ভোটের আগেই বিজয় মিছিল! বসিরহাটের রাশ হাতে রাখতে আদৌ পারবেন তৃণমূলের হাজী নুরুল?

Lok Sabha Election 2024: শনিবার ভোট বসিরহাট লোকসভা কেন্দ্রে। ভোটের ফল বেরোতে বেরোতে আগামী চার তারিখ মঙ্গলবার। তার আগেই হাসনাবাদে বিজয় মিছিল নিয়ে বেরিয়ে পড়লেন তৃণমূল কর্মী সমর্থকেরা।

Sohini Das
৩ মিনিট
ভোটের আগেই বিজয় মিছিল! বসিরহাটের রাশ হাতে রাখতে আদৌ পারবেন তৃণমূলের হাজী নুরুল?

রাত পোহালেই ভোট সন্দেশখালিতে। কলকাতা উত্তর ও দক্ষিণের একাধিক জরুরি কেন্দ্রের সঙ্গেই বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট ১ জুন শনিবার। তৃণমূল ঘনিষ্ঠ নেতা শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গের বিরুদ্ধে যেখানে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন স্থানীয় মানুষ। সন্দেশখালির ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠে জমি জবরদখল থেকে শুরু করে সন্দেশখালির মেয়ে-বউদের নির্যাতনের অভিযোগ। লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যুকেই তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার করার চেষ্টা করেছে বিরোধীরা। লোকসভা ভোটের প্রার্থী নির্বাচনও হয়েছে সে কথা মাথায় রেখেই। তার পর অবশ্য সন্দেশখালিকে কেন্দ্র করে বাংলার রাজনীতির উপর দিয়ে বয়ে গিয়েছে বহু জল। এমনকী প্রশ্ন উঠে গিয়েছে সন্দেশখালি ঘটনার সত্যতা নিয়েও।

শনিবার ভোট বসিরহাট লোকসভা কেন্দ্রে। ভোটের ফল বেরোতে বেরোতে আগামী চার তারিখ মঙ্গলবার। এরই মধ্যে দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে নানা ভবিষ্যদ্বাণী, ভোট ঘিরে নানা কথাবার্তা। কেউ বলছে এই দল জিতবে, তো কেউ বলছে ওই দল। অবশ্য বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের জয় নিয়ে কোনও সংশয় নেই তাঁর সতীর্থদের। তাই ভোট হওয়ার আগেই হাসনাবাদে বিজয় মিছিল নিয়ে বেরিয়ে পড়লেন তৃণমূল কর্মী সমর্থকেরা। পাটলি খানপুর এলাকায় সবুজ আবির মেখে বাজনা বাজিয়ে মিষ্টি খাইয়ে পালন হল বিরাট উৎসব। পাটলি খানপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পিন্টু মোল্লার নেতৃত্বে বেরলো বিরাট বিজয়মিছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের মধ্যেই দলবদল! কেন বিজেপি ছেড়ে তৃণমূলে সন্দেশখালির প্রতিবাদী মুখ?

Sandeshkhali: সন্দেশখালির অশান্তিতে প্রতিবাদীদের মুখ হিসেবেও দেখা গিয়েছিল সিরিয়াকে। সেই সিরিয়াই বৃহস্পতিবার শশী পাঁজা এবং মমতাবালা ঠাকুরের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

এই বছর লোকসভা নির্বাচনে গোটা বাংলার চোখ রয়েছে বসিরহাট কেন্দ্রের উপরে। হবে না-ই বা কেন? বিতর্কিত সন্দেশখালি এলাকা যে পড়ে এই কেন্দ্রে আওতাতেই। যেখানে এতদিন চলত তৃণমূল নেতা শেখ শাহজাহান রাজ। এই লোকসভা ভোটে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকেই প্রার্থী করেছে বিজেপি। রাজনীতিতে অনভিজ্ঞ রেখা। তবে সন্দেশখালি কাণ্ডের জের দিয়ে যে ভোটতরী হাসতে হাসতে পার করে যাবে গেরুয়া শিবির, সেই আস্থা তাদের ছিল। কিন্তু ভোট যত এগিয়ে আসতে লাগত সন্দেশখালির আকাশ কালো হয়ে এল বিজেপির জন্য। একের পর এক সামনে আসতে শুরু করল স্টিং অপারেশনের ভিডিওর ঘনঘটা। কোথাও সন্দেশখালি বিজেপির মণ্ডল সভাপতি দাবি করলেন, সন্দেশখালির সমস্ত ঘটনাই সাজানো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। কোথাও আবার রেখা পাত্রকে বলতে শোনা গেল, রাষ্ট্রপতির কাছে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন যাঁরা, তাঁরা সবাই ভুয়ো। এখানেই শেষ নয়। একের পর ধর্ষণের অভিযোগ আনা মেয়েরা বলতে শুরু করলেন, তাঁদের দিয়ে জোর করে অভিযোগ লেখানো হয়েছিল সন্দেশখালি কাণ্ডে। সই করানো হয় সাদা কাগজেও। এই সব কাণ্ডে সন্দেশখালিতে বিজেপির জায়গা সামান্য হলেও নড়েছে, তা নিয়ে সন্দেহ নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সাদা কাগজে সই করিয়ে ‘মিথ্যে’ ধর্ষণের অভিযোগ! ভয়াবহ সত্য জানান দিচ্ছে সন্দেশখালি

