বাজেট সম্পর্কে এই চমকপ্রদ তথ্যগুলি অনেকেরই অজানা

Piya Saha
৩ মিনিট
বাজেট সম্পর্কে এই চমকপ্রদ তথ্যগুলি অনেকেরই অজানা

প্রতি বছরের মতো এ বছরও আজ ১ ফেব্রুয়ারি ২০২২-২৩ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মোদি সরকারের দ্বিতীয় পর্যায়ে অর্থমন্ত্রী হিসেবে ২০১৯, ২০২০, ২০২১ সালের পর এবছর চতুর্থ বারের জন্য পার্লামেন্টে বাজেট উপস্থাপন করবেন সীতারমন। তবে একাধিক রীতিনীতি মেনে একপ্রকার অনুস্থানের পর সংসদে বাজেট উপস্থাপন করে ভারত সরকার। প্রথা মেনে একাধিক কর্মকাণ্ড পালন করা হয় আজও। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কিছু পরিবর্তন আসলেও তা পুরোনো প্রথারই অভিযোজিত রূপ। জেনে নেওয়া যাক ভারতীয় বাজেট উপস্থাপনা সংক্রান্ত কিছু চমকপ্রদ কিছু তথ্য -

হালুয়া উৎসব

কেন্দ্রীয় বাজেট পেশের আগে সংসদের নর্থ ব্লকে অর্থ মন্ত্রকের হেড কোয়ার্টারে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। বাজেটে তৈরির সঙ্গে সরাসরিভাবে যুক্ত অর্থদপ্তরের কর্মচারীদের টানা ১০ দিন সংসদেই থাকতে হয়। নিজের পরিবার পরিজনদের সাথে দেখাও করতে পারেন না তাঁরা। শুধুমাত্র অর্থমন্ত্রীই মন্ত্রকের বাইরে যেতে পারেন। মূলত গোপনীয়তা বজায় রাখার জন্যই লক-ইন অবস্থায় থাকতে হয় কর্মচারীদের। বছরের পর বছর ধরে অর্থমন্ত্রকের সেই সমস্ত কর্মচারীদের পরিশ্রমকে স্বীকৃতি দিতেই এই উৎসবের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী স্বয়ং হালুয়া তৈরিতে অংশ নেন। উপস্থিত থাকেন অর্থ প্রতিমন্ত্রী-সহ মন্ত্রকের সচিব এবং আধিকারিকরা। তবে এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বাতিল করা হয়েছে হালুয়া উৎসব।বহিখাতা

আগে বাজেট সংক্রান্ত নথি আসতো ব্রিফকেস বন্দি হয়ে। কালো ,লাল বা কালচে খয়েরি রঙের চামড়ার ব্যাগ হাতে সংসদে ঢুকতেন অর্থমন্ত্রী। সেই ব্রিটিশ আমল থেকে চালু ছিল এই পরম্পরা। কিন্তু ২০১৯ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসে মোদী সরকার বদলে দেন এই ধারা। পরিবর্তে আনলেন বহি -খাতা। লাল শালুতে মোড়া থাকে সেই বাহি খাতা। তার উপরে অশোক স্তম্ভ। ভারতে হিসাব রাখার জন্য যে খাতা ব্যবহার করা হয় তাকেই বহিখাতা বলা হয়। তবে ২০২১ সালে ডিজিটাল ইন্ডিয়ার সাথে সাযুজ্য রেখে ট্যাবলেট থেকে বাজেট পড়ে শোনান নির্মলা সীতারমন। স্বাধীনতার পর এটিই প্রথম পেপারলেস বাজেট। এবছরও বাজেট হবে ডিজিটাল। পাশাপাশি গত বছর, কেন্দ্রীয় সরকার আইন প্রণেতাদের পাশাপাশি সাধারণ জনগণের জন্য 'ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ' চালু করেছে।

অন্যান্য আকর্ষণীয় তথ্য:

• বর্তমানে সকাল ১১ টা থেকে পার্লামেন্টে বাজেট অধিবেশন শুরু হলেও ব্রিটিশ আমলে বিকেল পাঁচটায় বাজেট পেশ করা হতো। ২০০০ সাল পর্যন্তও বিকেল পাঁচটার সময় পেশ হয়েছে বাজেট।

• ভারতে প্রথম বাজেট পেশ হয় ১৮৬০ সালে। স্কটল্যান্ডের অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ জেমস উইলসন পেশ করেছিলেন এই বাজেট।স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করা হয় ১৯৪৭ সালের ২৬ নভেম্বর। এই বাজেট পেশ করেছিলেন আর কে শন্মুখন চেট্টি।

•কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হওয়ার আগেই তা ফাঁস হয়ে যায় একবার। ১৯৫০ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ভবনেই ছাপা হত বাজেট সংক্রান্ত নথি। সেখান থেকেই ফাঁস হয়ে যায় বাজেট। এরপর দিল্লির মিন্টো রোডে সরকারি ছাপাখানায় বাজেট সংক্রান্ত বিষয়বস্তু ছাপার ব্যবস্থা করা হয়। ১৯৮০ সালে নর্থ ব্লকেই একটি সরকারি ছাপাখানা তৈরি করা হয়।

• ১৯৫৫ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকার শুধুমাত্র ইংরাজিতে বাজেট পেশ করত। এরপর কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার হিন্দি ও ইংরাজিতে বাজেটের বক্তব্য ছাপার সিদ্ধান্ত নেয়।

• সবচেয়ে দীর্ঘতম বাজেটে বক্তৃতা দেন অরুণ জেটলি। ২০১৪ সালে টানা আড়াই ঘণ্টা ধরে বাজেট পেশ করে তিনি।

•বাজেট মূলত দুটি ভাগে বিভক্ত। প্রথমটি রাজস্ব বাজেট এবং দ্বিতীয়টি মূলধন বাজেট। রাজস্ব বাজেট সরকার কর্তৃক গৃহীত সমস্ত রাজস্ব প্রাপ্তি এবং ব্যয় হাইলাইট করে। অন্যদিকে, মূলধন বাজেটে ব্যয় এবং প্রাপ্তির কথা বলা হয়।

বাজেট পেশের একদিন আগে অর্থাৎ ঠিক আগের দিন সংসদে পেশ করা হয় অর্থনৈতিক সমীক্ষা। একে দেশের অর্থনীতির রিপোর্ট কার্ড ও বলা হয়ে থাকে। কৃষি, শিল্প ক্ষেত্রে আগের আর্থিক বর্ষে দেশের লাভ লোকসানের খতিয়ান দেওয়া হয় এই সমীক্ষায়।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।