ফোনের কণ্ঠস্বর 'কাকু'রই! ইডি-র তদন্ত রিপোর্টে তবু কেন খুশি নয় হাইকোর্ট?

Kalighater Kaku: বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিংহের এজলাশে ওই রিপোর্ট পেশ করা হয়। তবে সেই রিপোর্ট খুশি করতে পারেনি বিচারপতি অমৃতা সিংহকে। উল্টে ইডির রিপোর্ট অসম্পূর্ণ বলে ক্ষোভপ্রকাশ করেন তিনি।

Sohini Das
৩ মিনিট
ফোনের কণ্ঠস্বর 'কাকু'রই! ইডি-র তদন্ত রিপোর্টে তবু কেন খুশি নয় হাইকোর্ট?

নানা টালবাহানার পরে শেষপর্যন্ত ইডির হাতে গত সপ্তাহে এসে পৌঁছেছিল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট। তবে সেই মুখবন্ধ খামে কী রয়েছে, তা খোলসা করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সেই রিপোর্ট সরাসরি আদালতে জমা দেওয়ার কথা জানিয়েছিল ইডি। হলও তেমনটাই। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিংহের এজলাশে ওই রিপোর্ট পেশ করা হয়। সামনে আসে সুজয়কৃষ্ণের গলার নমুনার ফরেন্সিক রিপোর্ট।

তবে সেই রিপোর্ট খুশি করতে পারেনি বিচারপতি অমৃতা সিংহকে। উল্টে ইডি-র রিপোর্ট অসম্পূর্ণ বলেই ক্ষোভপ্রকাশ করে বসেন তিনি। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম জড়িয়েছিল প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায়। সেই মামলায় সুজয়কৃষ্ণকে যেদিন গ্রেফতার হন, সেদিন ইডি-র অন্য একটি দল গিয়েছিল বিষ্ণুপুর থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার বাড়িতে। সেখান থেকে রাহুলের ফোনটি বাজেয়াপ্ত করে ইডি। সুজয়কৃষ্ণের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও জানতে পারে পুলিশ। তদন্তে নেমে সুজয়কৃষ্ণের সঙ্গে রাহুল বেরার কথোপকথনের একটি অডিও ফাইল ইডি-র হাতে আসে। যেখানে সুজয়কৃষ্ণের কণ্ঠটিকে শনাক্ত করতে পেরেছিল ইডি-র। ওই কথোপকথনে নাকি নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত প্রমাণ লোপাটের নির্দেশ দেওয়া হচ্ছিল রাহুলকে। আর সেই নির্দেশদাতা সত্যিই কালীঘাটের কাকু কিনা তা জানতে সুজয়কৃষ্ণের গলার নমুনার প্রয়োজন ছিল ইডি-র।

তবে সেই নমুনা সংগ্রহ ছিল এভারেস্ট চড়ার চেয়েও কঠিন। গোড়া থেকেই সুজয়কৃষ্ণকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করার অভিযোগ ওঠে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। গ্রেফতার হওয়ার পর থেকেই নানা বাহানা করে হাসপাতালে কাটিয়েছেন সুজয়কৃষ্ণ। মধ্যিখানে একটি বেসরকারি হাসপাতালে তাঁর হৃদযন্ত্রের অস্ত্রোপচারও হয়। বহু চেষ্টা করেও হেফাজতে নেওয়া তো দূরের, সুজয়কৃষ্ণের গলার নমুনাটাও সংগ্রহ করতে পারেনি ইডি। অবশেষে সেই অসম্ভব সম্ভব হয় গত জানুয়ারি মাসে। বহু টালবাহানার পর শেষপর্যন্ত সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পায় ফরেন্সিক টিম।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইডি-র হাতে 'কালীঘাটের কাকু'র কণ্ঠ-রিপোর্ট, কীভাবে মেলানো হল ভয়েস ক্লিপ?

