বঙ্গললনার প্রণয় আখ্যান || ললিত মোদির আগে যে পুরুষেরা এসেছেন সুস্মিতার জীবনে

শুধু প্রাক্তন আইপিএল কর্তা নয় বঙ্গ সুন্দরীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন বহু প্রতিষ্ঠিত পুরুষ। ললিত মোদী-সহ এক ডজনেরও বেশি পুরুষের সাথে নাম জড়িয়েছে তাঁর। এই তালিকায় রয়েছেন -

Piya Saha
৩ মিনিট
বঙ্গললনার প্রণয় আখ্যান || ললিত মোদির আগে যে পুরুষেরা এসেছেন সুস্মিতার জীবনে

নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে সুস্মিতা সেন এবং ললিত মোদির ছবি। মলদ্বীপে কাটানো দুজনের ছবির সঙ্গে দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্থানীয় ব্যবসায়ী ঘোষণা করলেন যে তিনি এবং সুস্মিতা সেন একে অপরকে ডেট করছেন। এমনকী, সাত পাকে বাঁধাও পরতে পারেন খুব শিগগিরি। দুর্নীতির দায়ে বহিষ্কৃত ক্রিকেট কর্তার সাথে বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের কথা সম্পর্কের কথা শুনে স্তম্ভিত নেট নাগরিকরা। তবে বঙ্গতনয়া একটি শব্দও খরচ করেননি এ প্রসঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেনের গলায় শোনা যায় যে পুরুষরা কেবল তাঁকে হতাশই করেছে। তাই বিয়ে করেননি তিনি। শুধু প্রাক্তন আইপিএল কর্তা নয় বঙ্গসুন্দরীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন বহু প্রতিষ্ঠিত পুরুষ। ললিত মোদি-সহ এক ডজনেরও বেশি পুরুষের সাথে নাম জড়িয়েছে তাঁর। এই তালিকায় রয়েছেন -

রোহমান শল : সদ্য ৩০ পেরনো রোহমানের সাথে সুস্মিতার বিচ্ছেদ হয়েছে বেশ কিছুদিন আগেই। সম্পর্কে থাকাকালীন একসাথে ঘুরতে যাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো সবকিছুতেই পাশে দেখা যেত রোহমানকে। ৪৬ বছর বয়সী বিশ্বসুন্দরী তাঁদের সম্পর্ক শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নিজেই। তবে কিছুদিন আগে তাঁদের ফের একসাথে দেখা গেলে অনেকেই ভেবেছিলেন দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু না পেশায় মডেল রোহমানের সাথে এখন শুধুই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

রণদীপ হুডা: বলিউড অভিনেতা ও মডেল রণদীপ হুডার প্রেমে পড়েছিলেন সুস্মিতা। শোরগোল ফেলে দিয়েছিল তাঁদের সম্পর্কও। কিন্তু খুব বেশিদিন স্থায়ী হয়নি সে সম্পর্ক। তবে বন্ধুত্ব রয়ে গেছে দুজনের মধ্যে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রেম না হয় করলেন, সুস্মিতা আদৌ ললিত মোদির সঙ্গে গাঁটছড়া বাঁধবেন?

Sushmita Sen is dating Lalit Modi:কখনো তাঁর সিনেমা নিয়ে, কখনো বা দুই কন্যাসন্তান রেনি ও আলিশা’কে দত্তক নেওয়ার বিষয়ে এবং সর্বপোরি বয়সে পনেরো বছরের ছোট রহমানের সঙ্গে সম্পর্কে থাকার কারণে দীর্ঘদিন ধরে নেটিজেনদের চর্চার বিষয় হয়ে থেকেছেন।

ওয়াসিম আক্রম: সুস্মিতা এবং ক্রিকেটার ওয়াসিম আক্রমের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। বলি পাড়ায় কান পাতলে শোনা যায়, পাকিস্তানি এই ক্রিকেটারের সাথে নাকি বিয়েও হয়েছিল অভিনেত্রীর।

অনিল আম্বানি: সুস্মিতার সাড়া জাগানো প্রেমিকদের মধ্যে অন্যতম অনিল আম্বানি। শোনা যায়, অনিল এবং স্ত্রী টিনা আম্বানির সম্পর্কে অবনতির সময়েই এই ব্যবসায়ীর মনে জায়গা করে নেন বঙ্গ সুন্দরী। শোনা যায় সুস্মিতাকে ২২ ক্যারেটের হিরের আংটিও উপহার দিয়েছেন অনিল আম্বানি। কিন্তু অচিরেই শেষ হয়ে যায় সব জল্পনা।

বিক্রম ভাট: পরিচালক বিক্রম ভাটের সাথে সুস্মিতার সম্পর্কের জেরে বিক্রমের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। দস্তক ছবিতে কাজের সময় বিবাহিত পরিচালকের প্রেমে পড়েন সুস্মিতা সেন। তাঁদের সম্পর্কও সাড়া জাগিয়ে তুলেছিল একসময়।

এছাড়াও ঋত্বিক ভাসিন, রজত তারা, মানব মেনন, সাবির ভাটিয়াদের সাথেও নাম জড়ায় সুস্মিতা সেনের।কিন্তু কোনো সম্পর্কই পরিণতি পায়নি। গত বছরেই সুস্মিতা সেন রোহমানের সাথে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার কথা জানান। তিনি লেখেন, আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম, এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল... ভালোবাসা এখনও আছে'। এরপর বছর ঘুরতে না ঘুরতেই ললিত মোদীর সঙ্গে সম্পর্কে এলেন সুস্মিতা সেন। সুস্মিতার গলায় কিছুদিন আগেই শোনা যায়, 'তিনবার বিয়ে হতে হতেও হয়নি। তিনবার ঈশ্বর আমার বাঁচিয়েছেন। আমি বলে বোঝাতে পারব না কেমন বিপর্যয়ের মুখে পড়েছিলাম। ভগবান আমাকে আর আমার সন্তানদের বাঁচিয়েছেন '। তবে গতকাল ললিত মোদী প্রথম ট্যুইটে সুস্মিতা সেনকে বেটারহাফ বলে পরিচয় দেন। এরপর তাদের দুজনের বিয়ের জল্পনা ক্রমশ বাড়তে থাকে। একটু পরে করা একটি টুইটে তিনি জানান, তাঁরা শুধুই ডেট করছেন। দিন কয়েক আগে ইটালি এবং মালদ্বীপ ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন সুস্মিতা সেন।

২০০৮ সালে আইপিএলের স্রষ্টা ছিলেন ললিত মোদি কিন্তু পরবর্তীকাল তার নামের সাথে টাকা তছরুপের অভিযোগ উঠলে তাকে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী শিরোপা যেতেন সুস্মিতা সেন। ১৯৯৬ সালে দস্তক ছবি দিয়ে বলিউড যাত্রা শুরু তাঁর। ২০০০ সালে প্রথম কন্যা সন্তান দত্তক নেন ।নাম রেনে। ২০১০ সালে ফের আর এক কন্যা সন্তান দত্তক নিয়েছেন সুস্মিতা। তাঁর নাম আলিশা। শেষবার আরিয়া ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সুস্মিতা সেনকে। ললিত সুস্মিতা সম্পর্কের কথা তাঁর বাবা,ভাই কেউই জানেন না বলেই জানা গেছে। এখন দেখার অভিনেত্রী প্রকাশ্যে কী বলেন এই সম্পর্কের ব্যপারে।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।