Sandeshkhali Incident: ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে সম্প্রতি যে ভিডিও সামনে এসেছে, তাতে ওই মহিলা জানিয়েছেন, তাঁকে রান্নার কাজের টাকা দেওয়া হয়নি। সেই অভিযোগকেই ধর্ষণের অভিযোগের রূপ দেওয়া হয়েছিল তাঁকে না জানিয়ে।

লোকসভা ভোটে অবশ্য তৃণমূল তাদের পুরনো নেতা হাজী নুরুল ইসলামেই আস্থা রেখেছে গোড়া থেকে। ভোটের শুরুতেই প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন নুরুল। চিকিৎসার জন্য তাঁকে আনা হয় কলকাতাতে। তবে সেই অসুস্থতা সারিয়ে ভোটের আগে ঠিক চাঙ্গা হয়ে উঠেছেন তৃণমূল প্রার্থী। শেখ শাহজাহানের গ্রেফতারির পর তৃণমূল আরও বেশি করে চেষ্টা করেছে ঘাসফুল সরকারের জনকল্যাণ প্রকল্পগুলো সেখানকার মানুষের চোখের সামনে তুলে ধরার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর কথাকে সামনে রেখে প্রচারকে জোরালো করেছে তৃণমূল। তার পর সন্দেশখালি কাণ্ডে স্টিং অপারেশনের ভিডিওগুলিকে কেন্দ্র করে তৃণমূলের হারানো বিশ্বাস যেন অনেকটাই ফিরেছে। ভোটের আগে একাধিক বার সন্দেশখালির একাধিক গ্রামবাসী, বিশেষত মেয়েদের মুখে শোনা গিয়েছে মমতার প্রশংসা। শেখ শাহাজাহানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিল এলাকার মহিলারা। সেই গ্রামীণ মহিলাদেরই লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প, সুযোগসুবিধার কথা বলে আস্থা অর্জন করার চেষ্টা করে গিয়েছে তৃণমূল শিবির।

লোকসভা ভোটে যে তৃণমূল প্রার্থীরই জয় নিশ্চিত, জনমানসে সেই ধারণা তৈরি করতেই কি বিজয় মিছিল বের করার কৌশল নিয়েছে তৃণমূল। এর মাধ্যমে বিরোধীর আত্মবিশ্বাসকে আঘাত করাই কি আসলে মূল উদ্দেশ্য তাদের? ভোটের কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন বসিরহাট বিজেপির জেনারেল সেক্রেটারি সিরিয়া পরভিন। সন্দেশখালির ঘটনার প্রতিবাদে রাস্তায় নামতে দেখা গিয়েছিল তাঁকেই। তৃণমূলের আনুষ্ঠানিক ভাবে যোগ দিতে এসে তিনি জানান, সত্যিই সন্দেশখালিতে যে সব মহিলাদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে তাঁদের সম্ভ্রমরক্ষার আন্দোলনে নেমেছিলেন তিনি। তবে পরে ভুল ভাঙে। সিরিয়ার কথায়, "পরে বুঝতে পারি গোটাটাই হাতে লেখা গল্প। আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হত। দেওয়া হত মোবাইলও।" তাঁর আরও অভিযোগ, বিজেপি নেতাদের জন্য তাঁদেরকে পিঠে বানাতে বাধ্য করা হত। তার উপরেই নির্ভর করত তাঁদের বিজেপির পদ। সিরিয়ার তৃণমূলে আসাও কি একটা বড় জোরের জায়গা তৃণমূলের জন্য? সত্যিই কি বসিরহাট কেন্দ্রে নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারবে তৃণমূল? হাজী নুরুল ও তাঁর সতীর্থরা যেভাবে ভোটের আগেই জয়ঘোষণা করে বসে আছেন, তাতে সংশয় জাগে বৈকি। সন্দেশখালিতে বামেদের প্রার্থীও এলাকার দীর্ঘদিনের স্থানীয় নেতা। সন্দেশখালি ঘটনার সময় জেলে পর্যন্ত গিয়েছিলেন তিনি। সিপিএমের সেই নিরাপদ সরকারও যে বিজেপি ও তৃণমূলকে জোর টক্কর দিতে চলেছে বসিরহাটে, তা বলাই যায়। তবে সত্যিই বসিরহাটের রাশ থাকে কার হাতে শেষমেশ, তা স্থির হতে চলেছে আগামী ৪ জুনেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।