সচিন-কন্যাকে ভালবাসেন, দাবি করেছিলেন বাংলার যুবক || সারা তেণ্ডুলকরের জীবন কতটা রঙিন?

Piya Saha
২ মিনিট
সচিন-কন্যাকে ভালবাসেন, দাবি করেছিলেন বাংলার যুবক || সারা তেণ্ডুলকরের জীবন কতটা রঙিন?

স্টার কিডদের ব্যাপারে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। নেপোটিজম নিয়ে যতই হইচই হোক, বলিউড তারকাদের সন্তানরা কোন পরিচালকের হাত ধরে এই বছর আসতে চলেছেন সিনেমার জগতে, তা জানতে মুখিয়ে থাকেন মানুষ। শাহরুখ-পুত্র আরিয়ান ও মেয়ে সুহানা, শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর কিংবা বিগ বি-র নাতনি নভ্যা নন্দা কেউই কম যান না সেই দৌড়ে। তাঁদের ঘিরে নানা জল্পনা। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁদের খ্যাতিও কম নয়। এবারে এই তালিকায় যুক্ত হয়েছে ক্রিকেট তারকা সচিন তেণ্ডুলকরের মেয়ে সারার নাম। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছে সারা। এর আগেও তাঁর সিনেমায় অভিনয় নিয়ে গুঞ্জন উঠেছিল। তবে সেইবার বাবা সচিন পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, এই খবর পুরোপুরি মিথ্যে। এবারে এখনও পর্যন্ত তেমন কোনও প্রতিক্রিয়া না মেলায় জল্পনা তুঙ্গে উঠেছে। তবে কোন হিরোর সঙ্গে কার পরিচালনায় সারা সিনেমার জগতে পা রাখবেন, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তার আগে ফিরে দেখা যাক সারা তেণ্ডুলকরের রঙিন জীবনের কিছু ঝলক।

১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সচিন এবং অঞ্জলি। বিয়ের দু'বছর পর, ১২ অক্টোবর, প্রথম কন্যাসন্তানের জন্ম দেন স্ত্রী অঞ্জলি। মেয়ের নাম রাখেন সারা। বাবার খেলা দেখতে ছোট্ট সারাকে মাঝে মধ্যেই মাঠের গ্যালারিতে দেখা যেত মায়ের সঙ্গে। মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা-শেষে বিদেশ পাড়ি দেন সচিন-কন্যা। লন্ডনের ইউনিভার্সিটি কলেজে মেডিসিন বিভাগে স্নাতক ডিগ্রি পাস করেন সারা।

সচিন-কন্যা তাঁর নিজ গুণে মন কেড়েছেন বহু ভক্তের। ১.৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় তাঁর পোস্টগুলি। তাঁর পোস্ট করা ছবিগুলি থেকেই বোঝা যায় সারা খেতে এবং ঘুরতে খুবই ভালবাসেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শাহরুখের নিজস্ব স্বর্গ 'মন্নত'-এর অন্দর কেমন?

Shah Rukh Khan: ভাই কিশোর ভানু সঞ্জনা ট্রাস্টের কাছ থেকে যখন বাড়িটি কেনেন কিং খান, তখন এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কেনার পর নাম বদলে প্রথমে ‘জন্নত’ ও পরে ‘মন্নত’ নাম রাখা হয়।

২০২১ সালে মডেলিং জগতে পা রাখেন বছর চব্বিশের সারা। 'অক্টোবর' সিনেমার অভিনেত্রী বানিতা সান্ধু, মডেল তানিয়া শ্রফের সাথে একটি বিখ্যাত ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের ব্যাপারেও যথেষ্ট আগ্রহী সারা। ইতিমধ্যেই বেশ কিছু অভিনয়ের পাঠও নাকি নিয়েছেন। আর তার জেরেই জল্পনা বেড়েছে ভক্তদের। তবে এর আগেও শোনা যায় শাহিদ কাপুরের বিপরীতে ডেবিউ করছেন সারা। তখন বাবা সচিন তেণ্ডুলকর জানিয়ে দেন, এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সারা এখন বিদেশে তাঁর পড়াশোনা নিয়ে ব্যস্ত।

তবে শুধু গ্ল্যামার জগতের তারকা বা স্টার কিড হিসেবে নয়, সারার প্রেমজীবন নিয়েও গুঞ্জন রয়েছে অনেক। শোনা যায়, কেকেআর দলের শুভমন গিল-কে ডেট করছেন সারা। ইনস্টাগ্রামে পরস্পরের পোস্ট কমেন্ট করতেও দেখা গেছে তাঁদের।

২০১৮ সালের জানুয়ারি মাসে পূর্ব মেদিনীপুরের একটি ছেলেকে মুম্বই পুলিশ গ্রেপ্তার করেন। তাঁর বিরূদ্ধে অভিযোগ, সচিন-কন্যাকে সে নাকি অন্তত ২৫ বার ফোন করে বিরক্ত করেছেন। ছেলেটির কথায়, সে সারাকে ভালবাসে এবং তাঁকে বিয়েও করতে চান। এমনকী, তাঁকে কিডন্যাপের হুমকিও দেন সেই ছেলে। সচিন-কন্যার ফ্যান ফলোয়িং কতখানি, তা বোঝাই যাচ্ছে। এখন কবে তাঁকে রুপোলি পর্দায় দেখা যাবে, তার অপেক্ষায় দর্শকরা।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।