Sujay Krishna Bhadra: রাত পোহালেই লোকসভার ভোট। সেসময় তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে কালীঘাটের কাকুর গলা রহস্যের কিনারা।

এদিকে নমুনা পাওয়ার পরেও সেই রিপোর্ট প্রকাশ করতে বেশ খানিকটা সময় নিচ্ছিল ফরেন্সিক দল। যার জন্য আদালতে ভর্ৎসিতও হয় ইডি। এর পরেই ফরেন্সিকে চিঠি লিখে নমুনার রিপোর্ট চান ইডি-র গোয়েন্দারা। গত সপ্তাহে মুখবন্ধ খামে আসে সেই রিপোর্ট। বিচারপতি অমৃতা সিংহই নির্দেশ দিয়েছিলেন, যাতে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের ফরেন্সিক পরীক্ষা হয়। তবে কেন সেই রিপোর্ট খুশি করতে পারল না বিচারপতিকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তাঁর কণ্ঠস্বরের খোঁজে হন্যে ইডি! কীভাবে 'কালীঘাটের কাকু' হলেন বেহালার সুজয়কৃষ্ণ?

Kalighater Kaku Voice Test: সুজয়ের দাদা বিপিএল কার্ডের উপভোক্তা। পর্ণশ্রী থানা এলাকায় ছোট্ট এক চিলতে বাড়িতে তাঁর বসবাস। অথচ সুজয়বাবুর হাতে আসত লক্ষ লক্ষ টাকা। কীভাবে? ভাবিয়েছে ইডির গোয়েন্দাদের।

বুধবার আদালতে ইডি জানায়, সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর নিয়ে তারা যে সন্দেহ করেছিল, তা মিলে গিয়েছে। কার্যত সেই সন্দেহের সপক্ষেই গিয়েছে রিপোর্ট। পাঁচ পাতার ওই রিপোর্টের তিন পাতা জুড়েই ছিল 'কালীঘাটের কাকু'-র কণ্ঠস্বরের রিপোর্ট। শেষ দু'পাতা জুড়ে ছিল ইডির সার্বিক তদন্ত রিপোর্ট। যেখানে রয়েছে ইডি-র বাজেয়াপ্ত করা সম্পত্তির হিসেব। সেই রিপোর্টে মোট ১৩৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংখ্যা।

কিন্তু বিচারপতি অমৃতা সিংহ রুষ্ট হয়েছেন তদন্ত-রিপোর্টের আকার দেখেই। তাঁর প্রশ্ন, এত সংক্ষীপ্ত কেন ইডি-র এই রিপোর্ট? বিচারপতি সিংহের প্রশ্ন, ‘‘২০১৪ সাল থেকে যে দুর্নীতি হচ্ছে, তাতে বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ এত কম কেন? টাকার অঙ্কই বা এত কম কেন?’’ তার উত্তরে ইডি জানায়, আরও কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তার জন্য সংশ্লিষ্ট দফতরের কাছে অনুমতিও চাওয়া হয়েছে। ঠিকঠাক গতিতেই তদন্ত এগোচ্ছে বলে জানান ইডি আধিকারিকরা। তবে তাতে সন্তুষ্ট নন বিচারপতি। পাশাপাশি সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট নিয়েও অসন্তুষ্ট আদালত। বিচারপতির প্রশ্ন, কোন কথোপকথনের সঙ্গে সুজয়বাবুর কণ্ঠস্বরের নমুনা মেলানো হল, তার স্পষ্ট ব্যাখ্যা নেই ওই রিপোর্টে।

এদিকে সুজয়কৃষ্ণের মামলায় ইডি-র পাশাপাশি আদালতে রিপোর্ট জমা করেছে সিবিআইও। তারা জেলে গিয়ে পৃথক ভাবে সুজয়কৃষ্ণকে জেরা করতে চায়। আপাতত এসএসকেএমেই রয়েছেন তিনি। নিয়োগ মামলার তল্লাশিতে জড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাও। তবে এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি আদালত। বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছেন, আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি।

দিন কয়েক আগেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট পদক্ষেপের কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বাতিল হয়ে গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষকের নিয়োগ। ভোটের মধ্যে সেই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের। তার মধ্যে আবার উস্কে উঠছে কালীঘাটের কাকুর দুর্নীতি মামলা। সেই মামলাতেও কি কেঁচো খুঁড়তে খুঁড়তে খুব শিগগিরই কেউটে পর্যন্ত পৌঁছে যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই প্রশ্নই আপাতত উঁকি দিচ্ছে 'কালীঘাটের কাকু' মামলায়।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।