দু’হাজার বছরের পুরনো হলঘরে সাদা মোজাইক! ইতালির এই ইতিহাস জানলে অবাক হবেন আপনিও

Archaeologicsl survey of Italy : মাটির নিচে আস্ত একটা হলঘর, বিষয়টা শুনতে অবাক লাগলেও সত্যিই। বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল ইতালির পসিলিপনে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এই খনন অভিযান।

inscript
২ মিনিট
দু’হাজার বছরের পুরনো হলঘরে সাদা মোজাইক! ইতালির এই ইতিহাস জানলে অবাক হবেন আপনিও

দেওয়ালের কারুকাজ অথবা মেঝের নকশা দেখেই আঁচ করা যায় প্রাচীনত্বের। একশ দুশো বছরের নয়, আজ থেকে প্রায় ২০০০ বছর আগের ইতিহাস সামনে এসেছে সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় মিলেছে সেই হদিশ। ইতালির প্রত্নতাত্ত্বিকদের একটি দল খুঁজে পেয়েছেন ২০০০ বছরের পুরনো একটি হল ঘর। নেপলসের ওরিয়েন্টাল ইউনিভার্সিটির গবেষকরা বিশাল এই হলটি আবিষ্কার করেছেন ইতিমধ্যেই। জানা গিয়েছে, ইতালির ভেডিও পোলিওনের সমুদ্রতীরবর্তী একটি বাড়িতে অবস্থিত ছিল এই প্রাচীন হলটি। এই বাড়িতে খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীতে বসবাস করতেন রোমান নাইট। আর এই হলটিই ছিল সমস্ত অনুষ্ঠান এবং সভার একমাত্র জায়গা।

মাটির নিচে আস্ত একটা হলঘর, বিষয়টা শুনতে অবাক লাগলেও সত্যিই। বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল ইতালির পসিলিপনে বিশ্ববিদ্যালয়ে খনন অভিযান। যার নেতৃত্বে ছিলেন মার্কো গিগলিও নামে এক ব্যক্তি। এখনও পর্যন্ত এই অভিযানের সর্বশেষ আবিষ্কার হল এই হলটিই। গবেষণায় জানা গিয়েছে, আজ থেকে ২০০০ বছর আগে এই পুরনো ইম্পেরিয়াল ভিলায় বসবাস করতেন রোমান সম্রাট অগাস্টাস। খ্রিস্টপূর্বাব্দ ৩১ থেকে ১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তাঁর রাজত্বকাল। তিনিই ছিলেন প্রথম রোমান সম্রাট। ছোট থেকেই কাকা জুলিয়াস সিজারই ছিলেন তাঁর অভিবাবক, তাঁর কাছেই বেড়ে উঠেছেন অগাস্টাস। জুলিয়াস সিজারের মৃত্যুর পর প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে রূপান্তরতিত হয় তবে অঞ্চল, নেতৃত্ব দেন অগাস্টাস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীর সবচেয়ে দামি কন্ডোম! দাম শুনলে রাতের ঘুম উড়ে যাবে আপনার, কী বিশেষত্ব এর?

World's Most Expensive Condom : অন্য কোনও রহস্য নয়, এটি বিশ্বের সবচেয়ে দামি কন্ডোম। তার দাম শুনলে আপনার রাতের ঘুমও নিশ্চিত উড়ে যাবে!

ইতালি বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক পোস্ট অনুসারে, “পসিলিপোতে একটি পাহাড়ের উপর অবস্থান করছে এই ভিলাটি। ভিলার স্প্রিংসের নীচেই ছিল ২০০০ বছর পুরনো হলঘর। রিপাবলিকান যুগের শেষের দিকে বা খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে এটিই ছিল সেখানকার বিভিন্ন অনুষ্ঠানের একমাত্র মিলনস্থল। সেইসব অনুষ্ঠানে সম্রাট অগাস্টাসও অংশগ্রহণ করতেন।”

নিউইয়র্ক পোস্ট অনুসারে, প্রত্নতাত্ত্বিকরা বলেছেন যে হলটি কালো এবং সাদা মোজাইক দিয়ে তৈরি একটি কার্পেট দিয়ে সজ্জিত ছিল। যদিও স্ট্র্যাটিগ্রাফিক ডেটিং এখনও অনুপস্থিত, তবে শৈলীর উপর ভিত্তি করে, হলটি যে রিপাবলিকান যুগের, সেই বিষয়ে ধারণা করা যায়। এখানেই শেষ নয়, গবেষকদের কেউ কেউ বলেছেন যে এই ভিলার ওপরে নাকি একটি স্নাগ্র ছিল, আর ছিল ছাতে ওঠার সিঁড়ি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও নাকি এই হলঘরটি ব্যবহার করা হয়েছে। রয়েছে গ্রীক-শৈলীর নিদর্শন। একটি থিয়েটার থাকতে পারে বলেও কেউ কেউ মনে করেন। তবে নয়া এই আবিষ্কার ঘিরে এখনও জল্পনা কাটেনি। গবেষকরা এখনও পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। ২০০০ বছর আগেকার ইতিহাস ঘেঁটে আরও অনেক সত্যি উদঘাটন বাকি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।