জ্বলছে সারা বাংলা! কবে বৃষ্টি, সুসংবাদ জানিয়ে দিল আবহাওয়া দফতর

Kolkata Heat Wave: এপ্রিলের শেষ থেকে ৭ মে অবধি রাজ্যে কোনওরকম বৃষ্টির সম্ভাবনাই নেই। তবে আগামী ৫ দিনে তাপমাত্রাও যে বিশাল হাইজাম্প দেবে, তেমন আশঙ্কাও নেই।

inscript
২ মিনিট
জ্বলছে সারা বাংলা! কবে বৃষ্টি, সুসংবাদ জানিয়ে দিল আবহাওয়া দফতর

কলকাতার তাপমাত্রা ৪০ ছাড়িয়ে গিয়েছে বেশ কিছুদিন হলো। সারা রাজ্যের বিবিধ অংশে প্রতিবছরই এই গ্রীষ্মে ৪০-এর ঢের বেশি তাপমাত্রা থাকে। কিন্তু কলকাতার ৪০ ডিগ্রি এবং ঘাম সবটা মিলে পরিস্থিতি লাগামছাড়া হয়ে যাচ্ছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। চরম তাপপ্রবাহ চলেছে শহর কলকাতা জুড়ে। চলতি এপ্রিলে এই নিয়ে চতুর্থ দফার তাপ্রবাহ চলল বঙ্গে। যা অতীতে এপ্রিল মাসে কোনওদিন ঘটেনি।

১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক তিন দফায় তাপপ্রবাহ চলছে। ২০২৪ সালের ২৮ এপ্রিল অবধি মোট ৯ দিনের তাপপ্রবাহ চলেছে বঙ্গে। ২০০৯ সালে এপ্রিলে ২ দফায় তাপপ্রবাহ ঘটেছিল। ৪ দিন করে মোট ৮ দিন। ২০২৪ সালে সেই রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আবহাওয়ার খামখেয়ালিপনা, অন্ধকারে ভারতে কাজুবাদাম চাষের ভবিষ্যৎ

বছরের মার্চ থেকে জুন মাসের সময়কাল ভীষণ গুরুত্বপূর্ণ কাজুবাদাম চাষ করা রাজ্যগুলির ক্ষেত্রে, যেমন মহারাষ্ট্র, কর্নাটক, উড়িষ্যা, এবং অন্ধ্রপ্রদেশ। এই বাদাম যদি অতি বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাজারে তা বিক্রি হওয়ার কোনও সম্ভাবনাই থাকে না।

এই অভাবনীয় কষ্টকর পরিস্থিতির কোনও বদলের খবর দিতে পারছে না আবহাওয়া দফতর। প্রচণ্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায়। প্রতিদিন সন্ধের পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে কিন্তু তা বেশ দুর্বল। এপ্রিলের শেষ থেকে ৭ মে অবধি রাজ্যে কোনওরকম বৃষ্টির সম্ভাবনাই নেই। তবে আগামী ৫ দিনে তাপমাত্রাও যে বিশাল হাইজাম্প দেবে, তেমন আশঙ্কাও নেই। অর্থাৎ তাপপ্রবাহ থাকলেও তাপমাত্রা আর বাড়বে না, কমবেও না।

৩০ এপ্রিল, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং আর জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা আছে। ১ মে এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারও। তবে জেলা জুড়ে নয়, বৃষ্টি হবে বিক্ষিপ্ত এবং অল্পক্ষণই। বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়াও পূর্বাভাস আছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে। পশ্চিমাঞ্চলের বাকি সব জেলায় মাঝারি তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাই। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধের পর হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তি নেই। উত্তরে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি হলেও আপাতত খাতায় কলমে তাপপ্রবাহ নেই। দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে।

৫ মে থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণে। লু-এর দাপট তাতে খানিকটা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে এই গোটা সপ্তাহে তাপজনিত অসুস্থতা বাড়ার আশঙ্কাও রয়েছে ব্যাপক। বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে অবধি বাড়ির বাইরে যথাসম্ভব না বেরনোর আর্জি জানিয়েছে হাওয়া অফিস।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।