এবার আঙুল স্বয়ং প্রধানমন্ত্রীর দিকে! কেন নতুন করে চাঞ্চল্য পেগাসাস নিয়ে

Sindhu Som
৪ মিনিট
এবার আঙুল স্বয়ং প্রধানমন্ত্রীর দিকে! কেন নতুন করে চাঞ্চল্য পেগাসাস নিয়ে

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস পেগাসাস সংক্রান্ত তদন্তমূলক একটি রিপোর্ট পেশ করায় আবার নতুন করে বিতর্কে জড়িয়েছে ভারত সরকার। রিপোর্টে দাবি করা হয়েছে ২০১৭ সালে ভারত ইজরায়েলের সঙ্গে একটি অস্ত্রচুক্তির ভিত্তিতে অন্যান্য অস্ত্রের সঙ্গে কেনে পেগাসাস স্পাইওয়্যারটিও। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, এ ধরনের নানা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং গুপ্তচরবৃত্তির জিনিসপত্র কিনতে ভারত খরচ করেছে প্রায় ২ বিলিয়ন ডলার, বর্তমানে যার মূল্য ভারতীয় মুদ্রায় ১৯ হাজার ৪৮৮ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার টাকা। “২০১৭ সালের জুলাই মাসে নরেন্দ্র মোদি ইজরায়েলে আসেন। হিন্দু জাতীয়তাবাদকে হাতিয়ার করে ভোটে জেতা নরেন্দ্র মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইজরায়েল ভ্রমণে এলেন। গত কয়েক দশক ধরে ভারত প্যালেস্তাইনকে সমর্থন করে আসছিল একাগ্রভাবে, ইজরায়েলের সঙ্গে সম্পর্ক মোটেও ভাল ছিল না তাদের,” বলছে দ্য নিউইয়র্ক টাইমস।

এই অতীতকে নজরে রেখে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতুন্নিয়াহুর সঙ্গে মোদির ‘উষ্ণ’ বৈঠকের প্রসঙ্গও খতিয়ে দেখেছে রিপোর্টটি। খালি পায়ে বিচের সৌন্দর্য উপভোগ করার দৃশ্য সুচারুভাবে জনমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁরা যে নতুন সম্পর্কের বার্তা রেখেছেন, তার পিছনে আদতে রয়েছে দুই বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তিই–এমনটাই মনে করছে নিউইয়র্ক টাইমস। এই রিপোর্টে আরো দাবি করা হচ্ছে এই চুক্তির বিনিময়ে ঠিক হয় ভারত ইউনাইটেড নেশনের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে ইজরায়েলের সমর্থনে ভোট দেবে, যাতে প্যালেস্তাইন হিউম্যান রাইটস্‌ সংস্থাগুলিকে অভজার্ভার স্ট্যাটাস (সদস্য নন এমন সংস্থাদিকেও ইউনাইটেড নেশনের কার্যাবলীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া) থেকে বঞ্চিত করা হয়। নেতান্নিয়াহু ২০১৮ সালে ভারত-ভ্রমণেও আসেন, যা এই রিপোর্টের দাবিকেই আরো জোরদার করে।

পেগাসাস স্পাইওয়্যারটির নির্মাতা এনএসও গ্রুপ। এর দ্বারা যাবতীয় স্মার্টফোনে কড়া নজর রাখা সম্ভব। এমনকী পেগাসাসের দ্বারা সমস্ত এনক্রিপ্টেড তথ্য বিনিময়েও নজরদারি চালানো যায়। ২০২১-এর জুলাই মাসে ওয়াশিংটন পোস্ট, দ্য ওয়্যার সহ আরো ১৫টি মিডিয়া পার্টনার গোটা বিশ্বে পেগাসাসের ব্যবহারের খবরটি ফাঁস করে। ভারতেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ল্যাবে ফরেন্সিক বিশ্লেষণের পর পেগাসাস সম্বন্ধিত দশটি ঘটনা সামনে আসে।

