বাংলায় দেদার চল কচুরি, লুচি এবং পুরির, জানেন আসলে কী তফাৎ এই তিনটি খাবারের?

Interesting Facts About Luchi : বাহ্যিক দিক দিয়ে বিচার করতে গেলে অবশ্য লুচি, পুরী আর কচুরী তিনটে প্রায় একই। কিন্তু অভ্যন্তরীণ দিক দিয়ে বিচার করতে গেলে ভিন্ন ভিন্ন

Kankana Mukherjee
২ মিনিট
বাংলায় দেদার চল কচুরি, লুচি এবং পুরির, জানেন আসলে কী তফাৎ এই তিনটি খাবারের?

ছুটির সকাল মানেই পরিবারের সঙ্গে তোয়াজ করে বসে জলখাবার। নিত্যদিনের পাউরুটি, কেক ইত্যাদিকে সাময়িক ছুটি দিয়ে গরম গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। বাঙালি বাড়ির এই স্বাদের সত্যিই কোনও জবাব নেই। রান্নাঘর থেকে ছাঁকা তেলে লুচি ভাজার গন্ধ আসা মাত্রই মনের মধ্যে অদ্ভুত একটা অনুভুতি তৈরি হয় আমাদের। হঠাৎ করেই ভুলে বসতে ইচ্ছে হয় ডায়েট চার্টের তালিকা। তবে এই লুচির সফর শুধু এখানেই শেষ নয়, এর সঙ্গে যোগ হয় কচুরি এবং পুরিও।

কোথাও লুচি, কোথাও পুরি, কোথাও আবার কচুরি, রাস্তার মোড়ে মোড়ে আজকাল জলখাবারের দোকানে মেলে চিরাচরিত এই স্বাদ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই নামের এমন হেরফের নিয়ে জানেনা কেউই। লুচি এবং পুরির পার্থক্য যদিও বা কেউ কেউ বলতে পারবে, কিন্তু পুরির সঙ্গে কচুরির পার্থক্যটা আসলে ঠিক কোথায় এই প্রশ্নের উত্তর কিন্তু জানে না বেশিরভাগ জনই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গরম ফুলকো লুচি বানাতে অপরিহার্য, কিন্তু 'ময়ান' শব্দের আসল অর্থ কী? ফেল করেছে অভিধানও

রান্নাবান্নার পত্রপত্রিকার বিভিন্ন রেসিপিতেও শব্দটি ঘনঘন পাওয়া যাবে। তবে 'ময়ান' শব্দটির উৎস নিয়ে কিন্তু পাকা অভিধান-প্রণেতারাও বিভ্রান্ত।

ভারতীয় উপমহাদেশে খাবার হিসেবে বেশ জনপ্রিয় এই তিনটিই। বাহ্যিক দিক দিয়ে বিচার করতে গেলে অবশ্য লুচি, পুরি আর কচুরি তিনটে প্রায় একই। কিন্তু অভ্যন্তরীণ দিক দিয়ে বিচার করতে গেলে ভিন্ন ভিন্ন। যদি এই তিনটির শ্রেণীবিন্যাস করতে যান তাহলে বলতে হয় এই তিনটি পদই একই বর্গের কিন্তু তাদের গোত্র আলাদা আলাদা।

ময়দায় পরিমাণ মতো নুন, চিনি এবং ময়ান দিয়ে মেখে, তারপর তা থেকে লেচি কেটে গোল গোল করে বেলে ছাঁকা তেলে ভাজা হয় লুচি। পুরি এবং কচুরি তৈরিতেও অবশ্য এই ময়দা মাখা এবং ভাজার ধরনে বিশেষ কোনও পার্থক্য নেই। তবে পার্থক্য আছে লেচির মধ্যে পুর ভরার প্রথা নিয়ে। স্বাভাবিক ভাবে, নাম শুনেই আন্দাজ করা যায় ‘পুরি’ অর্থাৎ তাতে পুর ভরা আছে। তাহলে কচুরির সঙ্গে কী তফাৎ পুরির? কচুরিতেও তো দিব্যি ভরা থাকে পুর। কড়াইশুটির কচুরি, হিংয়ের কচুরি অথবা মাছের কচুরির চল বাংলায় বহুকালের।

আসল বিষয়টা হল, পুরিতে আসলে লেচির মধ্যে ডাল বাটা অথবা আলুর ভর্তা জাতীয় পুরের ব্যবহার,আর অন্যদিকে কচুরি বললে বোঝায় লেচির মধ্যে ঠাসা পুর। মিষ্টির দোকানে গুটকে কচুরি বলে যে পদটি বিক্রি হয় তার মধ্যে যেমন পুর ভরা থাকে ঠিক তেমনটা। তাই কড়াইশুটির কচুরির ক্ষেত্রেও বাঙালি বাড়িতে বড় বড় আকারে লেচি করা হয়, যাতে তার মধ্যে ভর্তি করে পুর দেওয়া যায়। অনেকে যদিও বলেন লুচি আর কচুরির ক্ষেত্রে কেবল সাবেকি সাদা ময়দার ব্যবহার করা হতো, কিন্তু পুরির ক্ষেত্রে আটার ব্যবহার হতো।

রন্ধন এমন একটা শিল্প যা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে সাযুজ্য করে তুলেছে। স্বাদ এবং যুগের চাহিদা, এই দুয়ের প্রভাব পড়েছে সাবেকি পদেও। প্রয়োজনে এসেছে ফিউশন। তাই পুর ভরার ঝক্কি এড়াতে ময়দার সঙ্গে একযোগে মেখে নেওয়া হয় পুর এখন। তাতে অবশ্য স্বাদও হয় ভালোই। তবে বাঙালি বাড়িতে এখনও জলখাবারের প্রসঙ্গ উঠলে ফিরে ফিরে আসে লুচির কথাই। আর কচুরি হয় উৎসব অনুষ্ঠানে। বছরের বিশেষ কিছু সময়ে। তবে আজকাল রাস্তার কিছু দোকানে লুচিকেই বিক্রি করা হয় পুরি বলে। এতে অবশ্য খানিকটা হিন্দি আগ্রাসন যে আছে, তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তবে নামে আর কীই বা যায় আসে, আসল কথা হল ওই উদর এবং মননের তৃপ্তি। সেটুকু যে নাম ভেদেও তিনটে পদই দিতে পারে, তা বলাই বাহুল্য।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।