ওজন থাকবে নিয়ন্ত্রণে, জানেন কীভাবে বানাবেন ডায়েট পরোটা?
Sabji Paratha : পরোটা মানেই তেল, ঘি এবং ময়দা সহযোগে তৈরি পদ, তবে প্রচলিত এই ধারণাকে ভেঙে ফেলা সম্ভব আপনার রান্নাঘরেই।

জল খেলেও ফুলে যাচ্ছেন আপনি? ওজন বাড়ছে মাত্রাতিরিক্ত? বর্তমান সময়ে দাঁড়িয়ে এটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত জীবনের মাঝে যে অল্প সময়টুকু বিরতি হিসেবে মেলে তাতে ক্লান্তি দূর বলতে মানুষ হুহু করে ছুটে যায় ফাস্ট ফুডের দিকে। রাস্তার মোড়ে মোড়ে এখন চপ, চাউমিন অথবা এগরোলের দোকান। কিন্তু বাড়তি ওজন অথবা কোলেস্টরেলের জ্বালায় সেই দিকে নজর দেওয়াও পাপ। শসা, ছোলা অথবা সেদ্ধ খাবারই এখন দস্তুর। অথচ বাঙালির পেটের শান্তিটুকু তাতে একেবারেই অস্তাচলে। অথচ মনকে বেঁধে রাখার সাধ্য কী! তাই ঘরোয়া উপায়ে তৈরি সুস্বাদু অথচ স্বাস্থ্য সচেতন খাবারের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।
আমরা জানি, ডায়েট চার্টে সবজির বিকল্প কিছুই নেই। চিকিৎসকরা ফল এবং সবজি খাওয়ায় জোর দেন। তাই যদি মূল উপকরণ ওই সবজিকে খানিক অন্য উপায়ে প্রস্তুত করা তবে মন্দ হয় না। এরকমই একটু ঘরোয়া সুস্বাদু পদ হল সবজির পরোটা। প্রসঙ্গত, পরোটা মানেই তেল, ঘি এবং ময়দা সহযোগে তৈরি পদ, তবে প্রচলিত এই ধারণাকে ভেঙে ফেলা সম্ভব আপনার রান্নাঘরেই। আসুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে ডায়েট মেনে কীভাবে বানাবেন এই সবজি পরোটা।
সবজি পরোটার জন্য উপকরণ:
১. দুই কাপ পরিমাণ গমের আটা
২. এক কাপ কাটা ফুলকপি
৩. দুটি মাঝারি আকারের গাজর
৪. একটি মাঝারি আলু
- আপনার জন্য আরও কিছু লেখা
Interesting Facts About Luchi : বাহ্যিক দিক দিয়ে বিচার করতে গেলে অবশ্য লুচি, পুরী আর কচুরী তিনটে প্রায় একই। কিন্তু অভ্যন্তরীণ দিক দিয়ে বিচার করতে গেলে ভিন্ন ভিন্ন
৫. এক কাপের চারভাগের তিনভাগ পরিমাণ সূক্ষ্মভাবে কাটা পালং শাক পাতা
৬. মটরশুটি
৭. দুটি সূক্ষ্মভাবে কাটা সবুজ মরিচ
৮. হাফ ইঞ্চি সূক্ষ্মভাবে কাটা আদা
৯. ধনে গুঁড়ো ১ চা চামচ
১০. ১ চা চামচ জিরা গুঁড়া
১১. হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
১২. হাফ চা চামচ হলুদ গুঁড়া
১৩. হাফ চা চামচ গরম মসলা
১৪. স্বাদ অনুযায়ী লবণ
১৫. এবং ১ টেবিল চামচ সাদা তেল
পদ্ধতি -
প্রথমেই সব সবজিগুলি একে একে কেটে, তারপর ধুয়ে নিতে হবে। এরপর সব সবজিকে একসঙ্গে একটু প্রেসার কুকারে দিতে হালকা ভাপিয়ে নিন। ভাপানো হয়ে গেলে ছাঁকনির সাহায্যে চেয়ে একটি শুকনো কাপড়ে নেকে শুকোতে দিন। ঠাণ্ডা হয়ে এলে একসঙ্গে মেখে নিতে হবে সব সবজিকে। তারপর এর সঙ্গে ঝিরিঝিরি করে কাটা কাটা পালং শাক, কুচানো ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, এবং আদা কুচি মিশিয়ে নিতে হবে। এর পরে, ওই মিশ্রণের সঙ্গে একে একে সমস্ত গুঁড়ো মশলা পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে। এরপর হাতের তালুর সাহায্যে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি ভালোভাবে মেখে নিতে হবে। অন্য একটি পাত্রে গমের আটা, তাতে সামান্য নুন এবং সামান্য সাদা টেক মিশিয়ে ময়দা নরম করে মেখে নিন।
এরপর ময়দার ওই ডো থেকে একে লেচি কেটে তার মধ্যে ওই সবজি পুর ভরে গোল গোল রুটির আকারে বেলে নিতে হবে। চুলায় তাওয়া গরম করে তাতে খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশের সাহায্যে বুলিয়ে তার ওপর একে একে বেলে রাখা পরোটা গুলো দিয়ে এপিঠ ওপিঠ করে ভালো করে সেঁকে তুলে নিলেই তৈরি ডায়েট সবজি পরোটা। ব্যাস এর পর, হালকা টকদই অথবা আচারের সঙ্গে পরিবেশন করুন গরম গরম পরোটা।
