এ বিষয়ে দ্য এডিটরস্‌ গিল্ড জানিয়েছে সুপ্রিম কোর্ট এন ওয়াই টির এই দাবিটি খতিয়ে দেখার জন্য একটি প্যানেল নিয়োগ করেছে। ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে এই স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছে কিনা–সে বিষয়েও তদন্ত করা হবে জানিয়েছে তারা। “মাননীয় সুপ্রিম কোর্ট ভারতীয় নাগরিকদের ওপরে পেগাসাস স্পাইওয়্যারটির ব্যবহারসংক্রান্ত দাবি খতিয়ে দেখতে জাস্টিস রভীনদ্রনের নেতৃত্বে যে কমিটি গঠন করেছিল, সেই কমিটিকে চিঠি দিয়েছে গিল্ড। এই দাবির সত্যাসত্য সম্বন্ধে সেই কমিটিই তদন্ত করবে। ভারত সরকার, সি এ জি এবং পেগাসাস কাণ্ডে জড়িত থাকা সমস্ত মন্ত্রকের কাছে এ বিষয়ে এফিডেভিড চাইবেন তাঁরা,” বিবৃতিতে জানিয়েছে গিল্ড। গিল্ডের মতে এত গুরুতর অভিযোগের ক্ষেত্রেও সরকারের আচরণ অত্যন্ত অস্পষ্ট এবং দায়িত্বজ্ঞানহীন। এই বিষয়ে কমিটির যাবতীয় তদন্তসংক্রান্ত খবর জনগণের কাছে প্রকাশ্য রাখার অনুরোধও করেছেন তাঁরা সুপ্রিম কোর্টের কাছে। “জাতীয় নিরাপত্তার অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে পারে না রাষ্ট্র”--জানিয়েছে সুপ্রিম কোর্টও।

এনওয়াই টির দাবি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় তুলেছেন বিরোধী নেতৃত্ব। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ট্যুইট করেছেন, “মোদি সরকার পেগাসাস কিনে আমাদের মূল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির উপরই নজর রাখছিল। রাজনীতিবিদ এবং জনগণকেও এর শিকার হতে হয়েছে। সরকারি সংস্থা, বিরোধী নেতৃত্ব, সশস্ত্র সেনাবাহিনী, বিচারব্যবস্থার সঙ্গে জড়িত লোকজন–সবার ফোন ট্যাপ করা হয়েছে। এ দেশদ্রোহ। মোদি সরকার দেশদ্রোহীই।” কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সূরযওয়ালাও একে দেশদ্রোহিতা আখ্যা দিয়েছেন। তৃণমূলের তরফ থেকেও একে ‘ভারতীয়দের অধিকার খর্ব করা’ বলে জানানো হয়েছে। সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মোদি সরকারের এই আচরণকে গণতন্ত্র-বিরোধী আচরণ বলে ব্যাখ্যা করেছেন।

ভারত সরকার এখনও এ বিষয়ে নীরব।

এ বিষয়ে নিজস্ব মতামত রেখেছেন বিখ্যাত আইনজীবী প্রশান্তভূষণও। অভিযুক্ত খোদ তদন্ত করবে বলায় মোটেও আশ্বস্ত নন তিনি। প্রশান্তভূষণ বলছেন, “নির্বাচন কমিশনার অশোক লাভাসাকে ট্যাপ করা হয়েছে–এটা অত্যন্ত অনৈতিক কাজ। এ প্রসঙ্গে আমেরিকার ওয়াটারগেটের প্রসঙ্গ টানেন তিনি। সে সময় চাপের মুখে নিক্সনকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছিল। কিন্তু এইবার ব্যাপারটা আরো গুরুতর। প্রধানমন্ত্রি সরাসরি অভিযুক্ত এখানে। মনে রাখা প্রয়োজন, ঠিক এই সময়েই জাতীয় নিরাপত্তার খাতে বাজেট বেড়ে গিয়েছিল। এও মাথায় রাখতে হবে, প্রধানমন্ত্রী সত্যিই সে সময় স্বয়ং উপস্থিত ছিলেন ইজরায়েলে। ঠিক ওই সময়েই ভারত প্যালেস্তাইনকে সমর্থন করা বন্ধ করে দেয়। এ তো মারাত্মক অন্যায়। কোনও সভ্য দেশে এমনটা হতে পারে না।”

তথ্যঋণ–

Basak, S., 2022. Editors Guild asks SC Panel to take Cognisance of NYT Report on Pegasus Spyware [WWW Document]. TheQuint.

Bureau, T.H., 2022. Opposition slams Government as New York Times report says India bought Pegasus spyware. The Hindu.

Fresh plea urges SC to take note of NYT report on Pegasus [WWW Document], 2022. . Hindustan Times.

India bought Pegasus as part of defence deal with Israel in 2017: NYT, 2022. . The Indian Express.

Pegasus row reignites; opposition accuses govt of snooping: Key points, 2022. . The Times of India.

The Battle for the World’s Most Powerful Cyberweapon - The New York Times [WWW Document]

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।