প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু সাপের ছোবলে! আতঙ্ক বাড়াচ্ছে নতুন গবেষণা

Snakebite in India: ফি-বছর সাপের কামড়ে ভারতে ৫৮ হাজার মানুষের জীবনহানির ঘটনা ঘটছে।

Arnab Dutta
৪ মিনিট
প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু সাপের ছোবলে! আতঙ্ক বাড়াচ্ছে নতুন গবেষণা

শিবঠাকুরের আপন দেশ ভারত। পশুপতির দেশে সাপের উপদ্রব গুরুতর এক সমস্যা। সাপের কামড় তো আছেই, সেইসঙ্গে আছে সাপের কামড়ে হাজার হাজার মানুষের মৃত্যু। তবে সরকারি হিসেবে সর্পাঘাতে মৃতের সংখ্যা অনেকটাই কমিয়ে দেখা হয় বলে্ স্বেচ্ছাসেবীদের অভিযোগ।

সাপে কাটা পড়ে প্রতিবছর ভারতে কত মানুষের মৃত্যু হয় এনিয়েও অবশ্য সমীক্ষা চালানো হয়েছে। যেমন, 'সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ' নামে একটি সংস্থার সমীক্ষায় দেখা যাচ্ছে, ফিবছর সাপের কামড়ে ভারতে ৫৮ হাজার মানুষের জীবনহানির ঘটনা ঘটছে।

দেশের কয়েকটি রাজ্যে সাপের উপদ্রব অন্য রাজ্যগুলির তুলনায় অনেকই বেশি। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, রাজস্থান ও গুজরাত। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যেও সর্পাঘাতে বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সেই তালিকায় ঠাঁই পেয়েছে।

যে রাজ্যগুলিতে সাপের কামড়ে বেশি সংখ্যক মানুষের প্রাণনাশের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে সর্পঘাতের ঘটনাগুলি ঘটছে গ্রামীণ এলাকায়। অন্তত ৭০ শতাংশ ক্ষেত্রে এই পরিস্থিতি। 'সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ' জানিয়েছে, সর্পঘাতের অর্ধেক ঘটনা ঘটছে বর্ষাকালীন সময়ে। বিশেষত, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সর্প দংশনে মৃত ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক আকার ধারণ করেছে। অন্যদিকে, শীতকালে সর্পাঘাতের ঘটনা কমছে।

সমীক্ষালব্ধ তথ্য অনুসারে, ভারতে গ্রামীণ এলাকায় সাপের কামড়ে মৃত্যুর ঘটনা সর্বাধিক। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ আর ৪১ শতাংশ মহিলা। বহুক্ষেত্রেই আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ মিলছে না। সাপের ছোবল খাওয়া রোগীদের জন্যে পর্যাপ্ত সংখ্যক প্রতিষেধকের ব্যবস্থাও এদেশের হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নেই। বারংবার এই অভিযোগ উঠলেও কার্যত কাজের কাজ কিছুই হচ্ছে না।

ভারতের গ্রামীণ এলাকায় সর্পাঘাতের যে ঘটনাগুলি ঘটছে তার বলি হচ্ছে প্রধানত কৃষক সম্প্রদায় অথবা তাঁদের পরিবারের সদস্যরা। অনেকক্ষেত্রেই গভীর রাতে শৌচকর্ম করতে গিয়েও সপ্র দংশনে প্রাণ হারাচ্ছেন গ্রামবাসীরা। এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে হলে চাষাবাদের সময়ে রবারের বুট কিংবা গ্লাভস ব্যবহার করাই নিরাপদ বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোথাও বেদম প্রহার, কোথাও উদ্দাম চুম্বন || বিয়ের এসব লোকাচার জানলে বিস্মিত হবেন

Wedding Rituals: বিশ্বজুড়ে বিয়ে নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সব বিস্ময়কর লোকাচার।

সারা পৃথিবীজুড়েই সাপের উপদ্রব চালু ঘটনা। তবে ভারতে ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র পরিসংখ্যান অনুসারে, সারা পৃথিবীতে মোট ৫ লক্ষ সর্পাঘাতের ঘটনা ঘটছে। সাপের দংশন অবহেলিত 'ট্রপিক্যাল ডিজিজ'-এর অন্তর্গত। এদিকে বিষধর সাপের ছোবলে প্রতিবছরে সারা পৃথিবীতে যত সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে সেই তালিকায় ভারত শীর্ষে।

ভারতে মোট ২৭০ প্রজাতির সাপ রয়েছে। এর ভিতর কিছু প্রজাতির সাপ অত্যন্ত বিষধর। বিষধর সাপ কামড়ালে প্রাথমিক কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেসম্পর্কে প্রচারেরও অভাব রয়েছে।

গত দু'দশকে ভারতে সাপের কামড়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গত দু'দশকে ১০ লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে কেবল ভারতেই। এই তথ্য জানা গিয়েছে 'সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ' সূত্রে।

