মিলে গেল অভিষেক-মমতার সুর, ধর্ষণ রুখতে কড়া আইন চেয়ে রাতারাতি মোদিকে চিঠি মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: চিঠিতে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। রোজ গড়ে ৯০টি ধর্ষণের ঘটনা হচ্ছে। এই ধরনের ‘গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল’ ঘটনা বন্ধ করতে অবিলম্বে কড়া আইন আনা প্রয়োজন।

inscript
৪ মিনিট
মিলে গেল অভিষেক-মমতার সুর, ধর্ষণ রুখতে কড়া আইন চেয়ে রাতারাতি মোদিকে চিঠি মুখ্যমন্ত্রীর

আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল রাজ্য, দেশ। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, প্রায় সর্বত্রই মুখ পুড়েছে রাজ্য সরকারের। আরজি কর মামলা নিয়ে বিক্ষোভ- আন্দোলন থেকেও বারবার উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পদত্যাগের দাবি। বৃহস্পতিবারও সুপ্রিম শুনানিতে একাধিক প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। এই পরিস্থিতিতে ধর্ষণ নিয়ে কঠোর আইন আনার দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই নবান্নে বৈঠক করে চিঠির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দযোপাধ্যায়।

এদিন সকালেই সোশ্য়াল মিডিয়ায় ধর্ষণ রুখতে কঠোর আইন আনার কথা বলতে শোনা গিয়েছিল তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। সেখানে তিনি পশ্চিমবঙ্গ-সহ দেশের সমস্ত রাজ্যের সরকারকে অনুরোধ করেছিলেন, যাতে ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে চাপ দেয়। অভিষেকের সেই ডাকে প্রায় সঙ্গে সঙ্গেই সাড়া দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি সেই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখে দিলেন তিনি। যেখানে তিনি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন যাতে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায়।

গত ৯ অগস্ট আরজিকর হাসপাতালের বক্ষ বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের দেহ। ময়নাতদন্তে মেলে নৃশংস শারীরিক নির্যাতন ও ধর্ষণের প্রমাণ। সেই ঘটনা ঘিরে সব মহলে সমালোচনার শিকার হয়েছে রাজ্য। এমনকী ওই চিকিৎসকের দেহ উদ্ধার, ঘটনাস্থল সিল করা, ময়নাতদন্তে সময় লাগানো থেকে এফআইআরে দেরি, এমনকী প্রমাণ লোপাটের চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। অনেকেই দাবি করেছেন, প্রশাসন কারওর অপরাধ ঢাকা দেওয়ার চেষ্টা করছে। আরজি কর কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করার অভিযোগও আনা হয় রাজ্যের বিরুদ্ধে। সন্দীপবাবু ইস্তফা দেওয়ার পর রাতারাতি তাঁকে রাজ্যের অন্য একটি সরকারি হাসপাতালের অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য। অবশেষে সিবিআইয়ের তদন্তের মুখে একের পর এক পর্দা উঠতে শুরু করেছে সন্দীপবাবুর বেআইনি কাজকর্মের উপর থেকে। যার জেরে বুধবার সন্দীপ ঘোষকে অপসারণ করে স্বাস্থ্যমন্ত্রক। এই সব ঘটনা নিয়ে যখন কার্যত জেরবার রাজ্য সরকার, সেই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। রোজ গড়ে ৯০টি ধর্ষণের ঘটনা হচ্ছে। এই ধরনের ‘গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল’ ঘটনা বন্ধ করতে অবিলম্বে কড়া আইন আনা প্রয়োজন। চিঠিতে আরও দাবি করা হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের ঘটনার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করার বিষয়টিও রাখা হোক আইনে। ঘটনা ঘটার ১৫ দিনের মধ্যে বিচার শেষ করার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর: রাস্তা জুড়ে আঁকায়-লেখায় প্রতিবাদ, যে ভাবে আন্দোলনের ভাষা হয়ে উঠছে গ্রাফিতি

Kolkata Doctor Rape-Murder Case: স্লোগান, গানের পাশাপাশি এই আন্দোলনের চরিত্র হয়ে উঠেছে রং-তুলিও। আর তার প্রমাণ মিলবে কলেজ স্ট্রিটে গেলেই। সেখানে রাস্তা জুড়ে প্রতিবাদ এঁকে দিয়েছেন শিল্পীরা।

