পৃথিবীর সবচেয়ে দামি কন্ডোম! দাম শুনলে রাতের ঘুম উড়ে যাবে আপনার, কী বিশেষত্ব এর?

World's Most Expensive Condom : অন্য কোনও রহস্য নয়, এটি বিশ্বের সবচেয়ে দামি কন্ডোম। তার দাম শুনলে আপনার রাতের ঘুমও নিশ্চিত উড়ে যাবে!

inscript
২ মিনিট
পৃথিবীর সবচেয়ে দামি কন্ডোম! দাম শুনলে রাতের ঘুম উড়ে যাবে আপনার, কী বিশেষত্ব এর?

সুরক্ষিত উপায়ে যৌনসুখ উপভোগ করতে চান? তাহলে কন্ডোমের জুড়ি মেলা ভার। আবেগঘন, ঘনিষ্ঠ মুহূর্তে নিজের মনের মানুষটির সঙ্গে সময় কাটাতে তো সবাই চায়। আর যৌনতা? সে তো অত্যন্ত সাধারণ একটি ব্যাপার। সমস্ত সুরক্ষা, সাবধানতা মেনে আসল কাজটি করলেই তো হল! এখন অবশ্য সেই ছুৎমার্গ পেরিয়ে নতুন প্রজন্ম সচেতন হচ্ছে। কন্ডোম কেনার সময়ও কোনও টালবাহানা নেই। কতই বা দাম হবে একটা কন্ডোমের? কিন্তু জানেন কি, এই পৃথিবীতে এমন একটি কন্ডোম রয়েছে, যা কিনতে গেলে আপনাকে হাজারবার ভাবতে হবে? বারবার পকেটে দেখে নিতে হবে, টাকা ঠিকঠাক রয়েছে কিনা? অন্য কোনও রহস্য নয়, এটি বিশ্বের সবচেয়ে দামি কন্ডোম। আর তার দাম শুনলে আপনার রাতের ঘুমও নিশ্চিত উড়ে যাবে!

এই ঘটনার সূত্রপাত ফ্রান্সে। সেখানেই এক জায়গায় হঠাৎ করেই একটি পুরনো বাক্স উদ্ধার হয়। কী রয়েছে এই ছোট্ট বাক্সে? এত যত্ন করেই বা কেন রাখা? খোলার পরই দেখা গেল, সেখানে রাখা রয়েছে একটি কন্ডোম। সামান্য একটা কন্ডোম কেন এত যত্ন করে রাখা? কোনও ইতিহাস জড়িয়ে রয়েছে এর সঙ্গে? শুরু হয় পরীক্ষা নিরীক্ষা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কীভাবে তৈরি হত কন্ডোম? তাজ্জব করবে ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন কন্ডোমের এই ইতিহাস

History of Condom: প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ত্রের পাশাপাশি কন্ডোমও জোগান দেওয়া শুরু হয়। যদিও কন্ডোম ব্যবহারে বেশ নাক সিঁটকাত আমেরিকান ও ব্রিটিশ সেনারা।

তখনই জানা যায় আসল রহস্য। এই কন্ডোমটির বয়স আসলে ২০০ বছরেরও বেশি! একটি কন্ডোম সাধারণত ১৫ সেন্টিমিটার লম্বা হয়। কিন্তু এটি ১৯ সেমি লম্বা! তার থেকেও বড় কথা, এখনকার মতো রাবার বা ল্যাটেক্স দিয়ে তৈরি নয়। তাহলে? পরীক্ষা করে জানা গেল, এটি ভেড়ার ক্ষুদ্রান্ত্র দিয়ে তৈরি! সেটিকেই সেলাই করে, কাপড়ে মুড়িয়ে যত্নে রাখা হয়েছে কাঠের বাক্সে! কিন্তু এত যত্ন কেন?

এটাই বিশ্বের সবচেয়ে দামি কন্ডোম

এর উত্তর পেতে একটু ইতিহাসের দিকে ফিরে যেতে হবে। উনবিংশ শতকে প্রথম রাবার কন্ডোম বাজারে আসে। তারপর আধুনিক সময় ল্যাটেক্স কন্ডোম। কিন্তু তার আগে? ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, কন্ডোম বহু আগে থেকেই ব্যবহার করা হচ্ছে মানব সভ্যতায়। এমনকী, ফারাও তুতেনখামেনের সমাধিতেও পাওয়া গিয়েছিল কন্ডোম। কিন্তু সেগুলি সব প্রাগৈতিহাসিক। প্রাচীন সময় ভেড়া, গরু, শূকর, ছাগলের মতো প্রাণীদের ক্ষুদ্রান্ত্র দিয়েই কন্ডোম বানানো হতো। কাদের কাদের বাড়িতে কন্ডোম রয়েছে, সেটা দেখে তাঁদের সামাজিক অবস্থানও জানা যেত। কারণ, আগেকার দিনে ধনী, পকেটে প্রচুর পয়সা না থাকলে কন্ডোম কেনা যেত না। তাই এত যত্ন করে, কাঠের বাক্সে মুড়িয়ে এসব রাখা থাকত ধনী ব্যক্তিদের বাড়িতে।

সেরকমই একটি কন্ডোম ইতিহাসের ছাই থেকে উঠে এসেছে। সঙ্গে সঙ্গে নিলামের ময়দানেও নামে সেটি। আর সেখানেই অবাক করা দাম ওঠে। ৪৬০ পাউন্ড দাম ওঠে এই কন্ডোমটির! ভারতীয় মুদ্রায় যার মূল্য ৪৪,০০০ টাকারও বেশি! এমন দামি কন্ডোম ব্যবহার করার আগেও অনেকবার ভাববেন নিশ্চয়ই। তবে স্রেফ কন্ডোম হিসেবে নয়, এটি প্রাচীন ইতিহাসের এক অঙ্গও বটে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।