কিছুতেই চালাতে পারছেন না ছেঁড়া ফাটা নোট! জানেন কোন নোটে কত টাকা ফেরত দেয় ব্যাংক?
RBI Rules For Exchanging Torn Notes : এই বাজারে একটা ছেঁড়া নোট মানেই তো বড় লস, তাহলে? জানেন কি এর থেকে বাঁচার জন্য কিছু উপায়ও নির্ধারণ করে আরবিআই। জানেন ছেঁড়া নোট বদলে করতে গেকে ঠিক কী কী করতে হবে আপনাকে? আর কত টাকাই বা পাবেন ছেঁড়া নোটের বদলে?

রামকৃষ্ণ দেব যতোই বলুন না কেন, “টাকা মাটি মাটি টাকা”, কিন্তু বাস্তবে মাটিতে টাকা পড়ে থাকার মোটেই জো নেই। তাই উপরের কথাটিকে মিথ্যে করে দিতে আজকাল “টাকা ছাড়া জগতে সকলই ফাঁকা”, এই কথাটা মেনে নেওয়াই দস্তুর। টাকা নিয়ে সকলেই খুব সতর্ক। তবে পথেঘাটে চলতে ফিরতে প্রায়শই এমন কিছু নোট হাতে এসে পড়ে যা দ্বিতীয়বার কোথাও চালাতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হাই আমাদের। এমন অনেক সময় দেখা যায় নোটের কিছু অংশ ছেঁড়া থাকলে বা কোনও দাগ থাকলে সেই নোট কিছুই চলতে চায় না বাজারে।
কিন্তু বেখায়ালে এরকমই ছেঁড়া ফাটা নোট প্রায়শই হাতে এসে পড়ে আমাদের। নজর করতে পারলে হয়তো দোকানির সঙ্গে বচসা করে সেই নোট নেওয়া থেকে বিরত থাকা সম্ভব। কিন্তু আজকাল অনেকসময় দেখা যায় এটিএম থেকে বের হওয়া নোটও ছেঁড়া। এমনটা হলে কার সঙ্গেই বা আর বিবাদ করবেন! আর কেই বা শুনবে! কিন্তু এই বাজারে একটা ছেঁড়া নোট মানেই তো বড় লস, তাহলে? জানেন কি এর থেকে বাঁচার জন্য কিছু উপায়ও নির্ধারণ করে আরবিআই। জানেন ছেঁড়া নোট বদল করতে গেলে ঠিক কী কী করতে হবে আপনাকে? আর কত টাকাই বা পাবেন ছেঁড়া নোটের বদলে?
- আপনার জন্য আরও কিছু লেখা
Reserve Bank of India : আপনার কাছে এই ৫০০ টাকার নোট থাকলে হতে পারে চরম বিপদ, নতুন নির্দেশিকা জারি RBI-র
এটিএম থেকে পাওয়া নোট যদি ছেঁড়া বের হয় তাহলে সরাসরি স্লিপ অথবা মোবাইলে আসা এস এম এস নিয়ে ব্যাংকে যোগাযোগ করলে পুরো টাকাটাই বদল করে দেবে ব্যাংক। ছেঁড়া নোট বেশ কয়েকটি ধরনের হয়। যথা - ১. দুই খন্ডে খন্ডিত নোট, ২. দু’য়ের অধিক খন্ডে খন্ডিত নোট, ৩. রং দেয়া নোট, ৪. অত্যাধিক ময়লা নোট, ৫. জং ধরা নোট, ৬. আগুনে পোড়া নোট, ৭. পোকামাকড়ে কাটা নোট, ৮. সিরিয়াল বিহীন নোট, ৯. ২/৩ টা নোটের খন্ডিত অংশ জোড়াতালি দেওয়া নোট, ১০. নিরাপত্তা সূতা বিহীন নোট, ১১. ইচ্ছাকৃত ভাবে কাটা কোনও নোট। উপরিউক্ত ধরনের নোট গুলি নিয়েই পড়তে হয় বিপদে। যা বাজারে চালাতে গেলে ঘাম ঝরে যায়। তবে মাথায় রাখতে হবে, এই নোট বদলের সময় ব্যাংক কিন্তু যাচাই করে নেয়। কোনও রকম ইচ্ছাকৃত ভাবে ছিঁড়ে গেলে অথবা পুড়ে গেলে সেই নোটের বদলে কোনও অর্থই ফেরত দেয় না ব্যাংক।
বাকি নষ্ট হয়ে যাওয়া নোটের বদলে গ্রাহক কত টাকা পাবেন তা নির্ভর করে নোটের মূল্য এবং ছেঁড়া ফাটার প্রকৃতির ওপর। ধরা যাক, একটি ২০০০ টাকার নোট, সেই নোটের ক্ষেত্রফল ১০৯.৫৬ বর্গসেন্টিমিটার। সেখানে যদি ছেঁড়া টুকরোগুলির মধ্যে কোনও একটি ৮৮ বর্গ সেন্টিমিটার বা তার বেশি পরিমাণের হয়, তবে আপনি পুরো মূল্য পাবেন। অন্যদিকে টুকরো যদি ৮৮ থেকে কম এবং ৪৪ বর্গ সেন্টিমিটারের মধ্যে হয়, তবে অর্ধেক মূল্য ফেরত পেতে পারবেন। পাশাপাশি ২০০ টাকার একটি ছেঁড়া নোটের ক্ষেত্রেও প্রযোজ্য এই একই নিয়ম। সেখানে ৭৮ বর্গ সেন্টিমিটার ঠিক থাকলে পুরো টাকা পাওয়া যায়, এবং তার থেকে কম বা সর্বাধিক ৩৯ বর্গ সেন্টিমিটার ছেঁড়া হলে পাবেন অর্ধেক টাকা। অর্থাৎ কোনও নোটের মোটামুটি ৯৫ শতাংশ বা তার কম ছেঁড়া হলে পুরো টাকা ফেরত পাওয়া যাবে, অন্যদিকে মোটামুটি ৪৮ শতাংশ মতো ছেঁড়া হলে অর্ধেক মূল্য ফেরত পাওয়া সম্ভব। কিন্তু তারও বেশি অংশ যদি বাতিল হয় তবে সেই নাইট সরাসরি বাতিল করে দেয় ব্যাংক।















