লোকলজ্জা নাকি অন্য কিছু , যে কারণে মুখোশে মুখ ঢেকে রাখেন রাজ কুন্দ্রা

Raj Kundra : শোনা যায়, HotShots অ্যাপের মাধ্যমে নাকি এই পর্নোগ্রাফির ব্যবসা রমরমিয়ে চালাতেন রাজ ও তাঁর সঙ্গীরা

Kankana Mukherjee
২ মিনিট
লোকলজ্জা নাকি অন্য কিছু , যে কারণে মুখোশে মুখ ঢেকে রাখেন রাজ কুন্দ্রা

মুখোশের আড়ালে আসল মুখটিকে চেনে সকলেই, তবুও কাপড় ঢেকেই রাস্তায় বেরোন তিনি। জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। কিছুদিন আগে পর্ন কান্ড-এ জড়িয়ে শিরোনামে এসেছিলেন রাজ কুন্দ্রা। বেআইনি পর্ন ফিল্ম ও ভিডিও তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। যদিও রাজের দাবি এ সবই নাকি তাঁকে ফাঁসানোর চক্রান্ত। কিন্তু পুলিশের হাত থেকে সহজে মুক্তি পাননি শিল্পপতি। টানা ৬৩ দিন আর্থার রোডের জেলে কাটিয়েছিলেন তিনি। অতঃপর জামিনে ছাড়া পান।

এই ধরনের ঘটনার তদন্ত চলাকালীন প্রায়শই লক্ষ্য করা যায় অপরাধীদের মুখ ঢেকে আদলতে নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু জামিন পাওয়ার পর রাস্তায় বেরোলেও মুখোশ পরে ঘোরার ঘটনা বিরলই বটে। উপরন্তু যখন রাজ কুন্দ্রা নিজেই স্বীকার করতে নারাজ সমস্ত অপরাধ তবে কোন দায় মেনে মুখ দেখাতে চাইছেন না তিনি এইসব প্রশ্নই ঘুরপাক খায় অনুরাগীদের মধ্যে। নেট পাড়ায় বিভিন্ন সময়ে এই নিয়ে ট্রোলের মুখেও পড়েছেন ব্যবসায়ী। তবুও সিদ্ধান্তে বদল হয়নি। কিন্তু কেন এরকম সিদ্ধান্ত? সম্প্রতি মুখ খোলেন স্বয়ং।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'RRR'-এর ছন্দে মাতল বিশ্ব, রাজামৌলির হাত ধরে যেভাবে গোল্ডেন গ্লোবের শিখর ছুঁল ভারত

RRR Naatu Naatu Golden Globe Award : তালিকায় ছিল তাবড় তাবড় নাম। টেলর সুইফট, রিহানার সঙ্গে পাল্লা দিয়ে সেরার পুরস্কার ছিনিয়ে নিল RRR

নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে অবশেষে খোলসা করে বললেন, কোনও লোকলজ্জার ভয় অথবা সাধারণ মানুষের জন্য মুখ ঢেকে ঘোরেন না তিনি। সংবাদ মাধ্যমকে এড়াতেই মুখোশের আড়ালে নিয়েছেন তিনি। সরাসরি তোপ দাগেন, তাঁকে মিথ্যে ভাবে অপরাধী বানানোর জন্য হাত মিডিয়ার।

প্রসঙ্গত, শোনা যায় HotShots অ্যাপের মাধ্যমে নাকি এই পর্নোগ্রাফির ব্যবসা রমরমিয়ে চালাতেন রাজ ও তাঁর সঙ্গীরা। অ্যাপের যে স্ক্রিনশট ভাইরাল হয় তাতে ‘মিসিং কন্ডোম’, ‘গেট ডার্টি’, ‘বিকিনি যোগা’র মতো কনটেন্ট দেখা যায়। সূত্রের খবর, শর্ট ফিল্ম, HD ভিডিও, ফটোশুটের ভিডিও আপলোড করা হত। আবার লাস্যময়ী মডেলদের সঙ্গে নাকি লাইভ কমিউনিকেশন করার সুযোগও থাকতো সেখানে।

২০২১ সালের জুলাই মাস নাগাদ আটক হন তিনি। এরপর মাস দুয়েক পরে জামিন। তারপর কেটে গিয়েছে আরও দেড় বছর, সেই থেকে এখনও মুখোশের আড়ালেই রয়েছেন তিনি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আর কোনও ভাবেই নিজের ব্যক্তিগত জীবনে সংবাদমাধ্যমের উপস্থিতি চাইছেন না তিনি। সেই কারণেই এই আড়াল। পাশাপাশি রাজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যে বলেও দাবি করেন তিনি। আরও দাবি, অপরাধ দমন শাখার উচ্চপদস্থ কর্তারা তাঁকে ফাঁসিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য চিঠিও দিয়েছেন সিবিআই-কে।

এরই মধ্যে যতবার তিনি প্রকাশ্য রাস্তায় এসেছেন ততবারই মুখোশধারী। নেটিজেনদের প্রশ্নে রাজ জানান, ”আমি আমার বন্ধুদের জন্য কিংবা ভক্তদের জন্য মাস্ক পরে থাকি, এমনটা নয়। আমি সংবাদ মাধ্যমকে এড়ানোর জন্য মুখোশ পরে থাকি।” সোশ্যাল মিডিয়াতে যে ট্রোলে বিদ্ধ হয়েছেন তিনি তার তীব্র নিন্দা করেছেন নিজেই। এমনকী জেলে থাকার সময় কোন মানসিক পরিস্থিতির শিকার হয়েছিলেন সেই প্রসঙ্গ টেনে বলেন এই কারণেই মুখ ঢাকার সিদ্ধান্ত। কোনও রকম লোকলজ্জা নেই তার স্পষ্ট করে সেই কথাও। তাই করওয়া চৌথের দিন অথবা গণেশ মূর্তি নিয়ে গাড়িতে ওঠার পথে কোথাও ব্যতিক্রম হয়নি তাঁর পোশাকের। বারবার শিকার হয়েছেন ট্রোলের। কিন্তু সে সব কিছুকে তোয়াক্কা মা করেই টানা দেড় বছর রইলেন মুখোশের আড়ালেই। নিজের ব্যক্তিগত জীবনকে রক্ষা করতে প্রয়োজনে আরও অনেকটা সময় থাকতে পারবেন এভাবেই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।