ধুতি-টোপর পরে তৈরি বট গাছ! যেভাবে ধুমধাম করে ‘একমাত্র ছেলে’র বিয়ে দিলেন বৃদ্ধা মা

Marriage of Tree at East Bardhaman : গাছের বিয়ে! পূর্ব বর্ধমানের মেমারিতে ধুমধাম করে বসল আসর! কী আসল ঘটনা?

inscript
২ মিনিট
ধুতি-টোপর পরে তৈরি বট গাছ! যেভাবে ধুমধাম করে ‘একমাত্র ছেলে’র বিয়ে দিলেন বৃদ্ধা মা

ছেলে বড়ো হয়েছে, দিব্যি নিজের কাজ নিজে করতে পারে। রুজিরুটি নিয়েও বিশেষ ভাবনার কিছুই নেই। এই অবস্থায় সব বাবা-মাই চায় বিয়ে করে সংসারী হোক সন্তান। ঠিক তেমনটাই চেয়েছিলেন পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা রেখা দেবী। স্বামী, স্ত্রী, দুই মেয়ে আর এই একটি মাত্র ছেলে নিয়েই ছিল তাদের ভরপুর সংসার। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আগেই। স্বামীও গত হয়েছেন ইতিমধ্যে। এখন থাকার মধ্যে এই এক ছেলে এবং বৃদ্ধা মা। ফলে শেষ জীবনে ছেলেকে সংসারী করতেই ধুমধাম করে বিয়ের আয়োজন করলেন রেখা দেবী।

ঘটনাটা এটুকু শুনে হয়তো আর পাঁচটা সাধারণ ঘটনার মতোই লাগছে। এই তো স্বাভাবিক। তাহলে তা নিয়ে এত জলঘোলার প্রয়োজন পড়ল কেন? জানলে অবাক হবেন এই যে ছেলে সন্তানের বিয়ে নিয়ে এত আয়োজন, এত ধুমধাম সে আসলে কোনও রক্ত মাংসের সন্তান নয়, আদতে একটা বট গাছ। আর এই বট গাছটিই হল রেখাদেবীর একমাত্র ছেলে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাশে সারাক্ষণ হেঁটে চলে কেউ! অভাবনীয় কারণে নামাজ পড়াও বন্ধ প্রাচীন এই মসজিদে!

Haunted Jamali Kamali Mosque: কখনও কখনও নাকি এমনও দেখা গিয়েছে যে মসজিদের স্তম্ভের আড়াল থেকে উঁকি দিচ্ছে কেউ।

দুই কন্যা সন্তান ছিল তাঁর, ফলে ছেলের অভাব পূরণ করতে এই ব্যবস্থা। ছোট্টবেলা থেকে নিজের ছেলে হিসেবে কার্যত কোলে পিঠে করেই লালন পালন করেন এই বট গাছটিকে। ফলে এই গাছটিকে বাদ দিয়ে কিছুই ভাবতে পারেন না তাঁরা। এখন স্বামীও গত হয়েছেন, তাই রক্ত মাংসের পরিণত ছেলে থাকলে যেভাবে বিয়ের আয়োজন করতেন একই ভাবে বট গাছেরও বিয়ের আয়োজন করলেন এই বৃদ্ধা।

আজকের এই আধুনিক সময়ে দাঁড়িয়ে গোটা ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে চারদিকে। এখনও এই বাংলায় বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে বট গাছের সঙ্গে বিয়ে নিয়ে বেশ কিছু কু-সংস্কার চালু রয়েছে। যদিও এই মেমারির সাম্প্রতিক বিয়েটি ক্ষয়ক্ষতি হীন। এর সঙ্গে প্রচলিত কোনও কুপ্রথা অথবা সংস্কারের কোনও যোগাযোগ নেই। এই ঘটনাটি একেবারেই অভিনব।

অকালে স্বপ্ন দেখার যে নেশা বাঙালির চিরন্তন তারই কোনও ক্ষীণ প্রভাব হয়তো বাঁচিয়ে রাখতে চেয়েছেন রেখাদেবীও। শুধু যে মুখে একটি গাছকে সন্তান হিসেবে জাহির করছেন এমন নয়, বরং প্রকৃতই মা হিসেবে দায়িত্ব পালন করতে চেয়েছেন তিনি। গ্রামের আরও পাঁচ জনের কাছ থেকে কিছু কিছু টাকা পয়সা জোগাড় করে বিয়ের আয়োজন করেন তিনি। অভিনব এই ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত পারিজাত নগরে।

কিন্তু এখন প্রশ্ন হল পাত্রী কে? সেই প্রশ্নেরও উত্তর মিলেছে ইতিমধ্যে। আজকের যুগে সবাই লাভ ম্যারেজে বিশ্বাসী তাই হয়তো বট গাছটিও নিজের পাত্রী পছন্দ করে রেখেছিলেন আগে থেকেই। অভিভাবক হিসেবে কেবল শুভ ক্ষণ দেখে যুগলকে এক করে দেওয়ার অপেক্ষা। আসলে প্রকৃতির নিয়মে ওই বট বৃক্ষের কোলের কাছেই বেড়ে ওঠে অন্য একটি বট গাছ। তৈরি বউ মেনে বিয়ে দেওয়া হয়। বিয়েতে উপস্থিত ছিলেন আত্মীয়স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরাও। একেবারেই প্রথাগত হিন্দু বিয়ের সমস্ত রীতিনীতি মেনে কলাগাছ আল্পনা দিয়ে, শাড়ি-ধুতি, শাখা সিঁদুর টোপর পরিয়ে পুরোহিত ডেকে বিয়ে দেওয়া হয় বট গাছ যুগলের। গোটা ঘটনা ঘিরেই রীতিমতো উত্তেজিত এলাকাবাসীরা। এমন অভিনব বিয়ের সাক্ষী থাকতে পেরে খুশি সকলেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।