উদ্ধব-রাজ এক মঞ্চে! কেন ২০ বছর পর এক সঙ্গে দুই ভাই?

Maharashtra : মঞ্চে রাজ্য সরকারের তিন ভাষানীতির সমালোচনা করেন রাজ ঠাকরে। মারাঠি ভাষা রক্ষার দাবি তুলে বলেন, “কেন বাচ্চাদের হিন্দি ভাষা পড়ার চাপ দেওয়া হচ্ছে?”।

inscript
২ মিনিট
উদ্ধব-রাজ এক মঞ্চে! কেন ২০ বছর পর এক সঙ্গে দুই ভাই?

এক মঞ্চে পাশাপাশি দুই ভাই, শিবসেনা (ইউবিটি)-র উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনার রাজ ঠাকরে। ৫ জুলাই হিন্দি ভাষার আগ্রাসন রুখতে এবং মারাঠি ভাষা সংরক্ষণের জন্য মেগা র‌্যালির ডাক দিয়েছিলেন তাঁরা। পারিবারিক বিবাদের কারণে দুই ভাইয়ের যোগাযোগ ছিল না। ২০ বছর পর তাঁদের একসঙ্গে এক মঞ্চে দেখা গেল। শুধু তাই নয়, এই দিন দুই ভাই আবারও রাজনৈতিকভাবেও একজোট হয়ে লড়ার ইঙ্গিত দিয়েছেন। সেই মঞ্চ থেকেই বিজেপির উদ্দেশেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাঁরা।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে বলেন, দুই ভাইকে এক মঞ্চে আনার সম্পূর্ণ কৃতিত্ব মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের। তিনি বলেন, “উদ্ধব আর আমি ২০ বছর পর আবার একসঙ্গে। বালাসাহেব ঠাকরে যা করতে পারেননি, তা দেবেন্দ্র ফড়ণবীস করে দেখালেন।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
তেলেঙ্গানা বিস্ফোরণ: ৩৯ শ্রমিক মৃত্যুর কারণ কী? কেন তদন্তে গুরুত্ব নেই মিডিয়ার!

Telangana : দুর্ঘটনার সময় কারখানায় ১৪৩ জন শ্রমিক কাজ করছিলেন বলে বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নয়জন শ্রমিক এখনও নিখোঁজ।

গত কয়েক বছর ধরে ভাষা নিয়ে কেন্দ্রের শাসকের সঙ্গে বিরোধীদের দ্বন্দ্ব চলছেই। মহারাষ্ট্রের বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত)-র জোট সরকার রাজ্যটির প্রাথমিক বিদ্যালয়ে হিন্দিকে জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে ‘তিন ভাষা’ বাধ্যতামূলক করার চেষ্টা করছিল। এরপর থেকেই রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়। তীব্র বিরোধিতার কারণে এই নীতি আনা সম্ভব হয়নি। তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক করার নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে। সেই জয় উদযাপন করতেই ৫ জুলাই ওরলিতে ‘আওয়াজ মরাঠিচা’ (মরাঠি কণ্ঠস্বর) সমাবেশের আয়োজন করা হয়েছিল।

হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগে একসুরে কথা বলা শুরু করেছিল শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র প্রতিষ্ঠাতা-প্রধান রাজ। এতদিন তাঁরা পৃথক পৃথকভাবে আওয়াজ তুলছিলেন। কিন্তু এই দিন মঞ্চ থেকে বিপুল জমায়েতের সামনে হাত ধরাধরি করে বার্তা দিতে দেখা গেল দু-ভাইকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর আদালত?

Jammu and Kashmir Court Order : রিপাবলিক ওয়ার্ল্ড ইকবালকে "পুলওয়ামা-সহ বড় বড় সন্ত্রাসী হামলার সাথে জড়িত শীর্ষ কমান্ডার" বলে দাবি করেছিল। সিএনএন, নিউজ১৮ তাঁকে "লস্কর-ই-তৈয়বার একজন সন্ত্রাসী" বলে দাবি করে।

মঞ্চে রাজ্য সরকারের তিন ভাষানীতির সমালোচনা করেন রাজ ঠাকরে। মারাঠি ভাষা রক্ষার দাবি তুলে বলেন, “কেন বাচ্চাদের হিন্দি ভাষা পড়ার চাপ দেওয়া হচ্ছে?”। উদ্ধব ঠাকরে আবার বলেন, “ভাষার প্রসঙ্গে, রাজ, আমি এবং এখানের সকলে একজোট। হ্যাঁ, আমরা গুন্ডা। যদি সুবিচার পাওয়ার জন্যে গুন্ডা হতে হয়, তবে আমরা গুন্ডাগিরি করব।”

রাজ ঠাকরে বলেন, “আপনাদের ক্ষমতা হলো ভোট। আমদের রাস্তায় ক্ষমতা রয়েছে। ওই সিদ্ধান্ত (তিন ভাষানীতি) শিক্ষাবিদদের সঙ্গে কথা না বলেই নেওয়া হয়েছিল। ক্ষমতা থাকলেই, যা ইচ্ছে চাপিয়ে দেওয়া যায় না।”

শিবসেনার উত্তরাধিকার হিসেবে রাজের চেয়ে নিজের ছেলে উদ্ধবকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন বাল ঠাকরে। এই নিয়ে দুই খুড়তুতো ভাইয়ের মধ্যে ভাঙন দেখা দিয়েছিল। এরপর ২০০৬ সালে, রাজ ঠাকরে একটি নতুন দল গঠন করেন। সেই বিচ্ছেদের পর ২০ বছর কেটে গিয়েছে। ৫ জুলাই আবার এক সঙ্গে হলেন দুই খুড়তুতো ভাই।

যদিও দুই দল কীভাবে কাজ করবে বা তাঁদের একসঙ্গে কাজ করার রাজনৈতিক পরিকল্পনা কী, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তাঁরা। তবে একই মঞ্চে‌ দুই ভাইয়ের উপস্থিতি মহারাষ্ট্রের রাজনীতিতে বড়সড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক বিশ্লেষকরা এও বলছেন, এই মঞ্চ মারাঠি সমাজের ঐক্য ও সম্মানের প্রতীক হয়ে উঠেছে। এখন দেখার, সত্যি কি মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণে কোনো পরিবর্তন আসবে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।