যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে শ্যুটিং? যেভাবে 'RRR'-র গানের সঙ্গে জড়িয়ে আছেন রাষ্ট্রপতি জেলেনস্কি

RRR song Naatu Naatu Golden globe award : বিশ্বজুড়ে প্রায় ১২০০ কোটির ব্যবসা করে এই সিনেমাটি। সেইসঙ্গে সমালোচকদের নজরেও পড়ে ‘আরআরআর’।

inscript
২ মিনিট
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে শ্যুটিং? যেভাবে 'RRR'-র গানের সঙ্গে জড়িয়ে আছেন রাষ্ট্রপতি জেলেনস্কি

এই মুহূর্তে গোটা ভারতের বিনোদন জগত জুড়ে একটাই হাওয়া – ‘আরআরআর’ (RRR)। ফের একবার দক্ষিণী সিনেমার বিশ্বজয়ের সাক্ষী থাকল গোটা ভারত। এবারও নেপথ্যে সেই এসএস রাজামৌলি এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু, সুরকার এম এম কিরাভানি। ‘বাহুবলী’-র বিশ্বজোড়া সাফল্যের পর রাজামৌলির ‘আরআরআর’ নিয়েও প্রত্যাশার পারদ চরমে উঠেছিল। রাম চরণ, এনটিআর জুনিয়র, আলিয়া ভাট, স্রিয়া সরন, অজয় দেবগণ – এমন অভিনেতারা হতাশ করেননি দর্শকদের। বিশ্বজুড়ে প্রায় ১২০০ কোটির ব্যবসা করে এই সিনেমাটি। সেইসঙ্গে সমালোচকদের নজরেও পড়ে ‘আরআরআর’।

২০২৩-এর শুরুটাই হল ‘আরআরআর’-এর নতুন ধামাকা দিয়ে। আমেরিকার বেভারলি হিলসে আয়োজিত হয়েছিল ৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। সেখানে দুটো বিভাগে মনোনীত হয়েছিল ‘আরআরআর’। সেরা বিদেশি ছবির বিভাগে না জিতলেও, সেরা মৌলিক সঙ্গীতের পুরস্কার জিতে নেয় ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি। কেবল এখানেই নয়; অস্কারের মঞ্চেও সেরা মৌলিক সঙ্গীতের মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছে এই গানটি। ‘আরআরআর’ সিনেমাটিও আরও বেশ কয়েকটি বিভাগে মনোনীত হয়েছে অস্কারে।

তবে সিনেমার এই বিশেষ গান আরও একটি ব্যাপারে নেটিজেনদের নজর কেড়েছে। যদি ‘আরআরআর’ সিনেমায় গানটির দিকে নজর দেন, দেখবেন একটি বিশালাকার প্রাসাদ। যার সামনে নাচছেন এনটিআর জুনিয়র আর রাম চরণ। তাঁদের ঘিরে দাঁড়িয়ে আছেন অনেক বিদেশি সুন্দরীরা। রয়েছেন সাদা চামড়ার গোরা সাহেবরা। এটা কি ভারতেরই কোনও সিনেমার সেট?

Near the Mariinsky Palace, Kyiv, Ukraine

  • আপনার জন্য আরও কিছু লেখা
জিসম, পহেলি থেকে শুরু করে RRR, কিরাবাণীর সুরের জাদুতে যেভাবে মুগ্ধ হয়েছে দেশ

RRR M. M. Keeravani: কিরাবাণীর এটি প্রথম গোল্ডেন গ্লোব জয় তো বটেই, পাশাপাশি উল্লেখযোগ, এটি এশিয়া মহাদেশের প্রথম গান যা এই সম্মান জিতেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'RRR'-এর ছন্দে মাতল বিশ্ব, রাজামৌলির হাত ধরে যেভাবে গোল্ডেন গ্লোবের শিখর ছুঁল ভারত

RRR Naatu Naatu Golden Globe Award : তালিকায় ছিল তাবড় তাবড় নাম। টেলর সুইফট, রিহানার সঙ্গে পাল্লা দিয়ে সেরার পুরস্কার ছিনিয়ে নিল RRR

— Larisa Potarina (@lpotarina)

আজ্ঞে, না। বিদেশেই হয়েছে ‘নাটু নাটু’ গানটির শ্যুটিং। তাও কোথায়? খোদ ইউক্রেনে! সেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন! যে দেশের ধ্বংসস্তূপের ছবি ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে! সেই ইউক্রেনেই হয়েছে ‘আরআরআর’-এর পুরস্কারজয়ী গানের শ্যুটিং। তাও যে সে জায়গায় নয়, খোদ ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির প্রাসাদ ‘মারিনস্কি প্যালেস’-এর বাইরেই এই শ্যুটিং সম্পন্ন হয়েছে। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই জানিয়েছিলেন সিনেমাটির পরিচালক রাজামৌলি।

তিনি বলেছেন, ভালো করে দেখলে দেখা যাবে, প্রাসাদের পাশেই রয়েছে ইউক্রেনের পার্লামেন্ট। কিন্তু প্রেসিডেন্টের প্রাসাদ মানে তো এলাহি ব্যাপার! সেখানে নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত কড়া। প্রেসিডেন্ট জেলেনস্কি নিশ্চয়ই প্রাসাদেও ছিলেন। তাহলে এভাবে অনুমতি পেয়ে গেলেন রাজামৌলি? উত্তরে খানিক ঠাট্টা করেই তিনি বলেন, একেবারে নিয়ম মেনে, অনুমতিপত্র আদায় করেই এই শ্যুটিং করা হয়েছে। জেলেনস্কি একসময় ইউক্রেনের একটি টিভি সিরিজে অভিনয়ও করেছিলেন। সেজন্যই হয়তো সিনেমার শ্যুটিংয়ের অনুমতি দিয়েছেন।

তবে সবচেয়ে বড় প্রশ্ন বোধহয় এখনও বাকি আছে। ইউক্রেন মানেই এখন যুদ্ধ, ধ্বংস, কান্না। এই সবকিছুর মধ্যেই শ্যুটিং সেরেছেন রাজামৌলি? বোমা-গুলির মধ্যে কী করে করলেন শ্যুটিং? তবে রাজামৌলি আশ্বস্ত করে বলেন, যুদ্ধের অনেক আগেই এই শ্যুটিং সম্পন্ন হয়। ২০২১ সালের আগস্টে ইউক্রেনে গিয়ে ‘নাটু নাটু’ গানের কাজ করা হয়। যুদ্ধ শুরু হয় ২০২২-এর ফেব্রুয়ারি মাসে। কাজেই বোমা-গুলির মুখে পড়তে হয়নি এনটিআর জুনিয়র, রাম চরণদের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।