অবশেষে বন্ধু রাশিয়ার বিরুদ্ধে ভারত! ইউক্রেনের যুদ্ধ থামাতে কতটা কার্যকরী ভারতের অবস্থান?

Ukraine crisis: রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফল খুব ভালোভাবেই টের পাচ্ছে ভারত। ভারতে খাদ্য সংকট, সার ও জ্বালানির দাম বৃদ্ধি রাশিয়া ইউক্রেন যুদ্ধেরই ফল।

Piya Saha
৩ মিনিট
অবশেষে বন্ধু রাশিয়ার বিরুদ্ধে ভারত! ইউক্রেনের যুদ্ধ থামাতে কতটা কার্যকরী ভারতের অবস্থান?

ফের একবার রুশ বাহিনীর হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলেও এত বড় মাপের মিসাইল হামলা আগে হয়নি। লাগাতার রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইউক্রেনের মাটিতে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত মাখা শরীর। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রথম দিনে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় শতাধিক মানুষ। অন্যদিকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে ভারত রাশিয়ার বিরুদ্ধে মুখ না খুললেও এবার আর চুপ নেই ভারতও। সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করেছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবৈধ গণভোট করার অভিযোগও ওঠে মস্কোর বিরুদ্ধে। এরপরই মস্কোর অবৈধ অধিগ্রহণের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে মুখ খোলে একাধিক দেশ। এই ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব আনা হয়। অতীতে এই প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল ভারত। কিন্তু সোমবার রাশিয়ার গোপন ব্যালটের মাধ্যমে অধিকৃত অঞ্চলের ভোটের দাবির বিরুদ্ধে মুখ খোলে ভারত। ভারত সহ মোট ১০৭ টি দেশ রাশিয়ার গোপন ব্যালটের দাবির বিরুদ্ধে ভোট দিয়েছে। রাষ্ট্রপুঞ্জের মোট ১৯৩ টি দেশের মধ্যে ১৩ টি দেশ রাশিয়ার সপক্ষে ভোট দেয় এবং বাকি ৩৯ টি দেশ ভোট দান থেকে বিরত থাকে। এর মধ্যে রাশিয়া, চিনের মতো দেশও রয়েছে।

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

২৬ জুনের পর ফের একবার রাশিয়ার নজরে কিভ। ইউক্রেন রাশিয়া অধিকৃত ক্রাইমিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী সেতু ধ্বংস করার ৪৮ ঘণ্টার মধ্যেই পুতিনের রোষের মুখে পড়তে হল ইউক্রেনকে। সোমবার সকাল থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে। কিভের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালেই ইউক্রেনকে লক্ষ্য করে অন্তত ৮৪ টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া। এর মধ্যে প্রায় ৪৩ টি ক্ষেপণাস্ত্র মাটিতে আছড়ে পড়ার আগেই ধ্বংস করেছে বাহিনী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিলামে উঠল নোবেল, ইউক্রেনের পাশে দাঁড়াতে যে সাহসী পদক্ষেপ নিলেন রাশিয়ার এই সাংবাদিক

হাত-পা গুটিয়ে বসে না থেকে অভিনব এক পদক্ষেপ নিয়েছেন রাশিয়ার নাগরিক নোবেলজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতভ। মুরাতভ নিজের নোবেল পুরস্কারটি নিলামে চড়ালেন ইউক্রেনের যুদ্ধদুর্গত শিশুদের সহায়তা করতে।

সোমবার প্রথম বিস্ফোরণ ঘটে সকাল আটটা নাগাদ। এরপর এক নাগাড়ে পাঁচটি বিস্ফোরণ ঘটে কিভে। মঙ্গলবারও রুশ হামলার ছবি বদলায়নি। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিশা শহরে মঙ্গলবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একজনের মৃত্যুর খবরও সামনে এসেছে। জরুরি সেনা বিভাগ জানিয়েছে, সরকারি ভবন লক্ষ্য করে কমপক্ষে ১২ টি মিসাইল হামলা হয়েছে। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপতিত করা হয়েছে মঙ্গলবারও। হামলায় হতাহতের ঘটনা ছাড়াও বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।

ইউক্রেন প্রেসিডেন্ট জেলনস্কি বলেছেন, “আমাদের ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে ওরা। পৃথিবীর বুক থেকে আমাদের মুছে দিতে চায়....।” যুদ্ধের সাইরেনের শব্দও যে মানুষকে সাহায্য করছে না তাও জানিয়েছেন জেলনস্কি। তবে সরকারি অ্যাপের মাধ্যমে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বার্তা পাঠানো হচ্ছে। প্রায় ২৪ টি জায়গায় রেড অ্যালার্ট জারি করেছে ইউক্রেন সরকার। রুশ হামলার তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের মাটিতে রাশিয়া হামলা শুরু করে। প্রায় ৮ মাস কেটে গেলেও কূটনৈতিক পথে কোনও সুরাহা মেলেনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গোপনে রাশিয়াকে সাহায্য? জেলেনস্কির নয়া সিদ্ধান্তে জল্পনা ইউক্রেনের গুপ্তচরদের নিয়ে

সরগরম পরিস্থিতির মধ্যেই নিজের দেশের দুই উচ্চপদস্থ আধিকারিককে অপসারণ করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

ভারতের অবস্থান বদল

রুশ আক্রমণের ধার বাড়তেই ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে কিভের ভারতীয় দূতাবাস। জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেনে যেতে বারণ করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। ইউক্রেনের মধ্যেও যাতায়াত নিয়ে সতর্কবার্তা দিয়েছে দূতাবাস। নির্দেশিকায় বলা হয়েছে, “নাগরিকরা কোথায় রয়েছেন তা দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হচ্ছে। যাতে প্রয়োজনে সত্ত্বর তাঁদের কাছে পৌঁছনো যায়।”

নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনের সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। জানিয়েছে, “এই সংঘর্ষ দ্রুত বন্ধ করে কূটনীতি এবং আলোচনার পথে ফেরার আর্জি জানাচ্ছি।” এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছিলেন কিন্তু তাতে যে পুতিনের মন একটুও গলেনি তা পরিষ্কার। তবে বরাবরই নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল মোদি সরকার। রুশ বিরোধী ভোটাভুটিতে এত দিন অংশ নেয়নি ভারত। ভারত ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে কোনওদিনই রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের সরাসরি নিন্দা করতে শোনা যায়নি ভারতকে।

গত মাসেই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতা দিতে গিয়ে এস জয়শঙ্কর বলেন, “ইউক্রেনে যুদ্ধ গোটা পৃথিবীর কাছেই গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত কঠোরভাবে বলতে চায়, এখনই যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে বসার কথা।” এরই মধ্যে নতুন করে রাশিয়ার হামলা ভারত যে ভালোভাবে দেখছে তার খানিক আভাস পাওয়া গেল রাশিয়ার বিরুদ্ধে ভোটদানের মাধ্যমে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফল খুব ভালোভাবেই টের পাচ্ছে ভারত। ভারতে খাদ্য সংকট, সার ও জ্বালানির দাম বৃদ্ধি রাশিয়া ইউক্রেন যুদ্ধেরই ফল। এবার সংঘাত সমাধানের প্রয়োজনে মধ্যস্থতা করতেও রাজি ভারত, জানিয়েছে দিল্লি।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।