কনট্যাক্ট লেন্স পরে ঘুম? নিমেষে চোখ খেয়ে ফেলছে এই মাংসখেকো পরজীবী
Contact Lens Hazard: কনট্যাক্ট লেন্স পরেই ঘুমিয়ে পড়েছিলেন যুবক। যুবকের ডান চোখ খেয়ে ফেলেছে খুব বিরল এক পরজীবী!

কনট্যাক্ট লেন্স পরেই ঘুমিয়ে পড়েছিলেন যুবক। সকালে ঘুম ভেঙে চোখ খুলতেই সে এক যাচ্ছেতাই কাণ্ড! চোখ লাল, ফুলে গিয়েছে। ২১ বছর বয়সী ওই যুবক কনট্যাক্ট লেন্স পরেই ঘুমিয়ে পড়ার ফলে ভয়াবহ অ্যালার্জি দেখা দেয়। কিছুতেই আর সেই অ্যালার্জি সারে না। এক নয়, দুই নয়, পাঁচ পাঁচজন চক্ষুরোগ বিশেষজ্ঞ, ২ জন কর্নিয়া বিশেষজ্ঞ এবং দু'টি অস্ত্রোপচারের পরে জানা যায় অ্যাকান্থামোইবা কেরাটাইটিসে আক্রান্ত ওই যুবক। যুবকের ডান চোখ খেয়ে ফেলেছে খুব বিরল এক পরজীবী!
ওই যুবকের নাম মাইকেল ক্রুমহোলজ। তিনি বলেছেন, "আমার এখনও পর্যন্ত দু'টি অস্ত্রোপচার হয়েছে, একটি কনজাংটিভাল ফ্ল্যাপের পিডিটি রিলোকেশন বলা হয় এবং অন্যটি কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট। এটি অত্যন্ত বেদনাদায়ক এবং আমার এক চোখে একেবারেই কিছু দেখতে পাচ্ছি না।" মাইকেল মনে করছেন, এই অবস্থার কারণে আর কখনই তিনি কাজ করতে পারবেন না বা বাইরে যেতে পারবেন না। সম্প্রতি নিজের চিকিৎসায় সাহায্যের জন্য Gofundme নামে একটি পেজও খুলেছেন তিনি। নিজের অবস্থা থেকে শিক্ষা নিয়ে অ্যাকান্থামোইবা কেরাটাইটিস এবং লেন্সের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতাও ছড়িয়ে দিতে চান তিনি।

ওই যুবকের চোখের আগে এবং পরের ছবি
কনট্যাক্ট লেন্স পরে ঘুমালে এমন কী ঘটে যাতে অ্যাকন্থামোইবা কেরাটাইটিসের মতো বিপজ্জনক রোগ জন্মাতে পারে? চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, কনট্যাক্ট লেন্স পরে ঘুমোলে সবসময়ই কোনও না কোনও ধরনের সংক্রমণ হতে পারে বা ব্যাকটেরিয়া বাড়তে পারে। কখনই চোখে কনট্যাক্ট লেন্স পরে ঘুমনো উচিত নয়। তবে চিকিৎসকরা বলছেন, অ্যাকান্থামোইবা কেরাটাইটিস খুবই বিরল। উন্নত দেশগুলিতে এই রোগের ঘটনা কনট্যাক্ট লেন্স পরা মানুষদের মধ্যে প্রতি মিলিয়নে প্রায় ১ থেকে ৩৩ জন এতে আক্রান্ত হন।

মাইকেল ক্রুমহোলজের সংক্রামিত চোখ
- আপনার জন্য আরও কিছু লেখা
শৈশবের মধ্যেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের বীজ। কাজেই আপনার বাচ্চার দেখতে অসুবিধা হলে গাফিলতি নৈব নৈব চ।
চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, ব্যান্ডেজ লেন্স নামে এক ধরনের কনট্যাক্ট লেন্স আছে যেগুলো সিলিকন দিয়ে তৈরি। কেউ চাইলে এই লেন্সগুলি পরে ঘুমতে পারেন, তবে এগুলি দৈনন্দিন ব্যবহারের জন্য নয়। লেন্স এখন অনেকেই পরেন। তবে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা চোখের মতো সংবেদনশীল অঙ্গের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই তা উপেক্ষা করে যান।
লেন্স পরার সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন:
কলের জল দিয়ে হাত ভালভাবে ধুয়ে নিন। টিস্যু পেপার বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে হাত শুকিয়ে নিন।
হাতের তালুতে কনট্যাক্ট লেন্সের দ্রবণ ঢেলে দিন এবং আলতো করে কনট্যাক্ট লেন্সগুলি পরিষ্কার করুন। তারপরে চোখে লেন্স পরুন।
লেন্স খোলার সময় কী কী মাথায় রাখবেন:
- আপনার জন্য আরও কিছু লেখা
High cholesterol reduce tips : চিকিৎসকের পরামর্শ এবং নির্দিষ্ট ওষুধ তো রয়েছেই তবে আপনি কি জানেন আপনার হাতের কাছেই রয়েছে রোগ মুক্তির উপায়? রান্নাঘরের পাঁচটি এমন মশলা কোলেস্টেরলকে করতে পারে জব্দ।
দিনের শেষে কনট্যাক্ট লেন্স অবশ্যই খুলে ফেলুন এবং তাজা দ্রবণে ঢেলে রাখুন।
সাধারণ স্বাস্থ্যবিধি:
প্রতি সপ্তাহে লেন্স কেস পরিষ্কার করে শুকিয়ে নিন
প্রতি মাসে লেন্স কেস বদলে দিন
সিল খোলার ৩-৪ মাসের মধ্যে দ্রবণটি ফেলে দিন।
কনট্যাক্ট লেন্স পরে ঘুমোবেন না ভুলেও কারণ এতে ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত ঘটে দ্রুত।
এফডিএ-অনুমোদিত লেন্স পরা বা এফডিএ-অনুমোদিত দ্রবণ ব্যবহার করা সত্যিই গুরুত্বপূর্ণ। অনলাইনে যা তা লেন্স বা দ্রবণ কেনার বদলে ওষুধের দোকানে গিয়ে কেনাই ভালো।
কনট্যাক্ট লেন্স কেনার আগে যে ব্র্যান্ড এবং লেন্স নিতে চান তা সম্পর্কে চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা খুবই গুরুত্বপূর্ণ। বাজারে এখন থরে থরে কনট্যাক্ট লেন্স। কিন্তু কোনটি আপনার চোখের জন্য ভালো তা বেছে নিতে হলে চিকিৎসকের পরামর্শ মাথায় রাখাই ভালো।






