মোদির পথের কাঁটা রাহুলই! বিরোধীদের কেন ফেলনা মনে করতে পারছেন না মোদিও?

Narendra Modi Rahul Gandhi : নরেন্দ্র মোদি রাহুল গান্ধিকে ব্যাঙ্গ করে বলেছেন, "এক হি প্রোডাক্ট বার বার লঞ্চ করনে কে চক্কর মে কংগ্রেস কি দুকানপে তালা লাগানে কি নহবত আ গয়ি হ্যায়"।

inscript
২ মিনিট
মোদির পথের কাঁটা রাহুলই! বিরোধীদের কেন ফেলনা মনে করতে পারছেন না মোদিও?

বিরোধীদের তিনি প্রকাশ্যে খুব একটা গুরুত্ব দেন না। মাঝে মাঝে কংগ্রেসকে রুটিন মাফিক আক্রমণ। কারণ বিজেপি বারেবারেই প্রমাণ করতে চেয়েছে এনডিএ আসলে বিরোধী শূন্য। তবে, সোমবার লোকসভার ভাষণে কংগ্রেসকে নিয়ে নরেন্দ্র মোদি যে পরিমাণে সময় ব্যয় করে গুরুত্ব দিয়েছেন তাতে একটি বিষয় অন্তত স্পষ্ট, তিনি বিরোধীদের নেহাত 'শূন্য' মনে করতে চেয়েও পারছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণের একমাত্র লক্ষ্য ছিলেন রাহুল গান্ধি। মোদির মতে, কংগ্রেসের মতো প্রাচীন দল বিরোধী হওয়ার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। এতই যদি ব্যর্থ, তাহলে কেন রাহুল গান্ধিকে এত গুরুত্ব দিচ্ছেন মোদি?

রাহুল গান্ধি বর্তমানে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে পৌঁছেছেন ঝাড়খণ্ডে। কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি ভারত জোড়ো যাত্রার পরে, মণিপুর থেকে মহারাষ্ট্র অবধি যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি, ভারত জোড়ো ন্যায় যাত্রা। ইনসাফের দাবিতে, ন্যায়ের দাবিতে, ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা দিয়ে মানুষকে জুড়তে পথে নেমেছেন রাহুল গান্ধি। য পরিমাণ মানুষ রাহুলের এই ন্যায় যাত্রায় নানাভাবে অংশ নিচ্ছেন তাতে বিরোধীদের মনে আশা জাগার যথেষ্ট কারণই রয়েছে। আর বিজেপির মনে সম্পূর্ণ কাঁটামুক্ত না হওয়ার ভয়ও যে ন্যায় যাত্রা ধরাতে পেরেছে তা স্পষ্ট মোদির বক্তব্যেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'অখণ্ড ভারত' তুরুপের তাস! লোকসভা ভোটের আগেই ভারতের দখলে পাক অধিকৃত কাশ্মীর?

Pakistan-occupied Kashmir: বিজেপির এবং গোদি মিডিয়ার তরফে বারবার একটি বিষয় প্রচার করা হচ্ছে, পাক-অধিকৃত কাশ্মীর এবার ভারতেই ফিরিয়ে আনতে চলেছেন নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি রাহুল গান্ধিকে ব্যাঙ্গ করে বলেছেন, "এক হি প্রোডাক্ট বার বার লঞ্চ করনে কে চক্কর মে কংগ্রেস কি দুকানপে তালা লাগানে কি নহবত আ গয়ি হ্যায়"। অর্থাৎ এই একই ভারত জোড়োর প্রয়াসে আসলে নাস্তানাবুদ হচ্ছে বিরোধীরাই। রাহুল যে মহব্বত কি দুকান খোলার কথা বলছেন তাতে তালা লাগানোর চেষ্টায় মরিয়া বিজেপি। মোদি অবশ্য বলছেন, তিনি চান দেশে শক্ত সমর্থ বিরোধী থাকুক। অথচ বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি-সিবিআইয়ের খেলা খেলতে যে কতখানি দক্ষ হয়েছে বিজেপি তা সামান্য রাজনীতি সচেতন মানুষই বোঝেন।

প্রধানমন্ত্রী মোদি বিরোধী জোট ইন্ডিয়ার 'দুরবস্থার' জন্য সরাসরি কংগ্রেসকেই দায়ী করেছেন। মোদির অভিযোগ, কংগ্রেস বিরোধী দলের সদস্য হিসাবে নিজের দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছে। কংগ্রেস যে শুধু নিজের ক্ষতি করেছে তাই নয়, সামগ্রিকভাবে বিরোধীদের বর্তমান অবস্থার জন্য কংগ্রেস দলী দায়ী। অথচ কংগ্রেসের কাছে ভালো বিরোধী হওয়ার সুযোগ ছিল। গত দশ বছরে নিজ দায়িত্ব পালনে কংগ্রেস ডাহা ফেল! প্রধানমন্ত্রী কংগ্রেসকে আরও আক্রমণ করে বলছেন, "মনে হচ্ছে তারা কয়েক দশক ধরে বিরোধী দলে থাকারই প্রতিশ্রুতি দিয়েছে, যেমন তারা বছরের পর বছর ক্ষমতায় ছিল।"

সোমবার সংসদে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বলেই দেন, অনেক বিরোধী রাজনীতিবিদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসও হারিয়ে ফেলেছেন। যার নেপথ্যে আছে কংগ্রেসই। “আমি দেখছি যে বিরোধীরা অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস হারিয়েছেন। গতবারও কিছু আসন বদলানো হয়েছিল, শুনেছি এবারও অনেকে তাদের আসন পরিবর্তন করতে চাইছেন। আমি এটাও শুনেছি যে অনেকেই এখন লোকসভার পরিবর্তে রাজ্যসভায় যেতে চান,” বলছেন প্রধানমন্ত্রী।

মোদির বক্তব্য, “আমাদের সরকারের তৃতীয় মেয়াদ আর খুব বেশি দূরে নয়। আর মাত্র ১০০-১২৫ দিন বাকি... এনডিএ ৪০০ পেরিয়ে যাবে এবং বিজেপি অবশ্যই ৩৭০ টি আসন পাবে।" এই আত্মবিশ্বাসের পথে একমাত্র বাধা কি তবে কংগ্রেসের জাগতে থাকা নতুন উৎসাহ? তাই রাহুল গান্ধির 'পুরনো প্রোডাক্ট' নিয়ে ভাবতে হচ্ছে বিজেপিকে? নীতীশের দল ভাঙা হোক, ঝাড়খণ্ডে সরকার ফেলার চেষ্টা হোক, এত কিছু করেও কি তবে নিশ্চিন্ত হতে পারছে না বিজেপি?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?