এদিকে বৃহস্পতিবার সকালেই কার্যত একই সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোস্যাল মিডিয়া পোস্টে। তিনি লেখেন, ‘‘এমন কঠোর ধর্ষণ-বিরোধী আইন আনতে হবে, যা ঘটনার ৫০ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে।’’ এর পর তিনি দেশে ধর্ষণের পরিসংখ্যানও তুলে ধরেছিলেন। তিনি জানিয়েছিলেন, গত ১০ দিনে দেশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতি দিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অভিষেক মনে করেন, এই পরিস্থিতিতে দেশে ধর্ষণ-বিরোধী কঠিন আইন ‘জরুরি’ হয়ে পড়েছে। তিনি লিখেছেন, ‘‘সমস্ত রাজ্যগুলির সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের ব্যবস্থা করা। এর থেকে বিন্দুমাত্র কম কিছু হলে, তা হবে নেহাৎই প্রতীকী এবং আদতে তাতে কোনও কাজ হবে না।’’

Over the past 10 days, while the nation has been protesting against the

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেহ উদ্ধারের ১২ ঘণ্টা পরেও কেন সিল হয়নি ক্রাইম সিন? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

R G Kar Hospital Incident: বিচারপতি পারদিওয়ালা রাজ্যকে প্রশ্ন করেন, অস্বাভাবিক মৃত্যু কখন দায়ের করা হয়? রাজ্য জানায়, দুপুর ১টা ৪৫ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল।

incident and demanding justice, 900 RAPES have occurred across different parts of India - DURING THE VERY TIME WHEN PEOPLE WERE ON THE STREETS PROTESTING AGAINST THIS HORRIBLE CRIME.…

— Abhishek Banerjee (@abhishekaitc)

রাজনৈতিক ভাবে ওয়াকিবহাল মহলের একটি অংশ মনে করেন, তৃণমূলের অন্দরে স্পষ্টত দু'টি শিবিরের অস্তিত্ব রয়েছে। যার মধ্যে একটি অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ঘনিষ্ঠ, অন্যটি অভিষেকের। সেই শিবিরের লোকেরা যে বহুক্ষেত্রেই মমতা প্রশাসনের সিদ্ধান্তের উল্টো কথা বলতে ছাড়েনি বলে দাবি একটি পক্ষের। সন্দীপের অপসারণ থেকে ডার্বি বাতিলের সিদ্ধান্ত, বহু বিষয়েই ভিন্নমত প্রকাশ করেছিলেন তাঁরা। এমনকী গত দশদিনে এ বিষয়ে অভিষেক চুপ থাকায় বহু জল্পনা ঘনীভূত হয়েছিল বাংলার রাজনীতিতে। অবশেষে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। আর কার্যত অভিষেকের সুরে সুর মিলিয়ে এদিনই প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা। এ নিয়ে ইতিমধ্যেই ফের শুরু হয়েছে নানা জল্পনা।

ইতিমধ্যেই আরজি করের ঘটনার তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। এই ঘটনায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় এক সিভিক ভলিন্টিয়ার। আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নিয়েছে সুপ্রিম কোর্ট। যেখানে ঘটনার পরম্পরার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। রাজ্যের ভূমিকায় তীব্র অসন্তোষও প্রকাশ করেছে বেঞ্চ। এই পরিস্থিতিতে রাজ্যের তরফে প্রধানমন্ত্রীর কাছে এ হেন চিঠি যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে

করা হচ্ছে।

তবে গত কয়েকদিনে গোটা দেশ থেকেই একাধিক ধর্ষণ ও যৌন হেনস্থার মামলা উঠে এসেছে। আরজি কর মামলার আবহে সেগুলোও স্বাভাবিক ভাবেই জনগণের নজর কেড়েছে। ২০১২ সালে নির্ভয়া কাণ্ডের পর ধর্ষণ সংক্রান্ত আইনে বেশ কিছু বদল এনেছিল কেন্দ্র সরকার। আরজি করের ঘটনার পরেও কি তেমন কিছু ঘটতে চলেছে ফের? সেদিকেই তাকিয়ে বাংলা তো বটেই, গোটা দেশও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।