ফের জেন জেড আন্দোলনে সরকার পতন! কেন ফুঁসে উঠল মাদাগাস্কার?

Madagascar Government Overthrown: রাষ্ট্রপতি অ্যান্ড্রে রাজোয়েলিনা আবার দাবি করেছেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল, তাই তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

inscript
২ মিনিট
ফের জেন জেড আন্দোলনে সরকার পতন! কেন ফুঁসে উঠল মাদাগাস্কার?

এবারে আফ্রিকার দেশ মাদাগাস্কায় বড় রাজনৈতিক বিপর্যয়। তরুণ প্রজন্মের লাগাতার আন্দোলনের মুখে ভেঙে পড়ল মাদাগাস্কার সরকার। রাষ্ট্রপতি অ্যান্ড্রে রাজোয়েলিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। সেনাবাহিনী ঘোষণা করেছে: এখন তারাই দেশের দায়িত্ব নিচ্ছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে অভ্যুত্থান বলেই দেখা হচ্ছে, নেপথ্যে এবারেও জেন জেড।

গত কয়েক মাস ধরেই মাদাগাস্কারে জনজীবন বিপর্যস্ত। বিদ্যুৎ ও পানীয় জলের তীব্র সংকট, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি আর দুর্নীতিতে সাধারণ মানুষ ক্ষুব্ধ ছিল। বিশেষ করে জেন জেড সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ শুরু করে। ধীরে ধীরে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। হাজার হাজার তরুণ রাজধানী আন্তানানারিভো-র রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন, কখন, কী ভাবে রেগে যায় জেন-জি?

Gen Z Protest: অদূর ভবিষ্যতে ভারতবর্ষেও যদি জেন-জি মুভমেন্ট হয় তাহলে বহু ভাষাভাষী, জাতপাত বা ধর্মের বিভেদ ঘুচিয়ে আজকের ছেলেমেয়েরা ঐক্যবদ্ধ হতে পারবে তো?

প্রথমদিকে সরকার আন্দোলন দমাতে চায়। কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেশের একটি প্রভাবশালী সেনা ইউনিট CAPSAT— সরকারের প্রতি অনুগত না থেকে আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়। এতে সরকারের ভিত নড়ে যায়। তারা ঘোষণা করে, তারা আর সরকারের পাশে নেই। বরং, জনগণের দাবি মেনে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। এরপর প্রেসিডেন্ট রাজোয়েলিনা সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন, সেনা ও প্রতিবাদীরাও রাজধানী দখল করে নেয়। শেষ পর্যন্ত তিনি ফরাসি সামরিক বিমানে দেশ ত্যাগ করেন। এর পরই রাজধানীর সরকারি দফতর ও প্রেসিডেন্ট হাউস সেনা নিয়ন্ত্রণে আসে। সেনারা জানায়, তারা দেশের সংবিধান ও সংসদ সাময়িকভাবে স্থগিত রাখছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের এই আন্দোলনে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত। রাজধানী ও আশপাশের শহরগুলিতে দোকানপাট, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জেন জেডের বিনিয়োগ ঝড়ে বদলাচ্ছে ভারতীয় অর্থনীতি?

GEN-Z's FINANCIAL INFLUENCE AND HABITS: আউটলুক বিজনেস-এর তথ্য বলছে, নতুন বিনিয়োগকারীদের মধ্যে ৫৬.২% ছিল ৩০ বছরের নিচে অর্থাৎ অনভিজ্ঞ বিনিয়োগকারীর অংশীদারিত্ব দ্রুত বাড়ছে।

রাষ্ট্রপতি অ্যান্ড্রে রাজোয়েলিনা আবার দাবি করেছেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল, তাই তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি একটি ফেসবুক লাইভে বলেছেন, “আমি নিজের ও দেশের সুরক্ষার জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।” অন্যদিকে, সেনাবাহিনী জানিয়েছে, তারা সাময়িকভাবে দেশ চালাবে। আগামী দুই বছরের মধ্যে নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে তারা। তবে ওয়াকিবহাল মহলের একাংশই বলছেন, এভাবে সেনা ক্ষমতা নেওয়া গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

তরুণ প্রজন্মের আন্দোলন মাদাগাস্কারে এক ঐতিহাসিক পরিবর্তন এনেছে। তবে এই পরিবর্তন শেষ পর্যন্ত দেশকে স্থিতিশীলতা দেবে, নাকি আরও অরাজকতা তৈরি করবে— তা এখনই বলা কঠিন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।