ইডি-র হাতে 'কালীঘাটের কাকু'র কণ্ঠ-রিপোর্ট, কীভাবে মেলানো হল ভয়েস ক্লিপ?

Sujay Krishna Bhadra: রাত পোহালেই লোকসভার ভোট। সেসময় তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে কালীঘাটের কাকুর গলা রহস্যের কিনারা।

Sohini Das
৩ মিনিট
ইডি-র হাতে 'কালীঘাটের কাকু'র কণ্ঠ-রিপোর্ট, কীভাবে মেলানো হল ভয়েস ক্লিপ?

গলা দিয়ে যায় চেনা। এবার সেই চেনা গলাই ভোটের আগে বিপাক বাড়াল তৃণমূলের। একের পর এক দুর্নীতি এমনিতেই গলায় কাঁটার মতো বিঁধে রয়েছে ঘাসফুল শিবিরেই। রাত পোহালেই লোকসভার ভোট। সেসময় অস্বস্তি বাড়িয়ে কালীঘাটের কাকুর গলা রহস্যের কিনারা করে ফেলল তদন্তকারী দল। বৃহস্পতিবারই 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে ইডির। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফ থেকে সরকারি ভাবে কিছু জানানো না হলেও সেই রিপোর্ট ইতিবাচক বলেই কোনও কোনও সূত্রের খবর।

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। বেহালায় জন্ম, বেড়ে ওঠা। কাজের জায়গা নিউ আলিপুরে। সেখান থেকে কীভাবে হয়ে উঠলেন কালীঘাটের কাকু তার হালহদিস জানে না প্রায় কেউই। কংগ্রেস থেকে তৃণমূলে পা রাখার পর তৃণমূল নেতা কুন্তল ঘোষ নাকি ডাকতেন কাকু বলে। সেই থেকেই হয়ে গেল কালীঘাটের কাকু। টালির ঘর, ছোট্ট মুদির দোকান থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা হয়ে ওঠার নেপথ্যে রয়েছে তাঁর দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার। শুধু নিয়োগ-দুর্নীতিই নয়, কয়লা মামলাতেও ডাক পেয়েছিলেন সুজয়কৃষ্ণ।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই নানা অসুস্থতার টালবাহানায় হাসপাতালেই ছিলেন সুজয়কৃষ্ণ। মাঝে একটি বেসরকারি হাসপাতালে হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচারও হয় সুজয়কৃষ্ণের। তাঁকে হেফাজতে নিতে চেয়ে বার বার ইডির চেষ্টা ব্যর্থ হয়েছিল। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্যও কম কালঘাম ছোটেনি ইডির। একাধিক বার নমুনা সংগ্রহের চেষ্টা করলেও এসএসকেএম হাসপাতালের তরফে আসে বারবার বাধা। গত বছর ডিসেম্বরের শুরুতেও জোকা ইএসআই হাসপাতালের অ্যাম্বুল্যান্স নমুনা সংগ্রহের কাজে গিয়েও ফিরে আসতে বাধ্য হয়। অবশেষে গত জানুয়ারি মাসে বাধ্য় হন সুজয়কৃষ্ণ নমুনা দিতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শুধুই 'কালীঘাটের কাকু'! এসএসকেএমের ছত্রছায়ায় আর কোন কোন প্রভাবশালী?

Kalighater Kaku: তবে শুধুই কি কালীঘাটের কাকু! নাকি এসএসকেএমের ছাতা রয়েছে আরও অনেক সুজয়কৃষ্ণদের মাথাতেই? জানতে চাইল কলকাতা হাইকোর্ট

সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে ইডি প্রথম যেদিন যায়, সেদিনই ইডির অন্য আরেকটি দল গিয়েছিল বিষ্ণুপুর থানায় কর্মরত সিভিক ভলিন্টিয়ার রাহুল বেরার বাড়িতে। ইডি রাহুল বেরার ফোনটি বাজেয়াপ্ত করে। জানা যায় 'কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। ইডি জানিয়েছিল, সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার সঙ্গে একজনের মোবাইলে কথোপকথনের ফাইল ইডির হাতে আসে। ওই কথোপকথনের অন্য প্রান্তে থাকা ব্যক্তিটি হলেন সুজয়কৃষ্ণ ভদ্র, দাবি ইডির। কী কথোপকথন ছিল যার জন্য এত উদ্বিগ্ন ইডি? ইডি জানাচ্ছে, ওই ফোনের অডিওতে শোনা গিয়েছে, রাহুল বেরাকে মোবাইলে থাকা শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব তথ্য মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। কে নির্দেশ দিয়েছেন? কালীঘাটের কাকু? ‘কাকু’-ই নেপথ্যে কিনা তা প্রমাণ করতেই কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন ছিল ইডির।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তাঁর কণ্ঠস্বরের খোঁজে হন্যে ইডি! কীভাবে 'কালীঘাটের কাকু' হলেন বেহালার সুজয়কৃষ্ণ?

Kalighater Kaku Voice Test: সুজয়ের দাদা বিপিএল কার্ডের উপভোক্তা। পর্ণশ্রী থানা এলাকায় ছোট্ট এক চিলতে বাড়িতে তাঁর বসবাস। অথচ সুজয়বাবুর হাতে আসত লক্ষ লক্ষ টাকা। কীভাবে? ভাবিয়েছে ইডির গোয়েন্দাদের।

বারবার সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষায় বাধা দেওয়ার ব্যাপারে প্রশ্নের মুখে পড়ে এসএসকেএম কর্তৃপক্ষ। সেই মামলার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের নির্দেশেই জানুয়ারির গোড়ায় কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ফরেন্সিকে পাঠানো হয়। গত ৩ জানুয়ারি গভীর রাতে মুখ খোলেন সুজয়কৃষ্ণ। জানা গিয়েছিল, বারবার তিনটি বাক্যই নাকি সুজয়কৃষ্ণকে দিয়ে বলানো হয়েছে। কী সেগুলো? 'আপনার নাম কী?', 'আপনার স্ত্রীর নাম কী?' এবং 'আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না'। সুজয়কৃষ্ণের বলা সেসব কথা নমুনা হিসেবে সংগ্রহ করা হয়।

সহজে মুখ খোলানো যায়নি সুজয়কৃষ্ণকে দিয়ে। প্রায় রাত কাবার হয়ে যায় সেই নমুনা সংগ্রহের কাজে। অবশেষে সেই পরীক্ষার ফল হাতে এল ইডি-র। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর মে মাসে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ। জানা যায়, তিনি অভিষেকের পারিবারিক সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের পদস্থ কর্তা ছিলেন। এই দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের প্রশ্নে জড়িয়ে যায় এই সংস্থার নাম। মামলায় ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের একটি চিঠির সূত্রে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। ইডি এবং সিবিআই একাধিকবার সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। তাঁর কাছে পৌঁছতে হলে আমার মাধ্যমে যেতে হবে।

দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছিল এই রিপোর্ট নিয়ে। বারবার চেয়েও তা হাতে পাননি ইডির তদন্তকারীরা। কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ইডিকে। পরবর্তীকালে রিপোর্ট চেয়ে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে চিঠি পাঠায় ইডি। অবশেষে বৃহস্পতিবার মুখবন্ধ খামে ওই নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে তুলে দেওয়া হয়েছে ইডি-র। সূত্রের খবর, আগামী সোমবার ইডি তা আদালতে পেশ করতে পারে। এই রিপোর্ট কি ভোটের মুখে নিয়োগ দুর্নীতি মামলার উপর থেকে তুলে দিতে চলেছে বিরাট বড় পর্দা। সুজয়কৃষ্ণের এই রিপোর্ট ভোটের বাজারে কতটা বিপদে ফেলতে চলেছে ঘাসফুল শিবিরকে! থাকছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?