ভোটের মধ্যেই দলবদল! কেন বিজেপি ছেড়ে তৃণমূলে সন্দেশখালির প্রতিবাদী মুখ?

Sandeshkhali: সন্দেশখালির অশান্তিতে প্রতিবাদীদের মুখ হিসেবেও দেখা গিয়েছিল সিরিয়াকে। সেই সিরিয়াই বৃহস্পতিবার শশী পাঁজা এবং মমতাবালা ঠাকুরের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

Sohini Das
৩ মিনিট
ভোটের মধ্যেই দলবদল! কেন বিজেপি ছেড়ে তৃণমূলে সন্দেশখালির প্রতিবাদী মুখ?

সন্দেশখালি কাণ্ডে বিরাট মোড়বদল। লোকসভা ভোটের মধ্যেই দল পাল্টে ফেললেন বসিরহাট বিজেপির জেনারেল সেক্রেটারি সিরিয়া পরভিন। সন্দেশখালি কাণ্ডের অন্যতম মুখও বটে তিনি। বৃহস্পতিবার সন্ধেয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সিরিয়া। আর তার পরেই নানা জল্পনায় সরব হয়েছে বাংলার রাজনীতি মহল।

লোকসভা ভোটের আগে রাজ্য-রাজনীতি তোলপাড় করা ঘটনা ছিল সন্দেশখালি। ২০২৪ লোকসভা ভোটে সেই সন্দেশখালি অস্ত্রে তৃণমূলকে বধ করতে চেয়েছে বিজেপি-সহ একাধিক বিরোধী দল। তার পর অনেক ঘাটের জল গিয়ে পড়েছে গঙ্গায়। ক্রমশ বদলেছে সমীকরণ। শাসকদল ঘনিষ্ঠ নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে নির্যাতন, জমিদখল-সহ একাধিক অভিযোগ এনে পথে নেমেছিল সন্দেশখালির মেয়েরা। সেই আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল রাজ্যের রাজনীতি। অবশেষে গ্রেফতার হয় সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান ও তাঁর সাঙ্গপাঙ্গরা। কিন্তু সন্দেশখালির উত্তাপ কমেনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সাদা কাগজে সই করিয়ে ‘মিথ্যে’ ধর্ষণের অভিযোগ! ভয়াবহ সত্য জানান দিচ্ছে সন্দেশখালি

Sandeshkhali Incident: ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে সম্প্রতি যে ভিডিও সামনে এসেছে, তাতে ওই মহিলা জানিয়েছেন, তাঁকে রান্নার কাজের টাকা দেওয়া হয়নি। সেই অভিযোগকেই ধর্ষণের অভিযোগের রূপ দেওয়া হয়েছিল তাঁকে না জানিয়ে।

দিন কয়েক আগেই জানা যায়, সন্দেশখালি সাজানো ঘটনা। সন্দেশখালি বিজেপির মণ্ডল সভাপতির উপর করা একটি স্টিং অপারেশন ও তার থেকে পাওয়া ভিডিওর ভিত্তিতে জানা যায়, সন্দেশখালির ঘটনা নাকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাজানো। এর পর এক এক করে সামনে আসতে শুরু করেছিল একাধিক স্টিং ভিডিও। যেখানে কখনও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শেখ শাহাজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র মজুত করার অভিযোগ, কখনও আবার সন্দেশখালির প্রতিবাদী মুখ ও লোকসভা ভোটে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র-সহ একাধিক সন্দেশখালির প্রতিবাদকারী মহিলার মুখে শোনা যায়, রাষ্ট্রপতির কাছে যাঁরা সন্দেশখালি ঘটনার বিরুদ্ধে যাঁরা অভিযোগ জানাতে গিয়েছিলেন, তাঁরা নকল। টাকা দিয়ে তাঁদের প্রতিবাদকারিনী সাজানো হয়েছিল বলে জানান রেখারা। এখানেই শেষ নয়, একে একে সামনে আসে সন্দেশখালির একাধিক অভিযোগকারিনীর বয়ান। যেখানে তাঁরা জানান, তাঁদের দিয়ে জোর করে ধর্ষণের অভিযোগ দায়ের করানো হয়েছিল। করানো হয় সাদা পাতায় সইও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির 'নকল' নির্যাতিতা, স্বীকারোক্তি খোদ রেখা পাত্রের!

Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনার পরে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন যাঁরা, তাঁরা নাকি সাজানো। আর এমনটা বলছেন সন্দেশখালির নির্যাতিতাদের মুখ তথা লোকসভা ভোটে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র খোদ।

লোকসভা ভোটের মধ্যে সন্দেশখালি ঘটনার একের পর এক মোড় ঘুরতে থাকায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছে রাজ্যবিজেপি। তার পর থেকেই সন্দেশখালিতে বিজেপি নেতামন্ত্রীদের যাতায়াত বেড়েছে। সন্দেশখালির অশান্তিকে লোকসভা ভোটে যে ভাবে কাজে লাগানোর চেষ্টা করে গিয়েছে গোড়া থেকে, তাতে সাম্প্রতিক সব ঘটনায় সেই সাজানো বাগান শুকিয়ে যাওয়ারই দশা। এর মধ্যেই ফের বজ্রপাত। এবার দল ছাড়লেন বসিরহাট বিজেপির জেনারেল সেক্রেটারি সিরিয়া পরভিন। যোগ দিলেন তৃণমূলে। মনে রাখতে হবে, সন্দেশখালির অশান্তিতে প্রতিবাদীদের মুখ হিসেবেও দেখা গিয়েছিল সিরিয়াকে। সেই সিরিয়াই বৃহস্পতিবার শশী পাঁজা এবং মমতাবালা ঠাকুরের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

তবে শুধু যে তৃণমূলে যোগ দিয়ে বিজেপির মুখ পুড়িয়েছেন সিরিয়া, তা-ই নয়। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর সিরিয়া জানান, সত্যিই সন্দেশখালিতে যে সব মহিলাদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে তাঁদের সম্ভ্রমরক্ষার আন্দোলনে নেমেছিলেন তিনি। তবে পরে ভুল ভাঙে। সিরিয়ার কথায়, "পরে বুঝতে পারি গোটাটাই হাতে লেখা গল্প। আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হত। দেওয়া হত মোবাইলও।" তাঁর আরও অভিযোগ, বিজেপি নেতাদের জন্য তাঁদেরকে পিঠে বানাতে বাধ্য করা হত। তার উপরেই নির্ভর করত তাঁদের বিজেপির পদ। সিরিয়া জানান, এখন অনেকেই বলবে, আমাকে তৃণমূল কিনে নিয়েছে। কিন্তু আর কয়েক দিন পরেই ভোট। এখন আমার আর কী-ই বা পাওয়ার আছে!" সন্দেশখালিতে সত্য-অসত্য প্রমাণের চেষ্টা চলছে সন্দেশখালিতে। আর তাতে তৃণমূল নেতারা জড়িত নয় বলেই দাবি প্রাক্তন বিজেপি নেতার। সন্দেশখালি সাজানো ঘটনা, সেই অভিযোগই আরও একবার নতুন করে তুলে দিয়েছেন তিনি।

লোকসভা ভোটের মুখে সন্দেশখালি বিজেপির সাধারণ সচিবের দলবদল ঠিক কতটা প্রভাব ফেলতে চলেছে বিজেপির ভোটবাক্সে। এমনিতেই রাজনীতিতে অনভিজ্ঞ রেখার জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ছে লড়াই। একের পর এক সন্দেশখালি ঘটনা নিয়ে এমন এমন তথ্য-প্রমাণ সামনে আসছে, যা বারবার মুখ পোড়াচ্ছে বিজেপির। এই পরিস্থিতিতে সন্দেশখালি দখলের লড়াই কতটা কঠিন হতে চলেছে বিজেপির জন্য? তার উত্তর অবশ্য মিলবে আগামী ৪ জুনেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।