ফোর্ড কোম্পানি এখন তাঁর দখলে, যেভাবে অপমানের যোগ্য জবাব দিলেন রতন টাটা

Ratan Tata : টাটা মোটরস বনাম ফোর্ড লড়াইয়ে জয় হয় রতনজীরই

Kankana Mukherjee
২ মিনিট
ফোর্ড কোম্পানি এখন তাঁর দখলে, যেভাবে অপমানের যোগ্য জবাব দিলেন রতন টাটা

একবার জার্মানির এক রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন রতন টাটা। সেখানেই ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। অর্ডার দেওয়ার সময় রতন টাটা বুঝতে পারেননি ঠিক কতটা খেতে পারবেন। ফলে যা হওয়ার তাই হল। অর্থাৎ খাবার অপচয়। কিন্তু এ তো ভারতবর্ষ নয়, জার্মানরা এ বিষয়ে খুব কড়া। এর দায়ে রতন টাটাকে জরিমানা দিতে হল কড়কড়ে ৫০ ইউরো। ঘটনা যদি কেবল এটুকুই হতো তবে তো ফুরিয়ে যেত! কিন্তু এই মানুষটি এমনই এক ব্যক্তিত্ব যিনি জীবনের প্রতিটা পরতে পরতে শিখেছেন। বয়ে বেড়িয়েছেন সবটুকু রসদকে। অতীতকে স্বীকার করতে না পারলে সাধারণ একটা ঘর থেকে আজকের এই সফরটা এতো সহজ হতো না।

রতন টাটা। এ নাম ঘিরে রয়েছে পরিশ্রম আর স্বপ্নপূরণের গল্প। ১৮৬৮ সালে যাত্রা শুরু টাটা গ্রুপের। আর রতন টাটা সেই গ্রুপের চেয়ারম্যান হন ১৯৯১ সালে। তারপর থেকে ম্যাজিকের মতো ঘুরে যায় ভাগ্যের চাকা। মোটরগাড়ি নির্মাণ থেকে শুরু করে স্টিল, বেভারেজ, সফটওয়্যার সহ প্রথম সারির বহু ব্যবসায় বিনিয়োগ করতে থাকেন টাটাজি। ফলও মেলে চমৎকার। আজকের দিনে দাঁড়িয়ে এ কথা স্বীকার করতেই হয় যে ভারতের বুকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত গড়ে দিয়েছে টাটা গ্রুপই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আকাশপথে 'বিপ্লব'? ভারতকে যে নতুন স্বপ্ন দেখাচ্ছেন রতন টাটা

Air India with Vistara: এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভারতবাসীর সম্পর্ক অত্যন্ত পুরনো। এবার সেই সংস্থার হাত ধরেই নতুন দিগন্তের স্বপ্ন দেখছে দেশের আকাশপথ...

কিন্তু এই এতো সাফল্যের পিছনে সব কিছুই কি খুব সহজ ছিল? নিশ্চয় নয়। ওই যে আগেই বলা হল তিনি অতীতকে অস্বীকার করেছেন বলেই ঘুরে দাঁড়ানোর গল্পটা এতো অন্যরকম হয়েছে। আর এ প্রসঙ্গেই উঠে আসে টাটা বনাম ফোর্ড বিতর্ক-এর কথা।

সেসময়ে নামজাদা কোম্পানি ফোর্ড। গর্বে দম্ভে সে তখন আকাশচুম্বী। শোনা যায়, একবার রতন টাটাকে সাংঘাতিক অপমান করেছিল ফোর্ড কোম্পানি। তার জেরও চলেছে বহুদিন। টাটা মোটরস বনাম ফোর্ড লড়াই নিয়ে অনেক আলোচনা, পর্যালোচনাও রয়েছে। কিন্তু কথায় বলে না, “অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে!” এও হচ্ছে সেই দশা। সব অপমান জমা ছিল যত্ন করে, সময় মতো ফিরিয়ে দিলেন তিনি।

২০০৮ সাল থেকেই শুরু হয়ে গিয়েছিল অপমান ফিরিয়ে দেওয়ার পালা। সে বছর ফোর্ডের কাছ থেকে জাগুয়ার ল্যান্ড রোভার কিনে নিল রতন টাটার কোম্পানি টাটা মোটরস। কিন্তু এতেই হিসেব মেটেনি। অপমানের ঘা শুকাতে আরও অনেকটা পথ চলতেই হতো। অবশেষে গোটা ফোর্ড কোম্পানিটিই কিনে নেন রতন টাটা। এবং ফোর্ড কোম্পানির ভারতীয় বিভাগের পুরো ব্যবসার ভারই কাঁধে তুলে নেয় টাটা মোটরস।

বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে ভারতের মাটিতে ব্যবসা করেছে মার্কিন কোম্পানি ফোর্ড। কিন্তু আমেরিকার এই কোম্পানিকে এদেশ কোনওদিনই বিশেষ জাঁকিয়ে বসতে দেয়নি। তার ওপর রতন টাটার প্রতিশোধ স্পৃহা তাতে ঘৃতাহুতি দেয়। না এ প্রতিশোধে কোনও মারামারি, রক্তারক্তি নেই। তবে সুস্থ ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা দিয়েই সেদিনের অপমানের যোগ্য জবাব ফিরিয়ে দিতে পেরেছে টাটা মোটরস-এর কর্ণধার। দীর্ঘ আলোচনার পর যৌথ সিদ্ধান্তে আসে ফোর্ড এবং টাটা মোটরস। পুরোপুরি হস্তান্তরিত হয় ব্যবসা। অবশেষে ২০২১ সালে ভারত ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফোর্ড কোম্পানি। কিন্তু এ কি কেবলই একটা চিরকেলে দ্বন্দ্বের জয়? এককথায় ইতি টানা মুশকিল। এ যে রতন টাটার নতুন স্বপ্ন পূরণের সফরে কয়েক ধাপ এগিয়ে যাওয়া নয়, তা মোটেই বলা চলে না।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।