আজীবন সাদা শাড়ি, গলায় আঁচল, কেন এই পোশাক বেছে নিয়েছিলেন লতা মঙ্গেশকর

Sindhu Som
৪ মিনিট
আজীবন সাদা শাড়ি, গলায় আঁচল, কেন এই পোশাক বেছে নিয়েছিলেন লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকরের কথা উঠলেই চোখে ভাসে তা হল সাদা শাড়ি, অত্যন্ত সাদাসিধে বেশভূষা এবং সেই কোকিলকণ্ঠী গলা। কিংবদন্তি এই গায়িকার এই যে মূর্তি তা কিন্তু অজান্তেই হয়ে যাওয়া নয়, নিজের পরিধান নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন লতা। ভারতীয় সঙ্গীতের জগতে যখন লতার প্রবেশ, তখন তিনি অত্যন্ত দরিদ্র। মাথার দুপাশে দুটি বেণী করা ছোট্ট মেয়েটির জগতে একরাশ খিদে আর অভুক্ত পরিবার, যাঁদের খাওয়াবার ভার ওই দুটি বেণীর সঙ্গী ছোট্ট কাঁধে। কারণ পরিবারের জ্যেষ্ঠ সন্তান। বাবা মারা গিয়েছেন তখন সদ্য। কোরাসে গাইতে হত প্রথমে। তখন ১৯৪২। গান্ধীজির সাধারণ বেশভূষা দেশের প্রতিটি ঘরে ঘরে চর্চার বিষয়। স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও বলিদানের ক্ষত ভারতীয় সমাজে টাটকা। সফেদ তখন পবিত্রতার প্রতীক। এইসব ঘটনা ছাপ ফেলেছিল কিশোরী লতার মনে।

উজ্জ্বল রং থেকে দূরে যুগল বেণীর কুমারী রাজ্যে লতা এক নিজস্ব ব্যক্তিত্ব তৈরি করলেন। চরিত্রের পবিত্রতা ও কণ্ঠের পবিত্রতার মূর্ত রূপ যেন ঐ সাদা রং। নিভৃত। শান্ত। নিজের অতীতকে অতিক্রম করে ফেললেন অনায়াসেই। ১৯৪৯ সালে বছর কুড়ি বয়সের একটি অভূতপূর্ব গলা ‘মহলে’র গান গাইল। চারিদিকে খোঁজ খোঁজ পড়ে গেল। কে এই মেয়েটি? শ্রোতাদের কাছ থেকে একের পর এক অনুরোধে অতিষ্ঠ হয়ে উঠলেন অল ইন্ডিয়া রেডিওর লোকজন। এরই মধ্যে রাজ কাপুর খুঁজে বার করলেন সেই গায়িকাকে। ‘বরসাতে’র যাবতীয় মহিলাকণ্ঠের গান গাওয়ালেন তাঁকে দিয়েই। লতার নামের সঙ্গে এইবার পরিচিত হলেন মানুষজন। গলায় উঁচু করে আঁচল দেওয়া একটি মুখ ভারতীয় সঙ্গীতের সমুদ্রে নিজের নামটি উজ্জ্বল অক্ষরে খোদাই করে ফেলল।

সাদা রঙটির সঙ্গে সুর সম্রাজ্ঞীর মিতালি আরো কম বয়সে। ‘অন স্টেজ উইথ লতা’র ভূমিকায় জানা যায়, নয় বছর বয়সের একটি ঘটনা। তখন বাবার সঙ্গে মঞ্চে গাইছেন লতা। একটা সাদা ফ্রক পরে বাবার হাত ধরে গিয়েছিলেন ছবি তোলাতে স্টুডিয়োয়। কিছুদিন পরে সেই ছবি স্থানীয় সংবাদপত্রে দেখে একটু চমকিত হয়েছিলেন বৈকি। বাবার ছবির পাশে সাদা পোষাকে মেয়ের ছবি। লেখা ‘ক্লাসিকল প্রোগ্রাম বাই ফাদার অ্যাণ্ড ডটার’। সেই মুহূর্তগুলো মনে রেখেছিলেন আজীবন।

