টকজলের বদলে পাকা আমের কাথ! অভিনব আম-ফুচকার বহরে চোখ কপালে উঠবে আপনারও

Mango Pani Puri Shot : টক জলের বদলে আমের পাল্প দিয়ে ফুচকা, ভাইরাল পদটি অবাক করবে আপনাকেও

inscript
২ মিনিট
টকজলের বদলে পাকা আমের কাথ! অভিনব আম-ফুচকার বহরে চোখ কপালে উঠবে আপনারও

একই রকম ময়দায় ভাজা ফুচকা, পুরও ভিড় রয়েছে তাতে, কেবল টকজলের বদলে ঢালা হচ্ছে পাকা আমার পাল্প! বিষয়টা অভিনব তো বটেই, এমনকী ঠিক কেমন স্বাদ হবে এ খাবারের তা নিয়েও ইতিমধ্যে তরজা তুঙ্গে। সম্প্রতি, ইনস্টাগ্রামে ঠিক এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। প্রিয় ফুচকার এমন অভিনব সংস্করণ ঘিরে ইতিমধ্যেই নেটিজিনদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। কেউ এ খাবার চেখে দেখার জন্য আবেদন জানিয়েছেন, কেউ কেউ আবার এমন অভিনবত্ব নিয়ে প্রশ্নও তুলেছেন।

ভাত, ডাল, সবজি থেকে শুরু করে বিরিয়ানি, কোফতা, কারি খাবার মানেই একটা অন্যরকম শান্তির দুনিয়া। তবে সময় যতোই এগিয়েছে বাড়িতে তৈরি ঘরোয়া রান্নার দুনিয়ায় থাবা বসিয়েছে ফাস্ট ফুডেরা। রাস্তার মোড়ে মোড়ে এখন খাবারের স্টল। আর তাতে উপচে পড়া ভিড়। রোল, চাউমিন, মোমো থেকে শুরু করে জনপ্রিয় ফুচকা, চলতে ফিরতে এসব স্বাদের মোহ এড়ানো যে বেশ মুশকিল তা বলাই বাহুল্য।

View this post on Instagram

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধুতি-টোপর পরে তৈরি বট গাছ! যেভাবে ধুমধাম করে ‘একমাত্র ছেলে’র বিয়ে দিলেন বৃদ্ধা মা

Marriage of Tree at East Bardhaman : গাছের বিয়ে! পূর্ব বর্ধমানের মেমারিতে ধুমধাম করে বসল আসর! কী আসল ঘটনা?

‘ফুচকা’, এ দেশের যেকোনও প্রান্তেই পরিচিত পদ এটি। সমাজের প্রায় সব শ্রেণীর মানুষের মধ্যেই রয়েছে এই খাবারের চল। অঞ্চলভেদে কেবল বদলে বদলে যায় এ খাবারের নাম। কোথাও পানিপুরি, কোথাও গোলগাপ্পা, কোথাও আবার পানি-বাতাসা, আর বাংলায় ফুচকা। তবে জনপ্রিয়তার নিরিখে প্রতিটা নামই টেক্কা দেবে একে অপরকে। সময় বদলেছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে পুরনো খাদ্যাভ্যাস। আজকাল খাবারের দুনিয়ায় এসেছে ফিউশন। বিভিন্ন স্বাদের একটা ওপর মেল বন্ধন ঘটিয়ে নতুন কোনও স্বাদ তৈরির যে জার্নি তাতে বাধ সাধেনি জনপ্রিয় ফুচকাও। হালফিলে তাই তেঁতুল জলের ফুচকার পাশাপাশি দেদার বিক্রি হয়, দই ফুচকা, চাটনি ফুচকা থেকে শুরু করে আমিষ ফুচকাও। ফুচকার পুরে মাংসের ব্যবহার করতেও দেখা যায় বিভিন্ন জায়গায়। কিন্তু আম দিয়ে ফুচকা এই প্রথম।

গরমকালের খাবার হিসেবে জনপ্রিয়তার দাবি রাখে আম ফুচকা। পাকা আমের খাঁটি পাল্প দিয়ে ফুচকা, ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই নেট দুনিয়ায় ভাইরাল! BombayFoodieTales নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, দোকানদার একটি পাত্রে প্রথমে পাক আমের শাঁস বা পাল্প নিয়েছেন। তারপর তার মধ্যে মেশাচ্ছেন খানিকটা জল। এবার ফুচকা নিয়ে তার মধ্যে ঘুগনি জাতীয় জিনিসের পুর দিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছেন ওই পাকা আমের পাল্প। ঠিক যেভাবে দই ফুচকার ক্ষেত্রে দই ছড়িয়ে পরিবেশন করা হয় তেমনটাই, কেবল দইয়ের বদলে এখানে ব্যবহার করা হয়ে পাকা আমের পাল্প। অভিনব এই খাবারটিরই বাহারি নাম দেওয়া হয়েছে ম্যাঙ্গো পানিপুরি শট।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।