দুটো বিশ্বযুদ্ধ থেকে কোভিড, সব দেখেছেন নিজে চোখে, চেনেন বিশ্বের সবচেয়ে বয়স্ক এই মানুষকে?

The oldest person in the world : শেষ বয়সে চোখে দেখতে পেতেন না, হাঁটার ক্ষমতা ছিল না, দিন কাটতো হুইল চেয়ারে। অথচ নিজের ভাবনাচিন্তা থেকে সরেননি তিনি। অভিবাবক হয়ে থেকেছেন বিশ্বের সকলের মাথার ওপর

Kankana Mukherjee
২ মিনিট
দুটো বিশ্বযুদ্ধ থেকে কোভিড, সব দেখেছেন নিজে চোখে, চেনেন বিশ্বের সবচেয়ে বয়স্ক এই মানুষকে?

বয়সে তিনি শতাব্দী পার করেছেন অনেক আগেই, এতদিনে মিলল দৈহিক মুক্তি। মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ লুসিল হান্দোঁ। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১১৮ বছর। এক জীবনে কতকিছুই না দেখেছেন তিনি, বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক করোনা মহামারী। কিছুই টলাতে পারেনি হান্দোঁকে। অবশেষে গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় এলাকার একটি নার্সিং হোমে তাঁর মৃত্যু হয়।

১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি দক্ষিণ ফ্রান্সে জন্ম হয়েছিল হান্দোঁর। প্রাথমিকভাবে নাম ছিল লুসিল হান্দোঁ। পরে অবশ্য নিজেই নাম পরিবর্তন করেন তিনি। যৌবনে প্রবেশ করে স্থির করেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন। ২৬ বছর বয়সে হান্দোঁ ক্যাথলিক খ্রিষ্টান হিসেবে দীক্ষা নেন। তারপর ৪১ বছর বয়সে সন্ন্যাসী হিসেবে যোগদান করেন ডটারস অব চ্যারিটিতে। তখনই থেকেই নতুন নাম হয় সিস্টার আন্দ্রেঁ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিষাদ নয়, 'বৃদ্ধাশ্রম'-এর পুজো জমজমাট বয়স্কদের জীবনের উদযাপনে

Durgapuja 2022: নিউটাউনের বৃদ্ধ-বৃদ্ধারা লজ্জায় ফেলবেন তরুণদের। কেমন হলো 'স্নেহদিয়া'-র পুজো?

আজীবন মানুষের সেবায় নিজেকে সঁপে দিয়েছেন তিনি। টানা ৩১ বছর সেবা দিয়েছেন ফ্রান্সের একটি হাসপাতালে। বলতেন, “ঘৃণা করার পরিবর্তে মানুষের উচিত একজন অপরজনকে সাহায্য করা এবং ভালোবাসা। যদি আমরা সাহায্য ও ভালোবাসা বিনিময় করতে পারি তবে সব কিছু আরও ‍অনেক সুন্দর হয়ে উঠবে।”

শেষ বয়সে চোখে দেখতে পেতেন না, হাঁটার ক্ষমতা ছিল না, দিন কাটতো হুইল চেয়ারে। অথচ নিজের ভাবনাচিন্তা থেকে সরেননি তিনি। অভিবাবক হয়ে থেকেছেন বিশ্বের সকলের মাথার ওপর। নিজের বহু সাক্ষাৎকারে বারবার ভাইদের কথা বলেছেন। একে অপরের পাশে থাকার বার্তা দিয়েছেন। ফ্রান্সের হাসপাতালে ৩১ বছর থাকার পর চলে আসেন ভূমধ্যসাগরের উপকূলসংলগ্ন টুলন এলাকায়। সেখানকার সেন্ট ক্যাথেরিন লেবার নার্সিং হোমে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন তিনি।

ইউরোপে তো বটেই গোটা বিশ্বের বয়স্ক মানুষ ছিল ইনিই। ইউরোপের স্বীকৃতি জুটেছিল অনেক আগেই, অবশেষে গত বছর ১১৯ বছর বয়সে জাপানের কানে তানাকার মৃত্যুর পর সারা বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষের স্বীকৃতি পান তিনি। ২০২২ সালের এপ্রিলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর তরফে আনুষ্ঠানিকভাবে হান্দোঁকে জীবিত থাকা সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে ঘোষণা করা হয়। তাই তাঁর মৃত্যুর পর অভিবাবকহীন হয়ে পড়ল গোটা বিশ্ব, বলাই বাহুল্য।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।