অন্য কোনও রঙেই তেমন স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। লতার জীবনী ‘সুর গাথা’য় লেখক যতীন্দ্র মিশ্র গায়িকাকে প্রশ্ন করছেন, সবসময় সাদা শাড়ি কেন? বাদবাকি রং না পরার কি কোনও বিশেষ কারণ রয়েছে? উত্তরে লতা জানাচ্ছেন, “যাবতীয় রং আমার পছন্দ, সেই রঙচঙে শাড়িগুলো দেখতেও মন্দ লাগে না, কিন্তু আমার পরতে অস্বস্তি হয়। কারণ তেমন কিছুই নেই। কিন্তু লাল বা গেরুয়া রঙের শাড়ি পরলে মনে হয় পবিত্র রংগুলিকে অবজ্ঞা করছি। তাই সাদা বা চন্দনরঙ পরি। শাড়ি সাদা যত উজ্জ্বল, আমিও ততটাই খুশি। আপনার হয়তো মনে হতে পারে, তা কিছু রং বাদ দিয়েপরলেই তো হয়, কিন্তু আমি নিরুপায়, কোনও গাঢ় শেডের পোষাকই আমার পছন্দ না।” এছাড়াও জানাচ্ছেন, সাদাই তাঁর ব্যক্তিত্বের সঙ্গে যায়—অন্তত তেমনটাই মনে করেন তিনি। এবং দীর্ঘদিনের অভ্যাসেএটিই তার পরিচয়ে দাঁড়িয়ে গিয়েছে। একবার প্রচণ্ড বৃষ্টি। কী পরে রেকর্ডিং-এ যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। সুতির শাড়ি ভিজে গেলে শুকোতে সময় লাগে প্রচুর। কিন্তু সিল্ক শুকায় সহজেই। কাজেই শেষমেশ একটা হলুদরঙা শিফনের শাড়ি পরে গেলেন স্টুডিয়োয়। কিন্তু ঢুকেই বিপত্তি। সহকর্মীরা অবাক। আরো অপ্রস্তুত হয়ে পড়লেন লতা। রেকর্ডিষ্ট পর্যন্ত বললেন, “এ আবার কী পরেছেন?” লতা সমস্তটাজানালেন। কিন্তু পছন্দ হল না ভদ্রলোকের। “না না। আমার একদন পছন্দ হচ্ছে না। আপনি বরবার যা পরেন তাই পরবেন। এতে আপনাকে একেবারেই মানাচ্ছে না।” সেইদিন সুর সম্রাজ্ঞী অনুভব করলেন, তাঁর পরিধানের ব্যাপারটা আর শুধুমাত্র তাঁর ইচ্ছানির্ভর নেই। দর্শক, শ্রোতা, সহকর্মী–সবার সঙ্গে বোঝাপড়ায় লতা তখন ব্যক্তির ঊর্দ্ধে এক আইকনে পরিণত হয়েছেন। এই ভাবমূর্তির বদল করতে গেলে লোকের চোখে লাগবে। তারা নিতে পারবেন না এই নতুন লতাকে। কাজেই মেনে নিতে হল।

সিল্কের শাড়িও পছন্দের ছিল না কোনওদিন। শুধুমাত্র সুতির শাড়ি। চান্দেরি সুতি বা লখনউ চিকন শাড়ি পছন্দ সবথেকে। বাংলা বা মহারাষ্ট্রের শাড়ি পরতেও খুব ভালোবাসতেন। কাঞ্জিবরম মন্দ লাগত না, কিন্তু বেণারসীটা একেবারেই সহ্য করতে পারতেন না।এত ভারি যে পরে নড়াচড়া করা যায় না।

জীবনীকার আঁচলের স্টাইল নিয়েও কৌতূহলী। কেন এইভাবে আঁচল নেওয়া? কোনও বিশেষ কারণ? জবাবে লতা জানান, কোলাপুরে ছত্রপতি শিবাজীর রাজত্ব ছিল। বরবারই সেখানে মেয়েরা আঁচল দিয়ে মাথা ঢেকে এসেছে। একবার এক বুজুর্গ, যাকে গায়িকা ‘বাবা’ বলে সম্বোধন করতেন, তাঁকে এই আঁচলের রীতির সম্বন্ধে প্রশ্ন করলে ভদ্রলোক জানান যে ভারতীয় নারীর সম্ভ্রম তাঁর মাথা ঢেকে রাখাতেই। এ গোঁড়ামি নয়, একে আত্মসম্মানের প্রতীক বরং। কথাগুলি লতাকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি গলায় আঁচল দিতে শুরু করেন। কিন্তু গলায় আঁচল দিয়ে রেকর্ডিং করা মোটেও সুবিধের ব্যাপার না। “দীর্ঘ কুড়ি বছর গলায় আঁচল দিয়ে এসেছি। কিন্তু আর পারি না। রেকর্ডিঙ্গে এত অসুবিধা হয় যে গলায় আঁচল দেওয়ার ব্যাপারটা ছাড়তে হয়েছে।”

ধীরে ধীরে বছরের পর বছর ঐ রঙ্গিন পাড়ের সাদা শাড়ি কোথাও দুটি খড়মের সঙ্গে এক হয়ে গিয়েছে। বেণীর কোলে জায়গা করে নিয়েছে ভারতবর্ষ, তার সামগ্রিক বিভিন্নতা যেন ঐ দুটি বেণীর পাকে পাকে এক্সুরে গাঁথা হয়ে গিয়েছে। এ এক আশ্চর্য অনুরণন। গত রবিবার আমাদের ছেড়ে গিয়েছেন সুর সম্রাজ্ঞী। কিন্তু তাঁর ঐ সাদার রেশ বুকে বয়ে ফিরছেন সমগ্র দেশের মানুষ। সেইসব জনতার সমকালে লতার ভাবমূর্তির মৃত্যু হবে না কখনও। নির্মাণ যখন স্রষ্টাকে ছাড়িয়ে যায় তখনই তার অমরত্বের শুরু।

তথ্যঋণ–

In Pictures: How Lata Mangeshkar Became The Definition Of Elegance And Beauty With Her Bindis And Saris [WWW Document], 2022. . News18.

Lata Mangeshkar: Lady in White [WWW Document], n.d.

Lata Mangeshkar: Why do you like white sari and diamond jewelry, said the queen of music frankly. 5 pictures of melody queen in white sarees | pipanews.com, n.d.

Memories of Didi: Lata ji used to wear gold anklets instead of silver, there was some special reason for wearing her white sari, 2022. . Granthshala India.

राजपूतकविता, 2022. दीदी की यादें: चांदी नहीं सोने की पायल पहनती थीं लता जी, उनकी सफेद साड़ी पहनने की भी रही कुछ खास वजह [WWW Document]. Dainik Bhaskar.

लता मंगेशकर क्यों पहनती थीं सफेद रंग की साड़ी? छोटी सी उम्र का फैसला जो आखिरी सांस तक बरकरार रहा [WWW Document], n.d. . Navbharat Times.

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।