তেলেঙ্গানা বিস্ফোরণ: ৩৯ শ্রমিক মৃত্যুর কারণ কী? কেন তদন্তে গুরুত্ব নেই মিডিয়ার!

Telangana : দুর্ঘটনার সময় কারখানায় ১৪৩ জন শ্রমিক কাজ করছিলেন বলে বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নয়জন শ্রমিক এখনও নিখোঁজ।

Sangita Ghorai
২ মিনিট
তেলেঙ্গানা বিস্ফোরণ: ৩৯ শ্রমিক মৃত্যুর কারণ কী? কেন তদন্তে গুরুত্ব নেই মিডিয়ার!

তেলেঙ্গানার কারখানায় বিস্ফোরণে ৩৯ জনের মৃত্যু। ঠিক কী ঘটেছিল ১জুলাই? কী ভাবে বিস্ফোরণ! ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে তেলেঙ্গানা সরকার। কিন্তু প্রশ্ন উঠছে মিডিয়ার ভূমিকা নিয়ে। মূলধারার সংবাদমাধ্যমগুলি বিস্ফোরণের খবর সম্প্রচার করেছে। এতেই কি সংবাদমাধ্যমের দায়িত্ব শেষ হয়ে যায়? ৩৯ জন শ্রমিকের মৃত্যুর কারণ কী? তদন্তে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না তথাকথিত প্রাতিষ্ঠানিক মিডিয়াহাউসগুলিকে।

সোমবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় সিগাচি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যার ফলে ৯০ দিনের জন্য ওষুধ সরবরাহকারী সংস্থাটিকে কাজ বন্ধ করতে হয়েছে। দুর্ঘটনার সময় কারখানায় ১৪৩ জন শ্রমিক কাজ করছিলেন বলে বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নয়জন শ্রমিক এখনও নিখোঁজ। এখনও পর্যন্ত নিহতদের মধ্যে ৩১ জনকে শনাক্ত করা গেছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইংরেজি চায়নি বামেরা, চাইছেন না অমিত শাহও! কোথায় মিল, কোথায় ফারাক?

Amit Shah: বামফ্রন্টের প্রাথমিক থেকে ইংরেজি তুলে দেওয়া এবং আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য দেখা যাচ্ছে।

কী ঘটেছিল ১জুলাই?

ওই কারখানায় ছয় মাস ধরে কাজ করছেন চন্দন গৌন্দ (৩২ বছর)। রয়টার্সকে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার দিন টয়লেট ব্যবহার করার জন্য তিনি প্ল্যান্ট থেকে বেরিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান বিস্ফোরণের। টয়লেট থেকে বেরিয়ে আগুন দেখতে পান। তাঁর দিকেও আগুন ছিটকে এসেছিল, কিন্তু তিনি দেওয়াল টপকে পালিয়ে যান। তিনি আরও জানান, কারখানায় কর্মরত শ্রমিকদের অনেকেই বেরিয়ে আসতে পেরেছিল, তবে অনেকে আটকেও পরে। তেলেঙ্গানা কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতদের পরিবারকে ১কোটি টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দে অ্যালার্জি! কাদের, কেন?

Constitution of India: সঙ্ঘের তরফে দত্তাত্রেয় হোসাবলে বলেছেন, সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রিক’ শব্দ দু'টি জরুরি অবস্থার সময় যোগ করা হয়েছিল। তিনি দাবি করেন, বিআর অম্বেদকরের তৈরি মূল সংবিধানে এই শব্দ ছিল না।

সরকার গঠিত বিশেষজ্ঞদের দল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে খবর। তবে কী ভাবে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটল, তার কারণ প্রকাশ করেনি সংস্থা। বিশেষজ্ঞরা বিস্ফোরণস্থলের ফুটেজ দেখে জানাচ্ছেন যে, এটি একটি ‘ডাস্ট ব্লাস্ট’। প্রাথমিক প্রমাণের ভিত্তিতে এটিকে তাঁরা 'ফুটন্ত তরল সম্প্রসারণকারী বাষ্প বিস্ফোরণ' (BLEVE) হিসাবে ব্যাখ্যা করেছে। যার অর্থ হল চুল্লির ভিতরে চাপ তৈরি হওয়ার ফলে ঘটা বিস্ফোরণ।

কী কাজ চলত ওই কারখানায়?

সিগাচি ইন্ডাস্ট্রিজ মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ (MCC) পাওডার তৈরি করে। যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়ার ফার্মা, খাদ্য, প্রসাধনী এবং বিশেষ রাসায়নিক খাতের গ্রাহকদের রপ্তানি করে। এমসিসি ওষুধ তৈরিতে বাইন্ডার, ডিসইন্টিগ্র্যান্ট, ফিলার এবং লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। খাদ্য পণ্য ও প্রসাধনী পণ্যেও এটি ব্যবহৃত হয়। কম ক্যালরিযুক্ত খাবারে ফ্যাটের বিকল্প হিসেবেও এমসিসি ব্যবহার করা হয়।

অবসরপ্রাপ্ত বিজ্ঞানী কে. বাবু এটিকে ধূলিকণা বিস্ফোরণ বলে অনুমান করেছেন। তিনি বলেন, "উৎপাদন প্রক্রিয়ায় স্প্রে ড্রায়ারের মাধ্যমে MCC-কে ছোট ধূলিকণাতে পরিণত করা হয়। নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় অবস্থায় ধূলিকণা মাইক্রোন নির্দিষ্ট ঘনত্বে সীমাবদ্ধ স্থানে জমা হলে বিস্ফোরণ ঘটতে পারে"। তবে তিনি ফ্যাক্টরি ডিপার্টমেন্টকেও দায়ী করছেন রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনাগুলির জন্য। তাঁর মতে, নিয়মিত পরিদর্শন করা হয় না। বিস্ফোরণের ক্ষেত্রে কোম্পানিগুলির পক্ষে রিপোর্ট দেওয়া হয়। ২০২৪ সালের এপ্রিল মাসে সাঙ্গারেড্ডি জেলার এসবি অর্গানিকস লিমিটেডের চুল্লিতে বিস্ফোরণের রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন যে, গত বছরও একটি ফার্মা কোম্পানিতে বিস্ফোরণের জন্য স্ট্যাটিক ইলেকেট্রিসিটিতে দায়ী করে কোম্পানিকে ক্লিনচিট দেয় ফ্যাক্টরি ডিপার্টমেন্ট এবং কর্মীদের নিরাপত্তা সরঞ্জাম না পরার জন্য দায়ী করে।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।