শিয়াল আটকানোর ফাঁদে ভয়ংকর এই প্রাণী! চোখ কপালে উঠবে আসানসোলের ঘটনায়

Asansol Forest : শিয়াল আটকানোর জালেই ধরা পড়ল আস্ত একটা হায়না

Kankana Mukherjee
২ মিনিট
শিয়াল আটকানোর ফাঁদে ভয়ংকর এই প্রাণী! চোখ কপালে উঠবে আসানসোলের ঘটনায়

একটা পুকুরের পরিত্যক্ত জমি। প্রায়শই শিয়াল ঢুকে উৎপাত বাড়ে। তাই গ্রামবাসীরা জাল দিয়েছিলেন। এবার সেই জালেই ধরা পড়ল আস্ত একটা হায়না। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া সংলগ্ন লদা গ্রামে। ৭ ডিসেম্বর সকালে গ্রামবাসীরা হঠাৎ জমি থেকে শুনতে পান বিকট ডাকের শব্দ। শব্দটা চেনা ঠেকছে না দেখেই খটকা লাগে সকলের। ঘটনাস্থলে পৌঁছে দেখেন এই কান্ড। শিয়াল নয়, এ যে হায়না!

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া ফাঁড়িতে। সেখান থেকে খবর যায় দুর্গাপুর বন বিভাগে। এরপর পুলিশ ও বন দপ্তরের কর্মীদের যৌথ প্রচেষ্টায় খাঁচাবন্দি করা হয় হায়নাটিকে। শুধু তাই নয়, উদ্ধারের পর থেকে তাকে যথাযথ চিকিৎসা করে পর্যবেক্ষণে রাখা হবে বলেই জানিয়েছেন বন বিভাগের কর্মীরা। হায়নাটি সম্পূর্ণ সুস্থ হলে তাকে কোথায় ছাড়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বন দপ্তরের কর্তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আদর করে রাখা নাম জগদ্দল, জঙ্গলের রাস্তায় ছুটে বেড়ায় বুড়ো জিপগাড়ি

এখন এসইউভি-র রমরমা। এই সময় দাঁড়িয়েও দেখতে হয় সিজে৩বি-র বুড়ো হাড়ে ভেলকি। সামনে থেকে না দেখলে বা না চড়লে বোঝা যাবে না সিজে৩বি-র ম্যাজিক।

জাতিতে এটি স্ট্রাইপড হায়না। এদের বিজ্ঞানসম্মত নাম - ‘হাইনা হাইনা’। জানা গিয়েছে, পশ্চিম আফ্রিকার মরোক্ক সহ গোটা বিশ্বে বর্তমানে প্রায় ১০ হাজারের কাছাকাছি স্ট্রাইপড হায়না রয়েছে। কিন্তু ক্রমশই কমছে এই সংখ্যাটা। ফলে এখনই প্রয়োজন যথাযথ সংরক্ষণ। নচেৎ বিপন্ন প্রাণীর তালিকায় নাম লেখাবে তারাও। তাই এ বিষয়ে কড়া নজর রেখেছেন বনবিভাগের কর্মীরা।

গ্রামবাসীদের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন তাঁরা। যেহেতু হয়না মাংসাশী প্রাণী তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে প্রশাসনকে জানানোই উচিত কাজ হয়েছে বলে মনে করছেন তাঁরা। বাংলায় এদের দেখা মেলে মূলত পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের শুকনো অথবা আধা শুকনো জঙ্গলে। আসানসোলে এর আগে দেখা মেলেনি প্রাণীটির। নগরায়নের পাল্লায় পড়ে বর্তমানে বিপদে গোটা প্রাণীকুল। জঙ্গল কমে যাওয়ায় ওরা বাসস্থান হারাচ্ছে। ফলে দিকভ্রষ্ট ঢুকে পড়ছে লোকালয়ে।পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় কয়লাখনির কাজ হওয়ায় এরা পালিয়ে আসছে পার্শ্ববর্তী জঙ্গলে। কিন্তু বনবিভাগের তরফে জানানো হয়েছে, জঙ্গল বাড়ার কারণে বন্য প্রাণীরা সেখানেই আস্তানা গাড়ছে কিন্তু হায়না টি কেন জঙ্গল ছেড়ে লোকালয়ে জানা দিল এখন সেটাই খতিয়ে দেখার।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।