এদিকে কেন্দ্রীয় সরকার সাপের কামড়ে মৃতের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য জনসমক্ষে প্রকাশ করছে না বলেও অভিযোগ উঠেছে। এপ্রসঙ্গে কেন্দ্র যে পরিসংখ্যান পেশ করছে তাতে ফিবছর ভারতে সর্পঘাতে মৃতের সংখ্যা এক হাজারেরও কম বলে দাবি করা হয়েছে।

এব্যাপারে মুম্বইভিত্তিক সংস্থা 'স্নেকবাইট হিলিং অ্যান্ড এডুকেশন সোসাইটি'র তরফে অভিযোগ করা হয়েছে, অন্যান্য অসুখ-বিসুখ সম্পর্কে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির কাছে নির্দিষ্ট তথ্য আছে। কিন্তু দুভার্গ্যজনক ব্যাপার এই যে সর্প দংশন সম্পর্কে নির্দিষ্ট তথ্য নেই।

ভারতে সাপের কামড়ে প্রতি বছর হাজার হাজার মানুষের বেঘোরে প্রাণনাশ প্রতিরোধ করা সম্ভব হত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেই। এব্যাপারে ওয়াকিবহাল মহলের মতে, গ্রামীণ হাসপাতালগুলিতে বর্তমানে সাপে কাটা রোগীদের জন্যে প্রতিষেধকের অভাব এক্ষেত্রে এক বিরাট সমস্যা। অনেকক্ষেত্রেই সর্পঘাতের ঘটনাগুলি ঘটছে রাতের অন্ধকারে গ্রামাঞ্চলের পথে-ঘাটে।

অন্ধ্রপ্রদেশের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির পেশ করা তথ্যানুসারে, ৬৮ শতাংশ ক্ষেত্রে সাপ দংশন করছে পায়ে। আর ২১ শতাংশ ক্ষেত্রে দংশন হাতে। সাপ এমন এক প্রাণি যে শুনতে পায় না। তবে মানুষের পায়ের শব্দে অস্তিত্ব টের পায় সাপেরা। বিশেষজ্ঞদের পরামর্শ, গ্রামীণ এলাকার বাসিন্দারা রাতে পথেঘাটে বেরোলে সঙ্গে আলো রাখলে সর্পদংশনের বিপদ থেকে অনেকটাই রক্ষা মিলবে।

সাপের দংশন থেকে রক্ষার উপায় সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্বজুড়ে প্রতিবছরই ১৬ জুলাই পালিত হয় 'ওয়ার্ল্ড স্নেক ডে'। আবিশ্ব যে সাপের বংশ ছড়িয়ে রয়েছে সেসম্পর্কে মানুষের জ্ঞানগম্যি জাগানোই 'ওয়ার্ল্ড স্নেক ডে'-এর উদ্দেশ্য। তবে এই উদ্দেশ্য ভারতে এতদিন পর্যন্ত সরকারি ঔদাসীন্যের কারণেই বাস্তবায়িত হয়নি, এই অভিযোগ উড়িয়ে দেওয়ার মতো নয়।

সম্প্রতি কর্নাটক সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বেঙ্গালুরুতে 'অ্যান্টি-ভেনম রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট সেন্টার'-এর শিলান্যাস করেছেন। আগামী ৫ বছরের মধ্যে এই সেন্টারটি পুরোদমে কাজ করবে। ফলে আশা করা যেতে পারে পরিস্থিতি ভবিষ্যতে খানিক উন্নত হতে চলেছে। বর্তমানে সাপে কাটা রোগীদের প্রতিষেধকের বেশিরভাগটাই তৈরি হয় চেন্নাইতে।

যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এপর্যন্ত সর্প দংশনে মৃত্যু রুখতে সদর্থক কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 'নিউ ইন্ডিয়া'র স্বপ্ন কি কার্যত প্রহসন পরিণত হলো?

সারা ভারতের মধ্যে উড়িষ্যাতে সাপের উপদ্রবে আক্রান্ত সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। এছাড়া গবেষকরা জানিয়েছেন, আবিশ্ব যে ৫০ লক্ষের বেশি মানুষ সর্প দংশনে আক্রান্ত হন এর মধ্যে বেশিরভাগ দেশই নিম্ন আয় অথবা মধ্য আয়ের দেশ। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকায় সাপের কামড়ের ঘটনা অহরহই ঘটছে।

সবচেয়ে বেশি সর্প দংশনের ঘটনা ঘটছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায়। প্রসঙ্গত, সারা পৃথিবীতে ৩ হাজার প্রজাতির সাপ রয়েছে। এর ভেতর ৬০০ প্রজাতির সাপ বিষধর।

সমীক্ষায় এও দেখা গিয়েছে, ভারতে বন্যাদুর্গতদের মধ্যে যত সংখ্যক মানুষের মৃত্যু হয় তার চেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে সাপের কামড়ে।

লিখেছেন
Arnab Dutta
Arnab Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।