মহুয়া বহিষ্কারে রণং দেহী মমতা, যে বার্তা দিলেন...

Mahua Moitra : লোকসভা থেকে বহিষ্কারের পর এ বার তাঁর কাছেও সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থা পাঠানো হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মহুয়া।

Sohini Das
৩ মিনিট
মহুয়া বহিষ্কারে রণং দেহী মমতা, যে বার্তা দিলেন...

মহুয়া মৈত্রর বহিষ্কারির তীব্র নিন্দা করলেন তৃণমূল সুপ্রিমো ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বহিষ্কার বিজেপির প্রতিহিংসার চরিতার্থ করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়, গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। শুক্রবার লোকসভায় রিপোর্ট জমা দেয় এথিকস কমিটি। সেই রিপোর্টে বহিষ্কারের সুপারিশ করে কমিটি। ওই রিপোর্ট পড়ার জন্য লোকসভার স্পিকারের কাছে কিছুক্ষণ সময় চেয়েছিল তৃণমূল। সেই সময় দেওয়া তো দূর, মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও দেওয়া হয়নি। ধ্বনিভোটে খারিজ হয়ে যায় মহুয়ার সাংসদপদ।

আশঙ্কা এমন কিছুই ছিল। মহুয়াকে নিয়ে সাংসদে বরাদ্দ করা হয়েছিল মাত্র আধ ঘণ্টা। ফলে ওই ব্যাপার নিয়ে যে খুব বেশি সময় দেওয়া হবে না কৃষ্ণনগরের সাংসদকে তা একরকম পরিষ্কার ছিল। আদানি নিয়ে প্রশ্ন করার জন্য দুবাইয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অর্থ ও উপহার নেওয়ার অভিযোগ ওঠে মমতার বিরুদ্ধে। সেই মামলায় কম জলঘোলা হয়নি। গত কয়েকদিনে একের পর এক বিরোধী নেতা। অধীর চৌধুরী থেকে শুরু করে প্রায় সকলেই লোকসভার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লোকসভা থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র! কেন একটি কথাও বলতে দেওয়া হলো না সাংসদকে?

Mahua Moitra expelled from Lok Sabha : এথিক্স কমিটির প্রতিবেদনকে শিরোধার্য করেই, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে।

মহুয়ার বহিষ্কারির পরেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপোর বিয়ে উপলক্ষে তিনি এই মুহূর্তে উত্তরবঙ্গে। সেখান থেকেই নিজের বক্তব্য জানান তিনি। মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে মমতা জানান, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি এক জন মহিলাকে যে ভাবে হেনস্থা করল, তাতে গণতন্ত্রকেই হত্যা করা হল। দল মহুয়ার পাশে ছিল, আছে। বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি প্রমাণিত।" মহুয়া জিতবেই, হুঙ্কারও ছাড়তে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

ঘুষ নিয়ে প্রশ্ন করার ঘটনায় মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি। ৪৯৫ পৃষ্ঠার রিপোর্ট তারা শুক্রবার জমা দেয়। গোড়া থেকেই তৃণমূল লোকসভায় আবেদন জানিয়েছিল, মহুয়াকে যাতে আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেওয়া হয়। এদিনও রিপোর্ট পড়ার জন্য সময় চেয়েছিল তৃণমূল। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির তরফেও স্পিকারের কাছে সময়ের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু সময় দেওয়ার পথে হাঁটেননি স্পিকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্পষ্টবাদী, স্বাধীনচেতা বলেই মহুয়া মৈত্রকে বহিষ্কারের ছক সাজাল বিজেপি?

Mahua Moitra Expelled : ভারতীয় রাজনৈতিক জগত এই রকম একজন মহিলাকে বহিষ্কার করল কেন? তাহলে কি ভারতীয় রাজনীতিতে মহুয়ার মতো সোজাসাপ্টা কথা বলা মহিলার স্থান নেই?

লোকসভা থেকে বেরিয়েই গর্জে ওঠেন মহুয়া। তাঁর মুখে শোনা যায় নজরুলের একটি কবিতা। মহুয়া বলেন, "আমাদের বাংলায় একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের। ‘অসত্যের কাছে কভু নত নাহি কর শির/ ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।" নজরুল-কাব্যের এই দুই পংক্তি হিন্দিতে অনুবাদ করেও শোনান মহুয়া। তার পর বলেন, "এঁরা বস্ত্রহরণ শুরু করেছে। এ বার আপনারা মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন।" তিনি এ-ও জানান, এই ঘটনার শেষ দেখেই ছাড়বেন। আগামী ৩০ বছর লোকসভার ভিতরে এবং বাইরে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ। তিনি জানান, লোকসভার এথিক্স কমিটিতে ‘এথিক্স’ বলে কিছুই অবশিষ্ট নেই। সব নিয়ম তারা ভেঙে ফেলেছে। মহুয়ার দাবি, "এমন একটা কারণে আমাকে বহিষ্কার করা হল, যা লোকসভার সকল সদস্যের মধ্যে প্রচলিত একটি অভ্যাস। আমি কারও কাছ থেকে টাকা নিয়েছি বা কোনও উপহার নিয়েছি, তার কোনও প্রমাণ নেই ওদের কাছে।" বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে মহুয়া এ-ও জানান, এথিক্স কমিটি ভাল করে যাচাই না করেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে এবং শাস্তি নিশ্চিত করেছে। তাঁর কথায়, "মোদী সরকার যদি ভেবে থাকে, আমাকে এভাবে চুপ করিয়ে আদানি ইস্যু থেকে তারা মুক্তি পাবে, তবে ভুল ভাবছে।"

বরাবরই লোকসভায় সপাট সওয়াল-জবাবের জন্য বিখ্যাত মহুয়া মৈত্র। এর জন্য আগেও বিতর্কের মুখে পড়েছিলেন। আর সেই মহুয়ার মুখ বন্ধ করেই সংসদকে বিরোধীশূন্য করতে চাইছে বিজেপি। এমনটাই অভিযোগ বিরোধীদের। লোকসভা থেকে বহিষ্কারের পর এ বার তাঁর কাছেও সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থা পাঠানো হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মহুয়া। তিনি জানান, এ বার তাঁর কাছে সিবিআই আসবে। আরও ছ’মাস সিবিআই দিয়ে তাঁকে হেনস্থা করা হবে। এর পরের পদক্ষেপ কী হতে চলেছে মহুয়ার, তা নিয়ে অবশ্য এখনও কিছু খোলসা করেনি দল। তবে ভবিষ্যতেও যে কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদকে ফের ভোটে জিতিয়ে সংসদে পাঠাতে পারেন মমতা, তা এদিন পরিষ্কার করে দিয়েছেন তিনি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।