বীভৎস দুর্যোগ! তুষারঝড়ের তাণ্ডবে জমাট বাঁধল বিশাল নায়াগ্রা জলপ্রপাত!
Niagara Falls Frozen by Blizzard: অবস্থা এতটাই শোচনীয় যে নায়াগ্রা জলপ্রপাতটিও আংশিকভাবে বরফে জমে গিয়েছে!

শতাব্দীর বীভৎসতম তুষারঝড়ে নাজেহাল মার্কিন মুলুক! ক্রিসমাসের সপ্তাহান্তে পশ্চিম নিউইয়র্ককে বরফে ঢেকে ফেলেছে ব্লিজার্ড, যার ফলে কমপক্ষে ৫০ জন মানুষের মৃত্যু যেমন ঘটেছে, বিপর্যস্ত হয়েছে রোজের জীবন! এই প্রবল শৈত্যে বেঁচে থাকার মতো সামান্য উপকরণও জুটছে না মানুষের। চরম আবহাওয়া যা মার্কিন যুক্তরাষ্ট্র টানা বেশ কয়েকদিন ধরে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে, যোগাযোগ আর পরিবহন ব্যবস্থাও মুখ থুবড়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখে শিউরে উঠতে হয়। এমন অকল্পনীয় ভয়াবহ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে দিয়েছে। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে বাফেলো। যানবাহনের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহ, বরফ সরালেই মিলেছে নিথর জমে যাওয়া দেহ। অবস্থা এমনই ভয়াবহ যে নায়াগ্রা জলপ্রপাত অবধি জমে গিয়েছে!
বরফে ঢাকা নায়াগ্রা জলপ্রপাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। যে ভয়াবহ তুষারঝড় বয়ে গিয়েছে এই অঞ্চলের উপর দিয়ে সেই ব্লিজার্ডের জেরে তাপমাত্রা হিমাঙ্কের বহু নীচে নেমে গিয়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে নায়াগ্রা জলপ্রপাতটিও আংশিকভাবে বরফে জমে গিয়েছে! তবে সম্পূর্ণ জল জমে বরফ হয়ে যায়নি। সাধারণত তাপমাত্রা যখন হিমাঙ্কের নীচে চলে আসে তখন কুয়াশা এবং কম তাপের কারণে দ্রুত বেগে গড়িয়ে যাওয়া জলের উপরিভাগে বরফের একটি পাতলা আস্তরণ তৈরি হতে শুরু করে, যার ফলে জলপ্রপাতটি আসলে জমে গিয়ে থেমে গেছে বলে মনে হয়৷ তবে, জল বরফের ওই পাতলা চাদরের নীচে বইতেই থাকে।
The day after the great freeze, my family and I went to
. The
- আপনার জন্য আরও কিছু লেখা
US Blizzard: কয়েক ঘণ্টা ধরে চলা তুষারঝড়ে বরফ চাপা পড়েছেন মানুষ। যানবাহনের মধ্যে এবং বরফের তলা থেকে শুধুই উঠে আসছে মৃতদেহ।
below it had ice thick enough for you *to technically* get to
,
by foot!
Was it an intriguing and surreal Arctic experience for a kid from California, yes!
— Escondido Weather Observer (CoCoRaHs: CA-SD-197) (@KCAESCON230)
নায়াগ্রা জলপ্রপাত আসলে উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত তৈরি হয়েছে। এই তিনটি জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বড় হল, হর্স্শু ফল্স বা কানাডিয়ান ফলস যা কানাডা ও নিউ ইয়র্ক স্টেটের সীমান্তে অবস্থিত। তুলনামূলকভাবে ছোট দু'টি প্রপাত হচ্ছে আমেরিকান ফল্স এবং ব্রাইডাল ভেইল ফল্স। নায়াগ্রা জলপ্রপাত নিউইয়র্কের বাফেলোর ২৭ কিমিউত্তর-উত্তর-পশ্চিমে অবস্থিত। হর্সশু ফলস উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত। সৌন্দর্যের জন্য বিখ্যাত তো বটেই নায়াগ্রা জলপ্রপাত, এটি এখানকার জলবিদ্যুতেরও মূল উৎস। নায়াগ্রা জলপ্রপাত নিউইয়র্ক স্টেট পার্ক অনুযায়ী, প্রতি সেকেন্ডে নায়াগ্রা জলপ্রপাতের উপর দিয়ে প্রায় ৩,১৬০ টন জল প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে ৩২ ফুট বেগে এই জল পড়ছে।

নিউইয়র্ক রাজ্যের প্রশাসন জানিয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি! বিশেষ করে বাফেলোতে কয়েক ঘণ্টা ধরে চলা তুষারঝড়ে বরফ চাপা পড়েছেন বহু মানুষ। যানবাহনের মধ্যে এবং বরফের তলা থেকে শুধুই উঠে আসছে মৃতদেহ। প্রচণ্ড এই তুষারঝড়ের কারণে সাম্প্রতিক সময়ে ১৫,০০০-এরও বেশি মার্কিন বিমান বাতিল করতে বাধ্য হয়েছে প্রশাসন। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে বাফেলো।
১৯৬৪ সালের আগে, বরফ এই জলপ্রবাহকে জমিয়ে দিতে পারত। জলপ্রপাতের মার্কিন যুক্তরাষ্ট্রের দিকের অংশের জল সেই সময় জমে বরফ হয়ে যেত। এই বিশাল বরফ জমার সমস্যা দূর করার জন্য স্টিলের আইস-বুম বসানো হয়। তবে এই প্রযুক্তি আগে পাঁচবার জমে গিয়েছিল নায়াগ্রা। বিশেষ করে চরম ঠান্ডা শীতকালে জলপ্রপাতের গোড়ায় নায়াগ্রা নদীর উপর বরফ এবং তুষার ঘন হয়ে 'বরফের সেতু' তৈরি হয়। ১৯১২ সালের ৪ ফেব্রুয়ারি বরফ ভেঙে নায়াগ্রা নদীতে তিনজন মারা যাওয়ার পরে কর্তৃপক্ষ বরফের সেতুতে হাঁটা নিষিদ্ধ করে দেয়।















