কুস্তি থেকে হঠাৎই সরে দাঁড়ালেন সাক্ষী মালিক! নেপথ্যে কি ব্রিজভূষণের কলকাঠি?

Brij Bhushan's aide Sanjay Singh becomes new WFI president: ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের যৌনহেনস্থার অভিযোগ ওঠার পরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল পদ থেকে। ঠিক হয়, ভোটের মাধ্যমে নয়া প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে।

Sohini Das
৩ মিনিট
কুস্তি থেকে হঠাৎই সরে দাঁড়ালেন সাক্ষী মালিক! নেপথ্যে কি ব্রিজভূষণের কলকাঠি?

একদিন সেই কুস্তি লড়েই দেশের জন্য বিরাট সম্মান ছিনিয়ে এনেছিলেন। ২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতীয় কুস্তিগির সাক্ষী মালিক। সেই সাক্ষী কুস্তি ছাড়ছেন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে ঘোষণা করে দিলেন তিনি। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া (WFI)-র প্রেসিডেন্ট পদে সঞ্জয় সিং নির্বাচিত হওয়ার পরেই এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সামনে এ কথা জানান সাক্ষী নিজেই।

রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে এর আগে কম বিতর্ক হয়নি। ফেডারেশনে কুস্তির জন্য আসা মেয়েদের সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ব্রিজভূষণের বিরুদ্ধে। সেই ঘটনার জন গড়িয়েছিল অনেক দূর। ব্রিজভূষণের বিরুদ্ধে সম্মিলিত ভাবে প্রতিবাদে নেমেছিলেন সাক্ষী, বীনেশ ফোগটরা। চল্লিশ দিন রাস্তায় কাটান তাঁরা। গোটা দেশ পাশে ছিল সাক্ষীদের। ব্রিজভূষণের পরে ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হলেন ব্রিজভূষণ-ঘনিষ্ঠ সঞ্জয় সিং।

ফেডারেশনের শীর্ষপদে সঞ্জয়ের নির্বাচিত হওয়ায় ভেঙে পড়েছেন সেই আন্দোলনে লড়া প্রতিটি কুস্তিগির। এদিন সাক্ষী জানান, "যদি ব্রিজভূষণের বিজনেস পার্টনার ও ঘনিষ্ঠ সহযোগী কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন, তাহলে আমি কুস্তি ছাড়লাম।" একই সুর শোনা গিয়েছে তারকা কুস্তিগির বিনেশ ফোগটের গলাতেও। তিনি জানান, কুস্তির ভবিষ্যৎ অন্ধকারে। সমস্ত আশা শেষ। নিজেদের হতাশা, দুঃখ, ক্ষোভের কথা তাঁরা কার কাছে গিয়ে জানাবেন জানেন না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন সংসদ ভবন হোক বা কুস্তিগীরদের অবজ্ঞা— বিজেপির চাল তবে সফল?

Wrestler's Protest: সব কিছুরই একটাই হাতে গরম সমাধান মোদি সরকারের কাছে রয়েছে — 'জাতীয়তাবাদ'।

ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের যৌনহেনস্থার অভিযোগ ওঠার পরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল পদ থেকে। ঠিক হয়, ভোটের মাধ্যমে নয়া প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে। তবে সেই গণতান্ত্রিক ভোটপ্রক্রিয়াতেও দেখা গেল, কিছুই বদলালো না। ব্রিজভূষণের জায়গা ফের ফেডারেশনের শীর্ষে এলেন তাঁরই ঘনিষ্ঠ সহায়ক সঞ্জয় সিং। তবে এমনটা বোধহয় আঁচ করা গিয়েছিল আগেই। সঞ্জয়ই যে পরবর্তী সভাপতি হতে চলেছেন, এমন সম্ভবনার কথা শোনা গিয়েছিল খোদ ব্রিজভূষণের মুখেই। আর ঘটলও তেমনটাই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মহিলা কুস্তিগীরদের দিনের পর দিন যৌন হেনস্থার অভিযোগ! কে এই বিজেপির বাহুবলী ব্রিজ ভূষণ?

WFI Chief Brij Bhushan Singh: কুস্তিগীর ভিনেশ ফোগাট দাবি করেছেন, তিনি ২০২১ সালে প্রধানমন্ত্রী মোদিকে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের আচরণ সম্পর্কে সবটা বলেছিলেন।

চলতি বছরের মাঝামাঝি থেকেই ভোট হবে হবে শোনা যাচ্ছিল। অবশেষে সেই ভোট হল ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার। ভোটাভুটির পর্ব মিটতেই হাতে আসে ভোটগণনার রিপোর্ট। ফেডারেশনের মোট ১৫টি পদের জন্য ভোটাভুটি হয়েছিল। সভাপতি ছাড়াও কোষাধ্যক্ষ, সেক্রেটারি-জেনারেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্টের মতো বহু পদের জন্যও এদিন ভোটগ্রহণ হয়। সঞ্জয় সিংয়ের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কমনওয়েলথ স্বর্ণপদক জয়ী কুস্তিগির অনিতা শেওরান। বর্তমানে ত্তরপ্রদেশ কুস্তি ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট তিনি। সাক্ষী মালিক থেকে শপরপ করে বজরং পুনিয়া, বিনেশ ফোগটের মতো অনেকেই ছিলেন তাঁর সমর্থনে। তবে শেষপর্যন্ত জয় হয়েছে ক্ষমতারই।

হবেই বা না কেন! বিজেপির হেবিওয়েট নেতা ব্রিজভূষণের মাথায় রয়েছে ক্ষমতাবানের আশীর্বাদী হাত। ব্রিজভূষণ আবার দাপুটে হিন্দুত্ববাদী হিসেবেও পরিচিত। ফলে তাকে ঠেকায় কার সাধ্য! ছ'বারের সাংসদকে তাই ফেডারেশন থেকে সরানো গেলেও নিজের সহকারীটিকে চেয়ারে বসিয়ে পুতুলনাচের সুতোটি নিজের হাতেই রাখলেন ব্রিজভূষণ। সাক্ষীর অবসর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোটের সঙ্গে তার কোনও যোগ নেই। এমনকী এ ঘটনার সঙ্গে তাঁরও কোনও যোগ রয়েছে বলে স্বীকার করেন না ব্রিজভূষণ।

জোর যার, মুলুক যে তারই— এ তো আর কোনও নতুন কথা নয়। তাই দেশের জন্য সোনা-রূপো-ব্রোঞ্জ জিতে আনা খেলোয়ারদের দাবিদাওয়াটুকু পড়ে থাকে যন্তরমন্তরের সামনের রাস্তায়। যেখানে সুবিচারের আশায় বহু বিনিদ্র রাত জেগেছিলেন সাক্ষী, বিনেশরা। সেই সব রণ-রক্ত-ঘাম মিথ্যে হয়ে যায় এমন ক্ষমতার সামনে এসে। ফলে সরে যেতে হয় সাক্ষীদের। যে খেলার মাধ্যমে দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করেছিলেন একদিন, একজন যৌনহেনস্থায় অভিযুক্তের সামনে সেই মুকুট নামিয়ে রাখতে হয় ঘাসে। সত্যি! দেশের জন্য এর চেয়ে বড় লজ্জার কথা বোধহয় আর হয় না!

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?