গোল নয় চৌকো চাকায় তোলপাড় নেটদুনিয়া, অবাক করবে সাইকেলের আজব কিস্সা
Viral bicycle with square wheels : সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল ভিডিও, চৌকো চাকার সাইকেল বানিয়ে কীভাবে তাক লাগলেন এই ব্যক্তি?

‘চাকা’, দুই অক্ষরের এই শব্দটাই এককালে বদলে দিয়েছিল মানবজীবনের গতিবিধি। আগুন আবিষ্কার যদি সভ্যতার শুরুয়াত হতে পারে তাহলে চাকা আবিষ্কার অবশ্যই তার বাঁক বদলের মশাল হতে বাধ্য। চাকা মানেই অলিখিত গতি। শুরু সময় থেকেই এই গতি নিয়ন্ত্রণের জন্য চাকার আকৃতি ছিল গোলাকার। বিশ্বের কোথাও এই আকৃতির ব্যতিক্রম হয়নি এতদিনে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যা দেখে রীতিমতো তাজ্জব নেটপাড়ার সকলেই। গোল নয়, চৌকো চাকাই দিব্যি গড়াচ্ছে রাস্তায়।
🤔
- আপনার জন্য আরও কিছু লেখা
World's Richest City New York: ৩,৪০,০০০ কোটিপতি থাকেন এই শহরে! শুধু তাই নয়, ৭২৪ জন সেন্টি-মিলিয়নেয়ার এবং ৫৮ জন বিলিয়নেয়ারের আবাস এই শহরে।
— Levandov (@blabla112345)
গত ১১ এপ্রিল ট্যুইটার হ্যান্ডেল @Rainmaker1973 থেকে এই বিশেষ ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভাইরাল হতে যায় এটি। শিরোনামে লেখা ছিল, কী ভাবে স্কয়ার হুইল-সহ দ্য কিউ এই বাইকটি তৈরি করেছে? অর্থাৎ এই শিরোনামই বুঝিয়ে দিচ্ছে যে অভিনব বাইকটির নির্মাতা হলেন দ্য কিউ নামের ওই ব্যক্তি। ইতিমধ্যেই প্রায় ৩৮ লাখ ভিউ এবং ৩৩ হাজার লাইক পেয়েছে ভিডিওটি। যদিও কমেন্ট বক্সে এই আবিষ্কারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ প্রশংসা করেছেন, অবাক হয়েছেন এমন অভিনব আবিষ্কার দেখে, অন্যদিকে কেউ আবার বিপ্রতীপ মন্তব্য করতেও ছাড়েননি।
চিত্তাকর্ষক এই ভিডিওটিতে দেখা যায়, একটি সাধারণ কালো সাইকেল অথচ চাকার আকৃতি হল নয়, চৌকো। কিন্তু তাতে সাইকেল চালাতে কোনও অসুবিধাই হচ্ছে না। অবিশ্বাস্যভাবে, সাইকেলটি বরং মসৃণভাবে এগিয়ে যাচ্ছে। চাকার ফ্রেমটি সম্পূর্ণ বর্গাকার, যা একটু ধাতব খুঁটিকে সংযুক্ত করে। পরে অবশ্য মডেলটি র নান্দনিকতা বাড়ানোর জন্য এতে স্পোক যুক্ত করা হয়েছে। টুইটটি আপলোড হওয়ার পর থেকেই এর উদ্ভাবন এবং প্রকৌশল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নেটদুনিয়ার সকলে।
তবে গোটা ঘটনা ঘিরে বিস্ময় যতোই তুঙ্গে থাকুক না কেন, গোলাকার চাকা আবিষ্কারের কৃতিত্বের সঙ্গে তুলনা টানা চলে না এর। অভিনব হলেও ব্যবহারিক জীবনে গোল চাকাই যে বিকল্প তা বলাই বাহুল্য।















