী দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংরক্ষণবিরোধী ছিলেন বলেও মন্তব্য করেন মোদি। আর চব্বিশ ঘণ্টা পেরোনোর আগেই তাঁর পাল্টা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘‘INDIA জোট ক্ষমতায় এলেই... ’’ যে যে প্রতিশ্রুতি দিলেন রাহুল

Lok Sabha Election 2024: ভোটে জিতে ক্ষমতায় এলে দেশে ইন্ডিয়া জোটের তরফে একগুচ্ছ বদল আনার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাঁচির শহীদ ময়দানে সমাবেশে এসে ইন্ডিয়া জোটের হয়ে ঘোষণা করে দিলেন রাহুল।

ওড়িশা থেকে রাহুল গান্ধি জানান, মোদি যতই নিজেকে ওবিসি বলে দাবি করুন না কেন, তিনি মোটেই ওবিসি সম্প্রদায়ে জন্মাননি। তিনি গুজরাটের তেলি সম্প্রদায়ের প্রতিনিধি। আর এই সম্প্রদায় সাধারণত জেনারেল অর্থাৎ সাধারণ শ্রেণিভুক্ত। তবে ২০০০ সালে নাকি বিজেপি এই সম্প্রদায়কে জোর করে ওবিসিভুক্ত করে, এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেসনেতা রাহুল গান্ধি। ফলে জাত নিয়ে মিথ্যা বলেছেন বলেই দাবি করেছেন কংগ্রেস নেতা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির পথের কাঁটা রাহুলই! বিরোধীদের কেন ফেলনা মনে করতে পারছেন না মোদিও?

Narendra Modi Rahul Gandhi : নরেন্দ্র মোদি রাহুল গান্ধিকে ব্যাঙ্গ করে বলেছেন, "এক হি প্রোডাক্ট বার বার লঞ্চ করনে কে চক্কর মে কংগ্রেস কি দুকানপে তালা লাগানে কি নহবত আ গয়ি হ্যায়"।

গোড়া থেকেই জাতিসুমারির প্রস্তাবে সায় নেই বিজেপির। তারা ওই পথে হাঁটতেও চান না। রাহুলের দাবি, সে কারণেই প্রধানমন্ত্রী জাতিশুমারি করতে চাইছেন না বলেও তোপ দাগেন কংগ্রেস নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন, রাহুলের দেওয়া তথ্যে মোটেও ভুল নেই। মোদী যে ‘মোধ ঘাঞ্চি তেলি’ জাতিভুক্ত, তারা বিজেপির জমানাতেই গুজরাতে ওবিসি তকমা পেয়েছিল।

রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তেমন অগ্রাধিকার পান না দেশের আদিবাসী রাষ্ট্রপতি। কিন্তু ভোট বড় বালাই। তবে আজ বলে নয়, গত এক দশক ধরেই রাজনীতির ময়দানে বারবার নিজের ‘প্রান্তিক জাতি’র পরিচয় তুলে ধরতে সক্রিয় হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে মোদীর বিরুদ্ধে ‘নিচু মানের রাজনীতি’ করার অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। সেই অভিযোগকে কাজে লাগিয়ে মোদী পাল্টা অভিযোগ করেন, তিনি ‘নিচু জাতের মানুষ’ বলে কংগ্রেসের আক্রমণের শিকার হচ্ছেন। কংগ্রেস নিচু জাতের মানুষের রাজনীতির অধিকার কেড়ে নিতে চায় বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।

২০২৪ ভোটের আগে সেই জাতি-দ্বন্দ্বই ফের উস্কে তুলেছে দুই দলই। একদিকে বিজেপি চাইছে অখণ্ড দেশে অভিন্ন আইন, অন্যদিকে জাতিসুমারি করে সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘুর হিসেবটা চোখের সামনে স্পষ্ট করে তুলতে চাইছে কংগ্রেস। ভোটে জিতলে বিরোধী জোটের তরফে জাতিভিত্তিক সংরক্ষণের কথা বাড়ানোর কথাও জানিয়েছেন রাহুল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আবের কাওয়াস: প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মহিলা নিউ ইয়র্কের সিনেটে

Aber Kawas: নিউ ইয়র্কের ১২ নম্বর সিনেট ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক স্টেট আইনসভায় তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত মুসলিম মহিলা প্রতিনিধি।

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।

রামলীলার পর কী? কী করবেন বিরোধীরা?

INDIA bloc Unity Under strain: ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ১ নভেম্বর রামলীলা ময়দানে ২১ দল একজোট হলেও মঞ্চ শেষেই ভেতরের টানাপোড়েন স্পষ্ট। বাম নেতাদের বক্তৃতায় প্রাধান্য, ‘ফ্যাসিবাদ’ বিরোধী সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জাতীয় ভূমিকা’র সতর্কবার্তা। প্রিয়াঙ্কা, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত বক্তৃতার সুযোগ না পাওয়ায় শরিক-অসন্তোষ।

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে ভারতীয়রা, মিডটার্ম নির্বাচনে কতটা প্রভাব পড়বে?

US Midterm Elections 2026: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের ৬২% ডেমোক্র্যাটদের পক্ষে। ট্রাম্পের এইচ-১বি ভিসা কড়াকড়ি ও অর্থনৈতিক নীতির জেরে ক্ষোভ বাড়ছে বলে জানাল কার্নেগির সমীক্ষা।