মাত্র দেড় বছর বয়সেই তাক লাগানো সাফল্য বাংলার মেয়ের, কী কী পারে সুপার কিড গর্বিতা?

Super Kid : মাত্র দেড় বছর বয়সেই সে গড়গড় করে বলতে পারে দেশের নাম, অজস্র ফুল-ফলের নাম, কণ্ঠস্থ রাজ্যের মন্ত্রীদের সব নামও

Kankana Mukherjee
২ মিনিট
মাত্র দেড় বছর বয়সেই তাক লাগানো সাফল্য বাংলার মেয়ের, কী কী পারে সুপার কিড গর্বিতা?

বয়স মাত্র দেড় বছর, এর মধ্যেই সে গড়গড় করে বলতে পারে দেশের নাম, অজস্র ফুল-ফলের নাম। কণ্ঠস্থ রাজ্যের মন্ত্রীদের সব নামও। শুনলে বড়দেরই রীতিমত ধাঁধা লেগে যাওয়ার যোগাড়। অথচ কি অবলীলায় সবই বলে চলেছে শিশুটি। শুনে রূপকথা মনে হলেও এ গল্পটা ঘোর বাস্তব। আর এই গল্পের খুদে তারকা এই বাংলারই মেয়ে গর্বিতা চক্রবর্তী। জন্মগত নামের সঙ্গে যেন ইতিমধ্যেই মিলে যায় শিশুটি। এমন প্রতিভায় যে শুধু তার বাবা মা এবং পরিবারের মানুষই গর্ব করেন তাই নয়, গর্ব হয় পাড়া প্রতিবেশীদেরও।

হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়ার ঘুটিয়াপাড়া এলাকায় জন্ম গর্বিতার। বাবা গৌরব চক্রবর্তী এবং মা পায়েল চক্রবর্তীর একমাত্র কন্যা সে। সবে মাত্র হাঁটতে শিখেছে। টালমাটাল পায়ে এ ঘর ও ঘর ছুটে বাড়ানোর মাঝেই বলে চলেছে একের পর এক ফুল, ফল, পশু, পাখির নাম। এত ছোট বয়সে মেয়ের এমন প্রতিভা দেখে অবাক হতেন বাবা-মা। তাই জাতীয় স্তরের সুপার কিড প্রতিযোগিতায় নাম দিলেন মেয়ের। তারপরই ঘটে গেল চমৎকার। মাত্র এক বছর ছয় মাস বয়সে প্রায় এক হাজার জন বাচ্চাকে ছাপিয়ে প্রথম স্থান অর্জন করল চুঁচুড়া কন্যা গর্বিতা। এখানেই শেষ নয় তার বুদ্ধিমত্তার পরিচয়, একইসঙ্গে বর্ষসেরা গারলিশ লুক- এ প্রথম হয়েছে ছোট্ট গর্বিতা চক্রবর্তী। এইটুকু বয়সেই গর্বিতার বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক সত্যিই প্রশংসনীয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলা মাধ্যমে পড়েই ইউপিএসসি পরীক্ষায় বাজিমাত! কোন মন্ত্রে লুকিয়ে বাপ্পা সাহার সাফল্যের রহস্য

UPSC : দারিদ্র্যকে জয় করে দ্বিতীয় স্থানাধিকারীর শিরোপা জিতে নিলেন বাংলার ছেলে বাপ্পা সাহা

প্রসঙ্গত জানা গিয়েছে, ২০২২ সালে তারা অনলাইনে ইন্ডিয়ান সুপার কিড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল গর্বিতা। যদিও প্রতিযোগিতা হয় অফলাইনেই। কলকাতায় প্রতিযোগিতার দিন শিশুদের বুদ্ধিদীপ্ত উত্তরের পাশাপাশি নজর রাখা হয়েছিল তাদের হাঁটা, চলা, হাসি, কথা বলা, খেলা করা সব কিছুর ওপরই। আর সেই সমস্ত হার্ডেল পেরিয়েই স্বীকৃতি পেয়েছে ছোট্ট গর্বিতা। আর এর জেরেই বছরের একেবারে শেষে মেলে সুপার কিড-এর সম্মান।

ছোট্ট গর্বিতা হয়তো সত্যিই বোঝে না কী এই সম্মান, কতোই না মূল্য তার! সে কেবল মনের আনন্দে পড়াশোনা করে। এই বয়সেই সে কেবল আরও আরও জানতে চায়, শিখতে চায়। আরও ছোট্ট মেয়ের সেই চাহিদাটুকুই কেবল স্বপ্নের মতো বুনে চলেন গৌরব আর পায়েল। সন্তানের স্বীকৃতিতে তাঁরাও আজ ‘গর্বিতা’।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।