কাশ্মীর ফাইলসের পর 'দ্য ভ্যাকসিন ওয়ার'! কোন যুদ্ধের আভাস দিচ্ছে বিবেকের সিনেমা?

The Vaccine War: বিবেক ও বিজেপির ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার'।

inscript
৩ মিনিট
কাশ্মীর ফাইলসের পর 'দ্য ভ্যাকসিন ওয়ার'! কোন যুদ্ধের আভাস দিচ্ছে বিবেকের সিনেমা?

বিজেপির প্রোপাগান্ডা প্রচারের বিশ্বস্ত মাধ্যম কি তবে সিনেমা? কাশ্মীর ফাইলসের পর এই প্রশ্ন ফের ওঠা স্বাভাবিক। নরেন্দ্র মোদির আস্থাভাজন চলচ্চিত্র পরিচালক হলেন বিবেক অগ্নিহোত্রী। শুধু সিনেমা পরিচালনা নয়, ভারতীয় সিনেমায় কোন দৃশ্য কতক্ষণ থাকবে, আদৌ থাকবে কিনা সেই সংক্রান্ত ছাড়পত্র দেওয়ার দলেরও সদস্য তিনি। কাশ্মীর ফাইলস ঘিরে বিতর্ক একপ্রকার সারা দেশেই প্রমাণ করে দিয়েছে যে বিজেপি বিনোদনের মতো গণ মাধ্যমকে হাতিয়ার করেই ফেলেছে। ঘৃণা প্রসারের জন্য হোক, আত্মপ্রচারের জন্য হোক বা মগজ ধোলাইয়ের জন্য- সিনেমা ইস্তেহারের চেয়েও দাপুটে। সিনে বোদ্ধাদের মতে তাই আরেকবার, বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির 'ভালো কাজ' প্রচারের জন্য তৈরি হতে চলেছে নতুন সিনেমা 'দ্য ভ্যাকসিন ওয়ার'। নির্মাতা, সেই বিবেক অগ্নিহোত্রীই। ভ্যাকসিনের মতো সাধারণ বিষয়, তা নিয়ে হঠাৎ যুদ্ধ কেন?

বিবেক ও বিজেপির ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার'। কাশ্মীর ফাইলসের মতোই এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিজেপির আরেক আস্থাভাজন অভিনেতা অনুপম খেরকে। ইনস্টাগ্রামে নিজেই একটি ছবি শেয়ার করেছেন অনুপম খের। বিবেকের আগের সিনেমা দ্য কাশ্মীর ফাইলসে নিজের অভিনয়ের জন্য প্রশংসিত আর সমালচিত- দুই হয়েছিলেন অনুপম। তবে এবার দ্য ভ্যাকসিন ওয়ার সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করতে চলেছেন নানা পাটেকর। লখনউতে চলছে সিনেমার শ্যুটিং। সিনেমার প্রযোজনা করেছেন অভিনেত্রী ও বিবেকের স্ত্রী পল্লবী জোশী।

এখনও অবধি যা জানা যাচ্ছে তাতে, বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচিকে ঘিরেই এই সিনেমা। ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচিকে ঘিরে যে 'ষড়যন্ত্র' ঘটানো হয়েছে এবং ভ্যাকসিনেশনের চ্যালেঞ্জ- সবটাই দেখানো হবে এই দ্য ভ্যাকসিন ওয়ার সিনেমাতে। 'দ্য ভ্যাকসিন ওয়ার' চিকিৎসার সঙ্গে জড়িত মানুষদের এবং বিজ্ঞানীদের সমর্থন জোগাতেই তৈরি। সিনেমাটি তাঁদেরই উত্সর্গ করে তাঁদের অবদানকে শ্রদ্ধা জানানোর পন্থা বলে জানিয়েছেন সিনেমার কলাকুশলীরা। যেহেতু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মহামারী পরবর্তী যুগে, তাই বিবেক রঞ্জন অগ্নিহোত্রী এই বিষয়ে গবেষণা করতে এবং তথ্য জোগাড় করতে প্রায় এক বছর সময় নিয়েছিলেন বলেও জানিয়েছেন।

এই সিনেমার গল্প লেখা হয়েছে ৩২০০ পাতা জুড়ে, ৮২ জন মানুষ দিবারাত্র এই সিনেমার কাহিনি ও চিত্রনাট্যের পিছনে খেটেছেন। বিষয়টি নিয়ে গবেষণার জন্য, সিনেমার সদস্যরা বিজ্ঞানী এবং ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গে দেখাও করেছেন। ভারতীয় বিজ্ঞানীরা বাইরের দেশ থেকে যে চাপের সম্মুখীন হয়েছেন তা দেখানো হবে এই সিনেমাটিতে।

অনুপম খের, ইতিমধ্যেই সিনেমাটিকে 'আকর্ষণীয়' এবং 'অনুপ্রেরণামূলক' বলে প্রচারের চেষ্টা শুরু করে দিয়েছেন। বর্ষীয়ান অভিনেতা অনুপম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন: "আমার ৫৩৪ তম সিনেমার ঘোষণা করছি! বিবেকাগ্নিহোত্রী পরিচালিত #TheVaccineWar। আকর্ষণীয় এবং অনুপ্রেরণামূলক! জয় হিন্দ!"

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাশ্মীর ফাইলসের পর রামসেতু! বিনোদনই তবে বিজেপির ব্রেনওয়াশের মূল অস্ত্র!

Ram Setu Movie: এক নাস্তিক ইতিহাসবিদের রাম সেতুর অলৌকিকতা নস্যাতের দায়িত্ব পালন এবং ক্রমশ সেই দায়িত্ব পালনের মধ্যেই ফিরে পাওয়া আস্তিকতা এবং এক বিশ্বাসের আবহ তৈরি করেছে এই সিনেমা।

Announcing my 534th film!

directed by

. Fascinating and Inspirational! Jai Hind! 🙏🇮🇳

— Anupam Kher (@AnupamPKher)

২০২২ সালটা মন্দ যায়নি অনুপমের। অনুপম অভিনীত ব্লকবাস্টার দ্য কাশ্মীর ফাইলস বক্স অফিসে রাধে শ্যাম এবং বচ্চন পান্ডেকে হেলায় হারিয়ে বিপুল ব্যবসা করেছিল। কার্তিকেয় ২-সিনেমায় তাঁর ক্যামিওর জন্যও তিনি প্রশংসিত হন। উঁচাই সিনেমাটি প্রচার না পেলেও প্রশংসিত হয়।

সব ঠিক থাকলে 'দ্য ভ্যাকসিন ওয়ার' মুক্তি পাবে এবছরই এবং বিশেষ এক দিনে। ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমাত। পল্লবী জোশী প্রযোজিত এই সিনেমাটি হিন্দি, ইংরেজি, তেলগু, তামিল, মালায়লাম, কন্নড়, ভোজপুরি, পঞ্জাবি, গুজরাটি, মারাঠি এবং বাংলা সহ ১০টিরও বেশি ভাষায় মুক্তি পাবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।