পথের কাঁটা ভিসা, পাক প্রেমিকার গলায় ভার্চুয়াল মালা দিলেন ভারতীয় যুবক

Cross Border Love: দু-পক্ষের পরিবারই সাড়ম্বরে যোগ দিয়েছিল বিয়ের অনুষ্ঠান। ভার্চুয়াল হোক, তবু তো বিয়ে। অনলাইনে সব কিছু সারা হলেও আন্তরিকতার অভাব ছিল না কোনও পক্ষে।

Sohini Das
২ মিনিট
পথের কাঁটা ভিসা, পাক প্রেমিকার গলায় ভার্চুয়াল মালা দিলেন ভারতীয় যুবক

প্রেম আর কবেই বা দেশ, কালের সীমানা মেনেছে। কবেই বা কাঁটাতারের বেড়ার শাসন সহ্য করেছে। তাই বারবার রূপকথার জন্ম হয়। সীমান্ত, কাঁটাতার, ভিসা, পররাষ্ট্রনীতি সেই সব রূপকথার সামনে উর্ধ্বকমার মতো ঝুলতে থাকে শূন্যে। তবে এ রূপকথা আর পাঁচটা গল্পের মতো নয়। সীমান্ত, কাঁটাতার পেরিয়ে এসে মিলে যায় না প্রেমে পড়া দু'টো মানুষ। চলতি ট্রেনে হাত ছুঁয়ে ফেলে না অন্য হাত। লড়াই-ঝগড়া রক্তক্ষত দিয়ে ছিনিয়ে আনতে হয় না প্রেমিকাকে অমরীশ পুরী ছাপ বাবাদের কাছ থেকে। তবু তো প্রেম বেঁচে থাকে। ভালোবাসার নতুন কথকতার জন্ম হয়।

করোনা-পরবর্তী সময়ে অনেক কিছুই বদলেছে আমাদের জীবনে। নিউ নর্মাল জীবনকে আরও ভালো করে বুঝে নিতে, জেনে নিতে শিখেছি আমরা। ওই কয়েকটা বছর মানুষকে শিখিয়ে দিয়েছে দূরত্বের ভাষা। আর মানুষ কী না পারে। সেই দূরত্বের ভাষাকেই যে তারা কখন ভালোবাসার সঙ্কেত বানিয়ে ফেলেছে তার হদিশ পাওয়া যায়নি। হারিয়ে দিয়েছে শারীরিক দূরত্বের সমস্ত বাধাকে। যে অনলাইন দুনিয়া করোনাকালীন পরিস্থিতিকে মানুষকে বেঁচে থাকার রসদ জুগিয়েছিল, তাকে এমন করে আপন করে নিয়েছে আধুনিক প্রজন্ম, যে তা হয়ে উঠেছে নতুন জগৎ, নতুন পৃথিবী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কুস্তিতে হারাতে পারলেই বিয়ের প্রতিশ্রুতি, কখনও হারেননি চেঙ্গিস খানের নাতনি

Khutlun, wrestling princess of Mongolia: খুতুলুন ঠিক করেন, বিয়েতে আগ্রহীরা খালি হাতে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে পারবেন না মোটেই। তার জন্য রাখতে হবে বাজি।

করাচির মেয়ে আমিনা ভালোবেসেছিল জোধপুরের ছেলে আরবাজকে। মধ্যিখানে কাঁটাতারের বেড়া। কিন্তু সেই প্রাদেশিক দূরত্বকে নিজেদের মধ্যে আসতে দেননি কোনওদিনই। ডিজিটাল দুনিয়ায় দেখা, সেখান থেকেই আলাপ গড়ায় প্রেম, প্রেম থেকে সম্পর্ক গড়ায় গভীরতায়। এমনকী দুই পরিবারের মধ্যেও গড়ে উঠেছে হৃদ্যতার সম্পর্ক, আর তার শিকড় ছড়িয়ে গিয়েছে এত গভীরে, যে তুচ্ছ হয়ে গিয়েছে সীমান্ত, ভিসা-পাসপোর্টের শাসনও। কথা গড়িয়েছে বিয়ে পর্যন্ত। দুই পরিবারের তরফেই একে অপরকে আপন করে নিয়েছে। আর সেই অনলাইনের ভরসাতেই বিবাহবন্ধনেও আবদ্ধ হলেন যুগল। আরবাজের বাবা মহম্মদ আফজাল ইতিমধ্যেই আমিনাকে পুত্রবধু হিসেবে ঘোষণা করে দিয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২৫৬ বছরের জীবনে মোট ২৩ বার বিয়ে! চিনের এই 'রহস্যময়' বৃদ্ধ আসলে কে!

Li Ching-Yuen 256 Years old China : ২৫৬ বছর ধরে একজন বহাল তবিয়তে বেঁচে রইলেন, দেখলেন নানা ওঠাপড়া, এটা কি আদৌ বিশ্বাস করা যায়?

প্রায় সমস্ত রীতিরেওয়াজ মেনেই বিবাহের অনুষ্ঠান আয়োজন করেছিল দু-পক্ষই। জোধপুরের ওসওয়াল সমাজ ভবনে এসে পৌঁছেছিল আরবাজের 'বারাত'। দু-পক্ষের পরিবারই সাড়ম্বরে যোগ দিয়েছিল বিয়ের অনুষ্ঠান। ভার্চুয়াল হোক, তবু তো বিয়ে। অনলাইনে সব কিছু সারা হলেও আন্তরিকতার অভাব ছিল না কোনও পক্ষে।

আসলে বেশ কিছু আইনি জটিলতা এসে দাঁড়িয়েছিল সম্পর্কের মাঝখানে। পাকিস্তানে হওয়া বিয়েকে মান্যতা দেবে না এ দেশের সরকার। তা হলে এমনকী করা যায়, যাতে দু-দিকই রক্ষা হয়। অবশেষে এই ভার্চুয়ার বিয়ের ভাবনা মাথায় আসে যুগলের। ইতিমধ্যেই এই অনলাইন বিয়ের শংসাপত্র পেয়ে গিয়েছে তারা।

বিয়ে তো হল! এবার কবে যোধপুরে ফিরবে ভারতীয় এই বধূ, সেই দিকেই চেয়ে রয়েছে গোটা পরিবার। অভিবাসন দপ্তরের যা যা আধিকারিক কাজ রয়েছে, সেইসব ঝামেলা মিটিয়ে কত তাড়াতাড়ি ভিসা পাওয়া যায়, তার ব্যবস্থাতেই লেগে রয়েছেন আরবাজরা। তবে যে ভাবে এই বিচ্ছেদের যুগে শারীরিক দূরত্বকে হেলায় উড়িয়ে শুধুমাত্র প্রেমকেই প্রাধান্য দিতে পেরেছেন এই যুগল, সীমান্ত বা কাঁটাতারের চোখরাঙানিকে হারিয়ে দিতে পেরেছেন, তা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে নেটদুনিয়া। ইতিমধ্যেই তাঁদের এই ভার্চুয়াল বিয়ের গল্প ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।